শাহরাস্তি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা এবং ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত
শাহরাস্তি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা এবং ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত
চাঁদপুরে শাহরাস্তি থেকে বিশেষ প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে সদ্য নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাটোয়ারী সহ দুইজন ভাইস চেয়ারম্যান ইমদাদুল হক মিলন ও হাসিনা আক্তার দায়িত্বভার গ্রহণ করেছেন। ২৬ জুন (বুধবার) বেলা সোয়া এগারোটায় শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা ও ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সাধারণ সভায় নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয় দায়িত্বভার গ্রহণ করেন।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াসির আরাফাতের সঞ্চালনায় ও সভাপতিত্বে উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় দিনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এবং ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মকবুল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে দ্বিতীয় সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভাটিরও সঞ্চালকের দায়িত্ব পালন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাত।
বর্ণিত সভা দুইটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর (শাহরাস্তি-হাজীগঞ্জ) -৫ আসনের পাঁচবারের নির্বাচিত মাননীয় সাংসদ, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আমাদের মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম।
সভার এক পর্যায়ে সদ্য বিদায়ী শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালীকে ফুল দিয়ে সভার প্রধান অতিথি মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এক বিদায়ী সংবর্ধনা জানান। এসময় তাঁকে ফুল ছাড়াও বিভিন্ন সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়। বিদায় সংবর্ধনা শেষে সদ্য সাবেক শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান এক আবেগঘন বক্তব্য রাখেন। এই সময় পুরো সভা কক্ষটিতে নেমে আসে পিন পতনহীন শব্দেরমত নিরবতা। তিনি তার মেয়াদকালে উপজেলার মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছেন। তারপরও কোন ত্রুটি-বিচ্যুতি হয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইঞ্জিনিয়ার মুকবুল হোসেন পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান ইমদাদুল হক মিলন ও হাসিনা আক্তার ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে বিজয়ী হওয়ায় তিনি তাদেরকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শাহরাস্তি উপজেলা পরিষদ অতীতের ন্যায় ভবিষ্যতেও যেন সকল ক্ষেত্রে ভালো কাজ করে সফল ও সার্থক হতে পারে সেই পরামর্শ প্রদান করেন।
প্রধান অতিথি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উপজেলা পরিষদ বিষয় সংশ্লিষ্ট দুইটি সভায় উপস্থিত কমিটির সদস্যদের বক্তব্য শুনেন এবং বিভিন্ন বিষয়ে তাৎক্ষণীক সমাধান প্রদান করেন। এছাড়াও তিনি বিভিন্ন দপ্তরের সিদ্ধান্ত নেওয়ার চেয়ে বাস্তব সম্মত সিদ্ধান্ত গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি প্রশ্ন রাখেন, নানান পদক্ষেপ নেওয়া সত্ত্বেও কি করে ভূমি ও মাটি খেকুরা ফসলি জমির উর্বর মাটি লুণ্ঠন করে? এ বিষয়ে তিনি উষ্মা প্রকাশ করে বলেন, এভাবে আর চলতে দেয়া যায় না। এবিষয়ে সংশ্লিষ্টদেরকে আরও মনোযোগী হতে তিনি পরামর্শ প্রদান করেন।
এ সময় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে ফুল দিয়ে বরণ করে নেন। পরে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয় তাদের ব্যক্তিগত অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। তারা সবাই স্থানীয় সাংসদের সহযোগিতা কামনা করে শাহরাস্তির উন্নয়নের সকলের সহযোগিতা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মো: ইমদাদুল হক মিলন,মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন, শাহরাস্তি উপজেলার আবাসিক মেডিকেল অফিসার ডা: অচিন্ত্য কুমার চক্রবর্তী, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান,উপজেলা সমাজসেবা অফিসার আবু ইসহাক, কৃষিবিদ ও উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কাজী হুমায়রা,
সাংসদের পিএস জোবায়ের হোসেন, একান্ত সহকারি মশিউর রহমান শাহিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, শাহরাস্তি উপজেলা প্রকৌশলী পারভেজ সরোয়ার হোসেন,পল্লী বিদ্যুতের ডিজিএম মো: মোবারক হোসেন সরকার, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন, দারিদ্র্য বিমোচন কর্মসূচি কর্মকর্তা মোঃ শাহজাহান, উপজেলা পরিষদের সিএ মোঃ শাহাবুদ্দিন, শাহারাস্তি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবু হাসান, উপজেলা খাদ্য কর্মকর্তা। ইউপি চেয়ারম্যান যথাক্রমে ওমর ফারুক দর্জি, জোবায়াদুর কবির বাহাদুর, ইঞ্জিনিয়ার আলম বেলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ, সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে মোস্তফা কামাল মজুমদার, মোশারফ হোসেন (মুশু), জহিরুল ইসলাম মানিক, আব্দুর রাজ্জাক, মাহতাব উদ্দিন হেলাল। এছাড়াও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার নাগরিক সমাজের অংশীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সর্বজনীন পেনশন স্কীমের উদ্যোগকে ভালোভাবে সম্পাদনের স্বীকৃতিস্বরূপ উপজেলার একজন সরকারি কর্মকর্তা, ১ ইউপি চেয়ারম্যান, ১জন ইউনিয়ন সচিব, ৩ জন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়।










