বায়োফার্মার ব্যবস্থাপনা পরিচালক হলেন ডা. লকিয়ত উল্যা

বায়োফার্মার ব্যবস্থাপনা পরিচালক হলেন ডা. লকিয়ত উল্যা

ডেস্ক রিপোর্ট : দেশের অন্যতম শীর্ষ এবং রপ্তানিমূখী বহুজাতিক ওষুধ প্রস্ততকারী কোম্পানি বায়োফার্মা ও বায়ো গ্রুপের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির অনন্য পথিকৃৎ ডা. লকিয়ত উল্যা। সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় তাকে এই পদে মনোনয়ন প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, বায়োফার্মার চেয়ারম্যান ডা. শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. আনোয়ারুল আজিম, সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. মোহা. মিজানুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ডা. আলী আশরাফ খান ও মো সাইফুল আমীন, এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. তৌহিদ আল বেরুনি, বিপিএল হাউজিংয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত ডিরেক্টর ও প্রজেক্ট অপারেশন মো, জহিরুল হক এবং বরেণ্য চিকিৎসক ডা. আলী আশরাফ।

এছাড়াও সিএমও, সিএসও, জিএম, পিএমডি, হেড অব এইচআর, কোম্পানি সেক্রেটারি, হেড অব ট্রেনিং, হেড অব ফাইনান্স, হেড অব ডিস্ট্রিবিউশন, হেড অব আইটিসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বায়োফার্মায় অবস্থান ও ভূমিকা

ডা. লকিয়ত উল্যা বায়ো গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক ও শেয়ার হোল্ডার। ইতিপূর্বে তিনি কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি কোম্পানির প্রতিষ্ঠাতা মার্কেটিং ডিরেক্টর দায়িত্ব পালনকালে তার কর্মদক্ষতায় বিশ্বের প্রায় ২৫টি দেশের সঙ্গে আন্তর্জাতিক বানিজ্য গড়ে তোলার মাধ্যমে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন এবং ফার্মাসিটিক্যাল সেক্টরে বিশ্বব্যাপি বাংলাদেশের সুনাম ছড়িয়ে দেন। বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সময়ে দেশ-বিদেশে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

বায়োফার্মার পক্ষে তিনি মানসম্পন্ন পণ্য প্রস্তুতকারক হিসেবে ‘গোল্ডেন ইউরোপ ফর কোয়ালিটি অ্যাওয়ার্ড’; ২০২০ সালে কক্সবাজারে রোহিঙ্গাদের মধ্যে অসাধারণ পরিষেবা প্রদানের জন্য মালয়েশিয়ান ফিল্ড হসপিটালের কমান্ডার কর্নেল ডা. মো. জাকি মোখতারের কাছ থেকে ‘সার্টিফিকেট ফর অ্যাপ্রিসিয়েশন’ গ্রহণ করেন।

বায়োফার্মা ছাড়াও বায়ো গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠান- বায়ো প্রপার্টিজ, বায়োফার্মা অ্যাগ্রোভেট, বায়ো ন্যাচারস, বায়ো ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ এবং বায়োফার্মা ফাউন্ডেশনের পরিচালক পদে দায়িত্ব পালন করছেন তিনি।

শিক্ষাজীবন ও প্রকাশনা

ডা. লকিয়ত উল্যা ১৯৮৬ সালে কুমিল্লা বোর্ড থেকে ১ম বিভাগে এসএসসি, ১৯৮৮ সালে একই বোর্ড থেকে ১ম বিভাগে এইচএসসি এবং ১৯৯৭ সালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) থেকে মার্কেটিং ম্যানেজমেন্ট এবং পার্সোনেল ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমায় সর্বোচ্চ মার্কস পেয়ে উভয় ক্ষেত্রে ‘চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ বা গোল্ড মেডেল লাভ করেন। এরপর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম থেকে এমবিএ ডিগ্রি অর্জন এবং ‘চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ লাভ করেন।

বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে চিকিৎসা ও ওষুধ ম্যাজেমেন্ট এবং উন্নয়ন বিষয়ে বেশ কয়েকটি গবেষনাধর্মী ও তথ্যবহুল প্রকাশনা রয়েছে তার। এছাড়াও দেশ-বিদেশে বিভিন্ন বিষয়ে তিনি অসংখ্য প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।

বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে সংশ্লিষ্টতা

বর্তমানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট এবং কমনওয়লেথ অব ইনডিপেনডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, ল্যাটিন আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার অ্যান্ড জেনারেল হাসপাতাল, বাংলাদেশ হার্ট অ্যান্ড হাসপাতাল, চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সিগমা ল্যাব ও ন্যাশনাল হাসপাতাল চট্টগ্রামের পরিচালক এবং ডক্টর্স ট্রাস্টের ডেপুটি মেম্বার অ্যাডমিন পদে দায়িত্ব পালন করছেন এই স্বনামধন্য ফার্মাসিউটিক্যালস ব্যক্তিত্ব।

এছাড়াও তিনি মেঘনা আইডিয়াল ফাউন্ডেশন এবং অ্যাসোসিয়েশন ফর ম্যাস অ্যাডভান্সমেন্ট নেটওয়ার্কের চেয়ারম্যান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, তুর্কি-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মালয়েশিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং শ্রীলংকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য; সার্ক, মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ), বাংলাদেশ থ্যালাসেমিয়া অ্যাসোসিয়েশন, ভলান্টারি ব্লাড ব্যাংক, পিস বাংলাদেশ, ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কুমিল্লা, রিলায়েন্স কো-অপারেটিভ সোসাইটি ঢাকা, চৌদ্দগ্রাম কো-অপারেটিভ সোসাইটি ঢাকা’র আজীবন সদস্য; কুমিল্লা দারুল ইহ্সান সোসাইটি, বিএমএ ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্ট এবং বাংলাদেশ হার্ট অ্যান্ড চেস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য; ইটিসি ফাউন্ডেশন ঢাকা এবং স্পিড ট্রাস্ট চট্টগ্রামের উদ্যোক্তা; সন্ধানী রক্তদাতা প্রোগ্রাম এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সদস্য; এবং বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ঢাকা সিটির সাবেক কেন্দ্রীয় কাউন্সেলর, বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দাতা সদস্য, ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের স্বাধীন পরিচালক এবং আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড গ্র্যাজুয়েট রিচার্স কাউন্সিলের সদস্য।

শাহরাস্তিতে মেধাবৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

বায়োফার্মার ব্যবস্থাপনা পরিচালক হলেন ডা. লকিয়ত উল্যা

শাহরাস্তিতে মেধাবৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ “মেধাবীরা গড়বে সোনার বাংলা” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে ‘শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন (SMF)’-এর উদ্যোগে বার্ষিক বৃত্তি পরীক্ষা-২০২৬ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (০৬ নভেম্বর ২০২৬) শাহরাস্তি সরকারি উচ্চ বিদ্যালয় ও শাহরাস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একযোগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আয়োজক সূত্রে জানা যায়, ২০২৩ সাল থেকে প্রতিষ্ঠিত এই ‘শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন (SMF)’ প্রতিবছরের ন্যায় এবারও ১০ জন বিশিষ্ট ব্যক্তির পরিচালনায় এবং স্থানীয় শিক্ষানুরাগীদের সহযোগিতায় শিক্ষার্থীদের মেধা বিকাশে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদে রয়েছেন— মো. কামাল হোসেন, মো. আলাউদ্দিন, মো. মোতাহের হোসেন, মো. আব্দুর রহিম, বিজয় লাল দে, মোহাম্মদ হোসাইন, শাহ এমরান, হারুন অর রশিদ শেখ, জয় লাল দে এবং ইকবাল হোসেন।
​পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকরা এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন। এবছর মোট চারটি কেন্দ্রে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা গেছে চারটি কেন্দ্রে মোট ১৯২০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ। করেছেন।

