গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নির্বাচনে ভোটারের মন জয় করে নিয়েছেন জাহিদ
গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নির্বাচনে ভোটারের মন জয় করে নিয়েছেন জাহিদ
মোঃ ইউসুফ মিয়া, গাজীপুর থেকে : ২০ জুলাই শনিবার ২০২৪ আসন্ন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির (রেজিঃ নং ৪২৬১) ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদপ্রার্থী জনসমর্থনে এগিয়ে আছেন মোঃ জাহিদ হোসেন জাহিদ।
টঙ্গীর মিলগেট এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ট্রান্সপোর্ট ব্যবসার সাথে জড়িত সকল ভোটারের মাঝে ‘আনন্দ বিরাজ করছে। মিলগেট এলাকা অপরুপ সাজেঁ সেজেছে , ব্যানার, রেস্টুনে। ভোটারেরা যার যার পছন্দের প্রার্থীর হয়ে ভোট প্রার্থনা করছেন ভোটারের দ্বারে দ্বারে।
দীর্ঘদিন পর নির্বাচনের মাধ্যমে কমিটির পদ পরিবর্তন হওয়ার লক্ষ্যে সবার মাঝেই আনন্দ বিরাজ করছে।
সাধারণ ভোটারের সাথে কথা বলে জানাযায়, তারা নতুন নেতৃত্ব চায়। তারা সবাই ভোট দিয়ে তাদের নেতা, নেতৃত্ব তৈরি করে নিতে চায়। আর তারা সিলেকশনের মাধ্যমে কোন নেতৃত্ব চায়,না।
এই নির্বাচনে মোঃ জাহিদ হোসেন জাহিদ সভাপতি পদপ্রার্থী হয়ে নির্বাচন করছেন ছাতা প্রতিক নিয়ে।
একান্ত আলাপ কালে তিনি এক প্রশ্নের জবাবে এ প্রতিবেদককে বলেন, আমার বিজয়তো সেদিনই হয়েছে। যেদিন আমরা নির্বাচন প্রক্রিয়া শুরু করতে সক্ষম হয়েছিলাম। তিনি আরও বলেন, আমি শতভাগ বিশ্বাস করি,আমাকে নিয়ে ভোটারের মাঝে যে উৎসাহ, উদ্দীপনা লক্ষ্য করছি, ভোটারেরা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
আরও এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যদি সভাপতি হিসাবে নির্বাচিত হতে পারি, তাহলে সারা বাংলাদেশের মধ্যে যতগুলো ট্রান্সপোর্ট সমিতি রয়েছে, তন্মমধ্যে আমি আমার গাজীপুরকে এক নাম্বার করবো ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, আমি সবার সাথে আছি,আমি বিশ্বাস করি, সবাই আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আমি সব সময় সবার পাশে ছিলাম, আছি, এবং থাকবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমাদের কোন নির্দিষ্ট স্ট্যান্ড নেই, আমি সভাপতি হিসেবে নির্বাচিত হতে পারলে, আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্ট্যান্ড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আমি সবাইকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবো।
যেখানে সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে।
তিনি আরো বলেন আপনারা থাকবেন, দেখবেন, যাতে করে নির্বাচনের পরিবেশ স্বাভাবিক থাকে।
নির্বাচনের ইশতিহারের ব্যাপারে জানতে চাইলে, তিনি বলেন শীঘ্রই আমি ইশতেহার ঘোষণা করবো, যেখানে সকলের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে।









