হাজিগঞ্জ শাহরাস্তিতে প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মমিনুল হকই সেরা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কবি আব্দুল হাই সিকদার
বক্তব্য রাখছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কবি আব্দুল হাই সিকদার
শাহরাস্তি প্রতিনিধিঃ সৌদি আরব রিয়াদ শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম বিলাসের আমন্ত্রণে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে তার গ্ৰামের বাড়িতে গনভোজন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপি’র নাহারা গ্রামের নেতা বিলাসের বাসভবনের সম্মুখে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রফেসর মোহাম্মদ মোজাহের হোসেনের সভাপতিত্বে যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম নেতা এবং বিএনপি’র চেয়ারপারর্স বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার। তিনি তার বক্তব্যে বলেন,আমি চাঁদপুরে এসে শাহরাস্তি-হাজীগঞ্জের রাজনীতি বিশ্লেষণ করে যা বুঝতে পেরেছি এখানে ধানের শীষের প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মমিনুল হকই সেরা। তিনি বিগত দিনে আন্দোলন সংগ্রামে তার অবদানের কথা তুলে ধরে এবং দুঃসময় বিএনপি কান্ডারী হিসেবে এ জনপদে দায়িত্বভার গ্রহণ করে অবদান রাখায় এ কথা বলতে বাধ্য হন। এসময় তিনি বিগত সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের নানান সমালোচনা করেন। তিনি বলেন, ষড়যন্ত্র এখনো চলছে তাই সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে বর্তমান সরকারকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের নিকট ক্ষমতা হস্তান্তরের আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক। অন্যান্য অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,মো: হুমায়ূন কবির বেপারী,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ও বাংলাদেশ চীন কালচারাল সেন্টারের সভাপতি। উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি মোহাম্মদ আবু ইউসুফ রুপন পাটোয়ারী, আবুল কালাম আতাহার, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন, সাবেক বিএনপি নেতা মোঃ আক্তার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী,পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, সাবেক উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, যুবদলের নেতা মোঃ ইকবাল হোসেন, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক গাজী ফিরোজ,পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম, সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জি: এবিএম পলাশ ও সদস্য সচিব আজগর হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, পৌর শ্রমিক দলের আহবায়ক মোঃ আব্দুল খালেক,ওলামা দলের নেতা মাওলানা মোস্তাফিজুর রহমান। রায়শ্রী দক্ষিণ ইউপি’র বিএনপি নেতা আবদুচ ছাত্তার, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ মাহবুব আলম, সুমন মেম্বার প্রমূখ।
অনুষ্ঠানে শাহরাস্তি উপজেলার সকল ইউপি’র ও ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন।










