হাজীগঞ্জের ডাটরা আদর্শ ছাত্র সংস্থার রজতজয়ন্তী, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
হাজীগঞ্জের ডাটরা আদর্শ ছাত্র সংস্থার রজতজয়ন্তী, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
প্রেস রিলিজঃ চাঁদপুরের হাজীগঞ্জের ডাটরা আদর্শ ছাত্র সংস্থার রজতজয়ন্তী, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
৮ জুন (শনিবার) হাজীগঞ্জ উপজেলার ১০ নং দক্ষিণ গন্ধর্ব্যপুর ইউনিয়নের ডাটরা শিবপুর গ্রামের স্বনামধন্য ও সুপরিচিত “ডাটরা আদর্শ ছাত্র সংস্থা”র রজতজয়ন্তী, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’২০২৫ অনুষ্ঠিত হয়।
সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, প্রধান উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহ্ মিরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান।
বর্ণিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রেজওয়ানুল হাসান টিটু, ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাবেক প্রভাষক আলহাজ্ব মোঃ আমিরুল ইসলাম ও ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আহমেদ খান। বক্তারা সংস্থার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণা, উৎসাহ ও উদ্দীপনামূলক বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন নাগরিক সমাজের বিভিন্ন অংশীজন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংস্থার উপদেষ্টা, সদস্য ও বর্তমান সভাপতিসহ আরোও অনেকে।
অনুষ্ঠানে ডাটরা শিবপুর গ্রামের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড স্ট্যাটিস্টিক এন্ড ডাটা সায়ন্সে ভর্তির সুযোগ প্রাপ্ত আরাফাত শাহ্কে ক্রেস্ট দিয়ে বরণ করা হয়েছে।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে এই গ্রামের কয়েকজন কৃতি শিক্ষার্থী যারা বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজসহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।
অত্র অনুষ্ঠানে ডাটরা শিবপুর গ্রামের দেড়শতাধিক কৃতি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট ও বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উল্লেখ্য, এ বছর সংস্থার পক্ষ থেকে চৌদ্দজন শিক্ষার্থীকে ট্যালেন্টপুলে ও সাধারণ বৃত্তি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানের এক পর্যায়ে ‘জানা-অজানা’ নামক সংস্থার উদ্যোগে ঐতিহ্যবাহী কুইজ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ সহ সকলে উক্ত মনোজ্ঞ অনুষ্ঠানটি উপভোগ করেন।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শাহ্ মিরান সমাপণী বক্তব্য রাখেন।






