অন্তর্বর্তী সরকারের পাশে থেকে এ সরকারকে সহযোগিতা করতে হবে_______ লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক
অন্তর্বর্তী সরকারের পাশে থেকে এ সরকারকে সহযোগিতা করতে হবে-----লায়ন ইঞ্জিনিয়ার মুমিনুল হক
শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ গত পাঁচ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতাকর্মী শহীদ হয়েছে। অনেকে গ্রেপ্তার হয়েছে, তার বিনিময়ে আজকের এই মানুষের বাগ স্বাধীনতা অর্জিত হয়েছে। বড় দল হিসেবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। দেশে একটা অন্তর্বর্তী কালীন সরকার এ সরকারকে আমরা সব সময় সরকারের পাশে থেকে সরকারকে সহযোগিতা করতে হবে, এই জন্য আজকে উপস্থিত সকল নেতৃবৃন্দের নৈতিক দায়িত্ব থাকবে, যখনই রাজপথে ডাক আসবে, আর তখনই আপনারা রাজপথে দাঁড়াতে হবে আন্দোলন সংগ্রামে। উপরোক্ত কথাগুলি বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি শাহরাস্তি হাজীগঞ্জের গণমানুষের নেতা লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মমিনুল হক।
তিনি গত ১৬ আগস্ট শুক্রবার রাতে খিলা বাজার স্কুল এন্ড কলেজ মিলনায়তনে শাহরাস্তি উপজেলা রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর মোহাম্মদ মোজাহার হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন যুবদলেরর সভাপতি মোঃ মাহবুব আলম, মাহবুবুল আলম পরান ও নুর আলমের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, সহ-সভাপতি মোহাম্মদ আবু ইউসুফ পাটোয়ারী রুপম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আলী, বিএনপির নেতা ইঞ্জিনিয়ার মোঃ আবুল কালাম, উপজেরা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী আজগর মিয়াজী, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস ছাত্তারর, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুর রহমান, বিএনপি মহিলা নেত্রী ও ইউপি সদস্য রৌশনারা বেগমসহ বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল ও শ্রমিক দলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত সহ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম










