তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ

তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ

তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ

ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রী:সাইবার নিরাপত্তা আইনে সাংবাদিকদের গ্রেফতারে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার ব্যাপারে বৈঠকে প্রস্তাবনা এসেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন। এ ব্যাপারে আদালতের অনুমতির প্রয়োজন নেই মন্তব্য করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে সংশোধিত আইনে এমন বিধান রাখা উচিত যে, “তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবে না”।

সোমবার সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেছেন। তিনি বলেন, গণমাধ্যমের কন্ঠরোধ করতেই যেনো সংশোধিত আইনটি করা না হয়। গণমাধ্যমকে মুক্ত রেখে যেনো আইনটি প্রণয়ন করা হয় সেদিকে অংশীজনদের দৃষ্টি আকর্ষণ করা হয়। কেননা, গণমাধ্যমকে ছাড়া একটি দেশের গণতন্ত্র, সুশাসন, ন্যায়বিচার কোনটাই নিশ্চিত করা যাবেনা।

প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ কোনো নিপীড়নমূলক আইনে পরিণত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কোনো সাংবাদিক বা গণমাধ্যম যেন আইনের অপপ্রয়োগের শিকার না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলেও তিনি জানান। অংশীজনদের মতামত ও বিস্তৃত আলোচনার মাধ্যমে আইনটি চূড়ান্ত করা হবে।

তবে এখনও অধিকাংশ অংশীজনদের এ আইন প্রণয়নের ব্যাপারে বাইরে রাখা হচ্ছে বলে বিএমএসএফের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে।

আজ সোমবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক পরামর্শ সভা শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দেশের উল্লেখযোগ্য প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সম্পাদক, প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক, সংবাদপত্র সংগঠন ও সাংবাদিকদের পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এটি সরকারের দ্বিতীয় বৈঠক বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট সংশোধনের লক্ষ্যে তৈরি খসড়া বিলটি এর আগে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছিল। মন্ত্রিসভা সাইবার পরিসরে কর্মরত তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে বিস্তৃত আলোচনা এবং পরামর্শের নির্দেশ দিয়েছে।

খসড়া বিলটি যাতে নিপীড়নমূলক হাতিয়ারে পরিণত না হয়, সে জন্য সমাজের সব স্তরের মতামত নিতে এটি ওয়েবসাইটে প্রকাশ করা হয় বলে জানান সালাহউদ্দিন আহমদ।

তিনি আরও বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান, মানবাধিকার সংগঠন, শিক্ষার্থী ও সাইবার পরিসরের ব্যবহারকারীরা ইতিমধ্যে মতামত পাঠিয়েছেন। সরকারের পক্ষ থেকে সেসব মতামত সংকলন করা হয়েছে। ১০ সেপ্টেম্বর সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত প্রথম বৈঠকে পরবর্তী সভায় সুস্পষ্ট লিখিত মতামত দেওয়া বা ওয়েবসাইটে পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। অনেকে আজকের বৈঠকে মতামতের সারসংক্ষেপ উপস্থাপন করেছেন এবং লিখিত মতামত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন

রেললাইনে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল পারুল বেগমের

তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ

রেললাইনে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল পারুল বেগমের

প্রতিদিনের মতো বিকেলে হাঁটতে বেরিয়েছিলেন ষাটোর্ধ্ব নারী; মালিবাগের গুলবাগ এলাকায় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু

বিশেষ প্রতিনিধি : প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলেও হাঁটতে বেরিয়েছিলেন ষাটোর্ধ্ব পারুল বেগম। পরিচিত রেলপথ ধরে হাঁটছিলেন তিনি। কিন্তু সেই পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। রাজধানীর মালিবাগের গুলবাগ এলাকায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঢাকা রেলওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পারুল বেগম পরিবারের সঙ্গে মালিবাগের গুলবাগ এলাকায় বসবাস করতেন। প্রতিদিনের অভ্যাস অনুযায়ী বিকেলে রেললাইন ধরে হাঁটতে বের হয়েছিলেন তিনি। একপর্যায়ে চলন্ত ট্রেনের সামনে পড়ে এ দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হলেও তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ঢাকা রেলওয়ে থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে স্বজনেরা থানায় গিয়ে তাঁর পরিচয় নিশ্চিত করেন।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

