শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে ৫টি মোবাইল ও নগদ টাকা চুরি।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে ৫টি মোবাইল ও নগদ টাকা চুরি।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে ৫টি মোবাইল ও নগদ টাকা চুরি।

শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের ঘুমন্ত অবস্থাকে কাজে লাগিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা চুরির একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী রোগী ও স্বজনদের পক্ষ থেকে শাহরাস্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার বিবরণ
​তারিখ ও সময়: গত ২২ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখের রাত আনুমানিক ৩:০০ টা হতে ৪:০০ টার মধ্যবর্তী সময়ে এই চুরির ঘটনা ঘটে। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডের ২য় তলা।
​সূত্রের তথ্য: গত ২১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুরে ফাতিমা বেগম তার ৮ মাস বয়সী অসুস্থ কন্যাকে চিকিৎসার জন্য উক্ত হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেন।একই ওয়ার্ডে অন্যান্য সাক্ষীদের অসুস্থ শিশু সন্তানরাও চিকিৎসাধীন ছিল। রাতের একপর্যায়ে সবাই ঘুমিয়ে পড়লে অজ্ঞাতনামা চোরেরা ওয়ার্ডে প্রবেশ করে এই চুরি সংঘটিত করে। যেসব জিনিসপত্র খোয়া গেছে বাদী ফাতিমা বেগম: বালিশের পাশে থাকা আনুমানিক ১১,৫০০ টাকা মূল্যের একটি ‘Redmi 10’ মোবাইল ফোন এবং ব্যাগে থাকা ১৫০ টাকা. ​১নং সাক্ষী (মোর্শেদা বেগম): দুটি স্মার্টফোন (মডেল: Samsung A16 এবং Redmi 75, মূল্য আনুমানিক ৬৫,০০০ টাকা) এবং নগদ ২৫,০০০ টাকা. অন্যান্য সাক্ষীগণ: টেকনো (Tekno 10 Pro, Tekno kemon), হেলিও (Helio) ও স্যামসাং (Samsung A17) মডেলের বেশ কয়েকটি স্মার্টফোন এবং মোবাইল কভারের পেছনে রাখা নগদ ২,৫০০ ও ২,৯০০ টাকা। ​ঘুম ভেঙে চুরির বিষয়টি টের পাওয়ার পর ভুক্তভোগীরা ওয়ার্ডে দায়িত্বে থাকা আনসার সদস্যকে অবহিত করেন।
​পরবর্তীতে হাসপাতালের আশপাশ ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়নি।
​হাসপাতালের কর্তব্যরত ব্যক্তিবর্গকে অবহিত করার পর থানায় এসে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত অভিযোগ দায়ের করা হয়.। মহিলা ওয়ার্ড থেকে একজন মহিলা দেখেছেন থ্রি কোয়াটার প্যান্ট পরা এবং মাথায় ক্যাপ, সিঁড়িতে বসে সিগারেট খাচ্ছে, ওই ব্যক্তিকেই দেখেছেন শিশু আর থেকে বেরিয়ে যেতে, তাদের দিকে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু নাসের শাকিল এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

৪৯ বছরে পদার্পণ, সবার কাছে দোয়া চাইলেন বিএনপি নেতা রুপম

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে ৫টি মোবাইল ও নগদ টাকা চুরি।

৪৯ বছরে পদার্পণ, সবার কাছে দোয়া চাইলেন বিএনপি নেতা রুপম

২৩ অক্টোবর জীবনের বিশেষ দিন; রামিশা, আনিশা ও আদহিলের শুভেচ্ছায় আবেগঘন মুহূর্ত

নিজস্ব প্রতিবেদক, শাহরাস্তি (চাঁদপুর) থেকে : জীবনের ৪৯টি বছর পেরিয়ে নতুন দিনের প্রত্যাশায় মহান আল্লাহর রহমত, সাহায্য ও সঠিক পথের দিশা কামনা করেছেন মোঃ আবু ইউসুফ পাটোয়ারী রুপম। তিনি শাহরাস্তি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

