“শাহরাস্তি মিড পয়েন্ট ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হাসপাতাল”-এর উদ্বোধন
"শাহরাস্তি মিড পয়েন্ট ডায়াগনষ্টিক সেন্টার এন্ড হাসপাতাল"-এর উদ্বোধন
মোঃ রুহুল আমিন, বিশেষ প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে “Quality care always” এই ইচ্ছা ব্যক্ত করে “শাহরাস্তি মিড পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতাল নামের একটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে। ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০ টায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার কালীবাড়ি মাজার রোড়স্থ ৪৪১ নং হোল্ডিং -এ প্রতিষ্ঠানের ভাড়া ভবনে (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের দক্ষিণ কোণ সংলগ্ন) উক্ত উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুমিল্লা মেডিকেল কলেজের (মেডিসিন বিভাগের) সহকারী অধ্যাপক ডাঃ মুহাম্মদ রায়হান চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কাজী কামাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত থাকা কুমিল্লা মেডিকেল কলেজের (মেডিসিন বিভাগের) সহকারী অধ্যাপক ডাঃ মুহাম্মদ রায়হান চৌধুরী।
পবিত্র কুরআন মজিদ তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে কুমিল্লা মেডিকেল কলেজের (মেডিসিন বিভাগের) সহকারী অধ্যাপক ডাঃ মুহাম্মদ রায়হান চৌধুরী “শাহরাস্তি মিড পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতাল” প্রতিষ্ঠার বিষয়ে তাদের কি কি পরিকল্পনা আছে এবং কিভাবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করবেন তার উপর একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, এই এলাকায় যে কয়টি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার রয়েছে তার চেয়ে আধুনিক মানের জযন্ত্রপাতি রোগীদের রোগ নির্ণয়ে এবং আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আমরা হাসপাতালের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা করেছি। প্রয়োজনে চাহিদা অনুযায়ী আরো আধুনিকমানের যন্ত্রপাতি সংস্থাপনের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, আমার যদি সুযোগ হয়, আমি আগামী দুই বছরের মধ্যে এই প্রতিষ্ঠানটিকে জেলা সদরে থাকা হাসপাতালের চেয়ে আধুনিক সেবা দেয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এবিষয়ে তিনি উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। অতঃপর তিনি হাসপাতাল উদ্বোধনের পূর্বেই সার্বক্ষণিকভাবে নিয়োগ পাওয়া ডাক্তার ও টেকনিশিয়ানদেরকে আগত অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আবুল হোসেন, সাবেক শিক্ষক ও চিতোষী পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মাস্টার, সূচিপাড়া উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র নেতা মোঃ হাবিবুর রহমান, চাঁদপুর জেলা বিএনপির সদস্য শেখ বেলায়েত হোসেন (সেলিম), শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি সহ প্রমূখ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উন্নতি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আবুল হোসেন।
আগত অতিথিদেরকে আপ্যায়নের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।