শাহরাস্তিতে এইচএসসি ও আলিমে পাসের হার ৪৪.৮৮ ও ৫৭.৪৬ শতাংশ, ভোকেশনালে শতভাগ

বায়োফার্মার ব্যবস্থাপনা পরিচালক হলেন ডা. লকিয়ত উল্যা

শাহরাস্তিতে এইচএসসি ও আলিমে পাসের হার ৪৪.৮৮ ও ৫৭.৪৬ শতাংশ, ভোকেশনালে শতভাগ

এইচএসসিতে ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৭৩ জন; আলিমে ২৬৮ জনের মধ্যে ১৫৪ জন উত্তীর্ণ। ভোকেশনালে ৪৪ পরীক্ষার্থীর সবাই পাস করেছেন

মোঃ রুহুল আমিন, নিজস্ব প্রতিবেদক, শাহরাস্তি (চাঁদপুর) থেকে : চাঁদপুরের শাহরাস্তিতে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে তিন ধারায় তিন ধরনের চিত্র দেখা গেছে। এইচএসসিতে পাসের হার ৪৪ দশমিক ৮৮ শতাংশ, আলিমে ৫৭ দশমিক ৪৬ শতাংশ। অন্যদিকে, এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়া ৪৪ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

ফলাফল অনুযায়ী, শাহরাস্তির ছয়টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৭৩ জন। অকৃতকার্য হয়েছেন ৫৮১ জন। জিপিএ-৫ পেয়েছেন দুজন। সব মিলিয়ে পাসের হার ৪৪ দশমিক ৮৮ শতাংশ।

কলেজভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার সূচীপাড়া ডিগ্রি কলেজে। প্রতিষ্ঠানটির ২৭১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৯০ জন। পাসের হার ৭০ দশমিক ১১ শতাংশ। এ প্রতিষ্ঠানের দুজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

অন্যদিকে, চিতোষী ডিগ্রি কলেজে পাসের হার সবচেয়ে কম। প্রতিষ্ঠানটির ২০৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫৪ জন। অকৃতকার্য হয়েছেন ১৫৫ জন। পাসের হার ২৫ দশমিক ৮৪ শতাংশ।

এ ছাড়া করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজে ১৭৩ জনের মধ্যে ৪৬ জন, মেহের ডিগ্রি কলেজে ২৫৩ জনের মধ্যে ১০২ জন, চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৬৯ জনের মধ্যে ৪৩ জন এবং খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজে ৭৯ জনের মধ্যে ৩৮ জন পাস করেছেন।

আলিম পরীক্ষায় উপজেলার ১০টি মাদ্রাসা থেকে অংশ নেন ২৬৮ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ১৫৪ জন, অকৃতকার্য হয়েছেন ১১৪ জন। জিপিএ-৫ পেয়েছেন দুজন। মোট পাসের হার ৫৭ দশমিক ৪৬ শতাংশ।

মাদ্রাসাভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসায়। প্রতিষ্ঠানটির ২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৮ জন। পাসের হার ৮১ দশমিক ৮২ শতাংশ।
অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার আহমদনগর আব্দুল আজিজ ফাজিল মাদ্রাসায়। প্রতিষ্ঠানটির ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৯ জন। অকৃতকার্য হয়েছেন ১৬ জন। পাসের হার ৩৬ শতাংশ।

আলিমে ভোলদিঘী কামিল মাদ্রাসার ৩৭ জনের মধ্যে ২৮ জন, পরানপুর ফাজিল মাদ্রাসার ৩২ জনের মধ্যে ১৯ জন, গাজীহিয়া হাসেমিয়া সেকান্দর আলী সুনিয়া ফাজিল মাদ্রাসার ৩৪ জনের মধ্যে ২১ জন, নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৩১ জনের মধ্যে ১৩ জন, রাজাপুরা আল আমিন ফাজিল মাদ্রাসার ১৪ জনের মধ্যে ৬ জন, শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ৪০ জনের মধ্যে ২২ জন, শাহরাস্তি মডেল মহিলা আলিম মাদ্রাসার ১৬ জনের মধ্যে ৭ জন এবং রাগৈ ইসলামিয়া আলিম মাদ্রাসার ১৭ জনের মধ্যে ১১ জন পাস করেছেন।