একটি পরিচিত পথ, প্রতিদিনের অভ্যাস—অথচ মুহূর্তের অসতর্কতা কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কেড়ে নিল একটি প্রাণ। পারুল বেগমের এই মৃত্যু আবারও মনে করিয়ে দিল, রেললাইন কোনো সাধারণ হাঁটার পথ নয়; সামান্য অসতর্কতাও সেখানে ডেকে আনতে পারে অপূরণীয় বিপর্যয়।

ডেঙ্গু কেড়ে নিল চাঁদপুর পৌরসভার ভান্ডাররক্ষক ফয়সালের প্রাণ

তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ

ডেঙ্গু কেড়ে নিল চাঁদপুর পৌরসভার ভান্ডাররক্ষক ফয়সালের প্রাণ

ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, স্ত্রী-সন্তানসহ স্বজনদের রেখে গেলেন না-ফেরার দেশে

মো. রুহুল আমিন, নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর থেকে :
একটি অসুস্থতা, কয়েক দিনের চিকিৎসা, উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে ছুটে যাওয়া—সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন চাঁদপুর পৌরসভার ভান্ডাররক্ষক মোহাম্মদ ফয়সাল শেখ (৪৫)। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চাচাতো ভাই শেখ আল মামুন।

ফয়সাল শেখ চাঁদপুর শহরের পুরানবাজার পশ্চিম শ্রীরামদী এলাকার ডা. আব্দুল লতিফ শেখের বাড়ির বাসিন্দা। তিনি মৃত মোহাম্মদ শেখের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফয়সাল শেখ। প্রথমে তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে ওই রাতেই শহরের বেসরকারি রেইনবো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার আশায় তাঁকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মেয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। সাত বছর বয়সী ছেলেটি পড়ছে একটি হিফজ মাদ্রাসায়। প্রায় তিন বছর আগে বাবাকে হারিয়েছিলেন ফয়সাল। এবার বাবার পথেই চলে গেলেন তিনি। তাঁর মৃত্যুতে স্ত্রী-সন্তানদের জীবনে নেমে এসেছে গভীর অনিশ্চয়তা ও স্বজন হারানোর বেদনা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ জোহর চাঁদপুর শহরের পুরানবাজার পশ্চিম শ্রীরামদী এলাকার শেখ বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এদিকে ফয়সাল শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কর্মচারীরা। এক শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

একজন কর্মজীবী মানুষের আকস্মিক বিদায় শুধু একটি পরিবারের অভিভাবকশূন্যতা নয়, রেখে যায় অনেক অপূর্ণতা ও স্মৃতি। বিশেষ করে যে বয়সে সন্তানদের ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই ফয়সাল শেখের চলে যাওয়া তাঁর পরিবারকে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে।

মহান আল্লাহ মরহুমকে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার শক্তি – আমিন।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেল মেশানো, দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেল মেশানো, দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

কালিবাড়ি মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের পদক্ষেপ

মো. রুহুল আমিন, নিজস্ব প্রতিবেদক, শাহরাস্তি (চাঁদপুর) থেকে : চিংড়ি মাছের স্বাভাবিক বৈশিষ্ট্য ও ওজন নিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণার পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরির অভিযোগে চাঁদপুরের শাহরাস্তিতে দুই মাছ ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলার কালিবাড়ি মাছ বাজারে পরিচালিত অভিযানে চিংড়ি মাছে জেল মেশানোর অপরাধে তাঁদের এ জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে চিংড়ি মাছে জেল মেশানোর বিষয়টি শনাক্ত হলে সংশ্লিষ্ট দুই মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং তাঁদের মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউশন কর্মকর্তার দায়িত্ব পালন করেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফায়দুল্যাহ মিঞা।

নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়; উৎপাদক, বিক্রেতা ও ভোক্তা—সবারই রয়েছে সচেতনতা ও দায়িত্বশীলতার জায়গা। খাদ্যে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনস্বার্থ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনস্বার্থে বার্তা: খাদ্যপণ্যে ভেজাল বা অনিয়ম চোখে পড়লে তা এড়িয়ে না গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা প্রয়োজন। নিরাপদ খাদ্য নিশ্চিত হোক সবার সম্মিলিত সচেতনতায়।