২৩ অক্টোবর তাঁর জীবনের এক বিশেষ দিন। এ উপলক্ষে প্রিয়জন রামিশা, আনিশা ও আদহিল তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের ভালোবাসা ও আন্তরিক শুভকামনায় দিনটি তাঁর কাছে হয়ে উঠেছে আরও স্মরণীয়।

জীবনের দীর্ঘ পথচলায় সময়ের সঙ্গে জমেছে নানা অভিজ্ঞতা, স্মৃতি, প্রাপ্তি ও অপ্রাপ্তির গল্প। সেই পথ পেরিয়ে নতুন দিনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মহান আল্লাহর কাছে ভবিষ্যৎ জীবনের কল্যাণ ও সাফল্যের জন্য সাহায্য প্রার্থনা করেছেন রুপম।

এই বিশেষ দিনে তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, জীবনের আগামী দিনগুলো যেন মহান আল্লাহর রহমত ও সাহায্যে পরিচালিত হয়। ভালো কাজ করার, মানুষের পাশে থাকার এবং সঠিক পথে জীবন অতিবাহিত করার তৌফিক যেন আল্লাহ তাঁকে দান করেন।

জীবনের ৪৯ বছর অতিক্রম করা তাঁর কাছে কেবল বয়সের হিসাব নয়; বরং অতীতের দিকে ফিরে তাকানো, নিজের ভুল-ত্রুটি উপলব্ধি করা এবং ভবিষ্যতের জন্য নতুন প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার উপলক্ষ।

জন্মদিনের এই মুহূর্তে তাঁর প্রত্যাশা—আগামীর প্রতিটি দিন হোক শান্তি, কল্যাণ, মানবিকতা ও সুন্দর কাজের মধ্য দিয়ে অর্থবহ। প্রিয়জনদের ভালোবাসা আর শুভাকাঙ্ক্ষীদের দোয়াকে সঙ্গী করে জীবনের পরবর্তী অধ্যায় এগিয়ে যাক ইতিবাচক প্রত্যয়ে।

মহান আল্লাহ মোঃ আবু ইউসুফ পাটোয়ারী রুপমের আগামী দিনগুলো কল্যাণময় করুন এবং তাঁকে সুস্থতা, নেক হায়াত ও মানুষের সেবা করার তৌফিক দান করুন। আমিন।

লাগে উরা ধুরা’ গানে কণ্ঠ দিয়ে আলোচনায় শাহরাস্তির মেয়ে দেবশ্রী অন্তরা

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে ৫টি মোবাইল ও নগদ টাকা চুরি।

লাগে উরা ধুরা’ গানে কণ্ঠ দিয়ে আলোচনায় শাহরাস্তির মেয়ে দেবশ্রী অন্তরা

তুফান’ সিনেমার জনপ্রিয় গানে নারী কণ্ঠে পরিবেশনা, স্থানীয়দের মধ্যে গর্ব ও আনন্দ

মোঃ হানিফ মিয়াজী, বিশেষ প্রতিনিধি,শাহরাস্তি (চাঁদপুর) : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সাহাপুর চৌধুরী বাড়ির মেয়ে দেবশ্রী অন্তরা রায় চৌধুরী ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র ‘তুফান’-এর জনপ্রিয় গান ‘লাগে উরা ধুরা’-তে নারী কণ্ঠ দিয়ে সংগীতপ্রেমীদের কাছে পরিচিতি পেয়েছেন। সংগীতশিল্পী হিসেবে তাঁর এ অংশগ্রহণ শাহরাস্তির মানুষের মধ্যে গর্ব ও আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।

‘লাগে উরা ধুরা’ গানটি চলচ্চিত্র মুক্তির পর শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। গানটিতে পুরুষ কণ্ঠের পাশাপাশি নারী কণ্ঠে পরিবেশনায় অংশ নেন দেবশ্রী অন্তরা রায় চৌধুরী। তাঁর কণ্ঠ গানটিতে আলাদা মাত্রা যোগ করেছে বলে শ্রোতাদের অনেকে মনে করেন।