তবে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য এসেছে চিতোষী ডিগ্রি কলেজে। প্রতিষ্ঠানটি থেকে ৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ১০০ শতাংশ। এ বিভাগে কোনো পরীক্ষার্থী অকৃতকার্য হননি এবং কেউ জিপিএ-৫ পাননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ফলাফল বিবরণীতে স্বাক্ষর করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান। ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ওই কার্যালয় থেকে প্রেরণ করা হয়েছে।

ফলাফলে দেখা যায়, এইচএসসিতে পাসের হার ৫০ শতাংশের নিচে থাকলেও আলিমে তা ৫৭ শতাংশের বেশি। আর ভোকেশনালে শতভাগ পাসের ফলাফল শিক্ষার্থীদের জন্য ইতিবাচক চিত্র তুলে ধরেছে। তবে এইচএসসি ও আলিমের ফলাফলে প্রতিষ্ঠানভেদে পাসের হারের উল্লেখযোগ্য ব্যবধানও চোখে পড়ার মতো।

শাহরাস্তিতে আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভায়,অবৈধ ইটভার্টা ও মাদকবিরোধী কার্যক্রমে কঠোর হুঁশিয়ারি নির্বাহী কর্মকর্তার

বায়োফার্মার ব্যবস্থাপনা পরিচালক হলেন ডা. লকিয়ত উল্যা

শাহরাস্তিতে আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভায়,অবৈধ ইটভার্টা ও মাদকবিরোধী কার্যক্রমে কঠোর হুঁশিয়ারি নির্বাহী কর্মকর্তার

শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ উপজেলায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি অবৈধ ইটভার্টা ওমাদক বিরোধী কার্যক্রম ও লাইসেন্সবিহীন ব্যবসার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন । ২৯ অক্টোবর বৃহস্পতিবার ১১ টায় আইন-শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিটিং রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় তিনি এই ঘোষণা দেন।
​সভাপতির বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “আমাদের নিজেদের সন্তানদের জন্য যদি একটি সুস্থ পরিবেশ চাই, তবে আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত।” তিনি উল্লেখ করেন, আশেপাশের কোনো তরুণ বা কিশোর বিপদে পড়লে তাকে মোটিভেশন দিয়ে এবং বাবা-মায়ের সাথে কথা বলে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। কেবল নিজের সন্তান ভালো আছে—এমন আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই, কারণ সমাজের শৃঙ্খল রক্ষায় সবাইকেই সচেতন থাকতে হবে।
​ইটভার্টার ব্যবসার বিষয়ে তিনি বলেন, বিগত দুই মাস ধরে ডিসি অফিসের নির্দেশনা অনুযায়ী সকল উপজেলার ইনভার্টার মালিকদের সাথে বৈঠক করা হয়েছে এবং অবৈধ ইটভার্টার মালিকদের আগেই সতর্ক করা হয়েছে। যাদের ব্যবসার কোনো বৈধ লাইসেন্স বা পূর্ব প্রস্তুতি নেই, তারা যেন এই ধরনের কার্যক্রমে যুক্ত না হন। এরপরও যদি কেউ নির্দেশ অমান্য করে এই ব্যবসা চালিয়ে যান, তবে সরকারি নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আসন্ন কালীপূজার মেলা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় সন্তোষ প্রকাশ করা হয় এবং পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শামসুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন,যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু নাসের শাকিল, উপজেলা কৃষি কর্মকর্তা ডঃ সাজ্জাদুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ মনিরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাকসুদ আলম, বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উক্ত মিটিংয়ে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ শিক্ষক প্রতিনিধি সাংবাদিক