শাহরাস্তি পৌর বিএনপি’র ৪ নং ওয়ার্ডের সভা অনুষ্ঠিত
শাহরাস্তি পৌর বিএনপি'র ৪ নং ওয়ার্ডের সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তি পৌর বিএনপি’র ৪ নং ওয়ার্ডের এক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন, পৌর বিএনপি’র ৪ নং ওয়ার্ডের সভাপতি মো: জাহাঙ্গীর আলম। সভাটি সঞ্চালনা ও সার্বিকভাবে তত্বাবধান করেন, সাবেক উপজেলা যুবদলের আহবায়ক মো: আবদুল মান্নান।
৬ নভেম্বর (বৃহস্পতিবার) বাদ মাগরিব নাওড়া রেল গেইটে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির নেতা মো: আবুল কালাম পাটোয়ারী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আসন্ন ত্রয়োদশ সাংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর (শাহরাস্তি-হাজীগঞ্জ) -৫ আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে আমরা সবাই লায়ন ইঞ্জিনিয়ার মো: মমিনুল হককে বিজয়ী করার জন্য কাজ করে যাবো।
আমরা যে যেই প্রার্থীর সাথে ছিলাম না কেন এখন আমরা সবাই বিএনপি’র কেন্দ্রের নির্দেশনা মোতাবেক সকলে লায়ন ইঞ্জিনিয়ার মো: মমিনুল হকের নির্বাচনে তাকে বিজয়ী করতে একত্রে কাজ করে যাবো।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সহ-সভাপতি মো: মনিরুজ্জামান মনির, পৌর বিএনপি’র যুগ্ন-সাধারণ সম্পাদক ফিরোজ আলম, বিএনপি’র নেতা মো: সিরাজুল ইসলাম, বিএনপি’র পৌর সভাপতি মো: দেলোয়ার হোসেন, সাবেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মঞ্জুর আলম মঞ্জু, বিএনপি’র ওয়ার্ড সাধারণ সম্পাদক মো: শাহ আলম, থানা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন, বিএনপি’র নেতা মো: আবদুল মান্নান বিএসসি, পৌর বিএনপি’র নেতা আবুল কালাম পাটোয়ারী, সাবেক ছাত্রদল নেতা মো: রুহুল আমিন মোল্লা প্রমূখ। বক্তাগণ বলেন, সকল দ্বিধাদ্বন্দ ভুলে গিয়ে সামনের নির্বাচন করার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। আমাদেরকে বুদ্ধিবৃত্তিক প্রচারণা চালিয়ে যেতে হবে।
বক্তারা বলেন, ইদানিং বাংলাদেশ জামায়াতে ইসলাম তাদেরকে ভোট দিলে তারা জান্নাতের টিকেট দিতে পারবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। বক্তরা প্রশ্ন রাখেন, তারা কি করে জান্নাতের টিকেট দিতে পারবেন? বক্তারা আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম চায়নি এদেশ স্বাধীন হউক।
অনুষ্ঠানে ৪ নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।