দেবশ্রী অন্তরা সংগীতশিল্পীর পাশাপাশি উপস্থাপিকা ও করপোরেট ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত। পেশাগত অঙ্গনে তাঁর পরিচিতির সঙ্গে যুক্ত হয়েছে চলচ্চিত্রের জনপ্রিয় গানে কণ্ঠ দেওয়ার অভিজ্ঞতা।

শাহরাস্তির সাহাপুর চৌধুরী বাড়ির সঙ্গে তাঁর শিকড়ের সম্পর্ক স্থানীয়ভাবে বিশেষ আগ্রহের বিষয়। জাতীয় পর্যায়ে পরিচিত একটি চলচ্চিত্রের গানে তাঁর অংশগ্রহণ স্থানীয় তরুণ প্রজন্মের কাছেও অনুপ্রেরণার উদাহরণ হতে পারে।

সংগীতাঙ্গনে তাঁর এই পরিচিতি শাহরাস্তির সাংস্কৃতিক অঙ্গনের জন্যও ইতিবাচকভাবে বিবেচিত হচ্ছে।

শাহরাস্তিতে ইউএনওর হস্তক্ষেপে নিজ বাড়িতে আশ্রয় পেলেন ৮৫ বছরের সেই বৃদ্ধা মা

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে ৫টি মোবাইল ও নগদ টাকা চুরি।

শাহরাস্তিতে ইউএনওর হস্তক্ষেপে নিজ বাড়িতে আশ্রয় পেলেন ৮৫ বছরের সেই বৃদ্ধা মা

শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ অবশেষে শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের ৮৫ বছর বয়সী জয়নব ভানু তাঁর এক ছেলের ঘরে ঠাঁই পেয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুনের তাৎক্ষণিক হস্তক্ষেপে প্রশাসনিকভাবে পারিবারিক এই সমস্যার সমাধান হয়।
​এর আগে, প্রতিষ্ঠিত পাঁচ ছেলে ও তাদের পরিবার থাকা সত্ত্বেও বার্ধক্যে এসে নিজ গ্রামের বাড়িতে ওই বৃদ্ধা মায়ের আশ্রয় না পাওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রশাসনের নজরে আসার পর নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন জানান, সংবাদটি জানার পরপরই তিনি বৃদ্ধা মা জয়নব ভানুকে তাঁর পরিবার ও ঘরে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন।
​তিনি আরও বলেন, “বৃদ্ধ মায়ের ভরণপোষণ, চিকিৎসা এবং খাওয়া-দাওয়াসহ সমস্ত দায়িত্ব তাঁর ছেলেরা পালন করবে—এমন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়া ছেলেদের একটি বাসার একটি কক্ষ বিশেষভাবে ওই বৃদ্ধ মায়ের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।”
​প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়মিত নজরদারিতে রাখা হবে জানিয়ে ইউএনও মনিরা খাতুন বলেন, “ছেলে ও তাদের স্ত্রীদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, উপজেলা প্রশাসন বিষয়টি কঠোরভাবে মনিটরিং করবে। কোনো অবস্থাতেই এই বৃদ্ধ মা যেন অবহেলা কিংবা আশ্রয়হীনতার শিকার না হন, সে বিষয়ে আমরা সতর্ক আছি।”
​উল্লেখ্য, শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব কাদরা গ্রামের মৃত সৈয়দ আহমেদের স্ত্রী জয়নব ভানু। বয়সের ভারে ন্যুব্জ এই মা পাঁচ সন্তান থাকার পরও জীবনের শেষ সময়ে চরম অসহায়ত্ব ও আশ্রয়হীনতার শিকার হয়েছিলেন। তবে উপজেলা প্রশাসনের এমন মানবিক পদক্ষেপে অবশেষে নিজ ঘরে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ওই বৃদ্ধা।
​