মিজান চৌধুরীর বিভিন্ন মন্তব্য পরিস্থিতির প্রেক্ষাপটে আহমেদ সোহেল

মিজান চৌধুরীর বিভিন্ন মন্তব্য পরিস্থিতির প্রেক্ষাপটে আহমেদ সোহেল

মিজান চৌধুরীর বিভিন্ন মন্তব্য পরিস্থিতির প্রেক্ষাপটে আহমেদ সোহেল

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃগত প্রায় তিন মাস ধরে GBA (Global Bangladesh Alliance) এবং BATC (Bangladeshi American Tech Coalition)–কে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সে বিষয়ে অনেকেই বিভিন্ন মাধ্যমে নানা ধরনের বক্তব্য, পোস্ট ও প্রচারণা দেখেছেন। যেহেতু বিষয়টি এখন প্রকাশ্য পর্যায়ে চলে এসেছে, তাই একজন সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে প্রকৃত ঘটনাপ্রবাহ সম্পর্কে কিছু কথা সবার সামনে তুলে ধরা প্রয়োজন মনে করেন ডিপিএ প্রতিষ্ঠাতা প্রশাসনিক পরিচালক ও বিএটিসি এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদ সোহেল সম্প্রতি সংবাদ সংস্থা বাপসনিউজ ও জনপ্রিয় পোর্টাল আইবিএননিউজকে দেয়া এক ভিডিও সাক্ষাৎকারে বলেন,প্রথমেই পরিষ্কারভাবে বলতে চাই—আমি কোনো ব্যক্তিকে হেয় করা, অপমান করা কিংবা ব্যক্তিগত বিরোধকে জনসম্মুখে নিয়ে আসতে চাইনি এবং এখনো চাই না। কিন্তু যখন কোনো ঘটনা নিয়ে একতরফাভাবে অসত্য, বিভ্রান্তিকর বা অসম্পূর্ণ তথ্য প্রচার করা হয়, তখন প্রকৃত তথ্য তুলে ধরা নৈতিক দায়িত্ব বলেই মনে করি।খবর বাপসনিউজ । সাম্প্রতিক ঘটনার সূত্রপাত গত কয়েক মাসে GBA ও BATC-এর সাধারণ WhatsApp গ্রুপের কার্যক্রম বন্ধ করা, মেসেজ অপশন সীমিত করা এবং অন্যান্য অ্যাডমিনদের অ্যাক্সেস সরিয়ে দেওয়ার মতো একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সংগঠন দুটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে এবং সদস্যদের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরপর গত ১ আগস্ট ২০২৬,সাবেক প্রেসিডেন্ট মিজান চৌধুরী নিউইয়র্কের একজন সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে আমাকে, ড. আবু সালেহ মহোদয়কে এবং আজম চৌধুরীকে নিয়ে প্রকাশ্যে বিভিন্ন মন্তব্য করেন। পরিস্থিতির প্রেক্ষাপটে সেদিন রাতেই আমরা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে GBA-এর নেতৃত্বে গণতান্ত্রিক পরিবর্তনের বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরি। গুরুত্বপূর্ণ বিষয় হলো—সেই সংবাদ সম্মেলনেও আমরা ব্যক্তিগত আক্রমণ বা সাবেক প্রেসিডেন্টকে হেয় করার কোনো প্রচেষ্টা করিনি। কারণ আমাদের উদ্দেশ্য ছিল সংগঠনের ভবিষ্যৎ এবং গণতান্ত্রিক কাঠামো নিয়ে কথা বলা, ব্যক্তিগত বিরোধ তৈরি করা নয়। সাম্প্রতিক আইনজীবীর নোটিশ প্রসঙ্গে সর্বশেষ রায়ান তাজ মহোদয়, তরিকুল ইসলাম মহোদয় বলেন এবং আমাকে উদ্দেশ্য করে একটি আইনজীবীর নোটিশ পাঠানো হয়েছে এবং সেটি বিভিন্ন WhatsApp গ্রুপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। নোটিশে BATC-এর প্রতিষ্ঠা ও মালিকানা নিয়ে বিভিন্ন দাবি করা হয়েছে। আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার—কোনো সংগঠনের প্রতিষ্ঠা, নিবন্ধন, পরিচালনা কিংবা নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত অবশ্যই প্রকৃত নথিপত্র, আইনগত নিবন্ধন এবং সংশ্লিষ্ট সাংগঠনিক প্রক্রিয়ার ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত। আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন, কর্পোরেট ডকুমেন্ট এবং অন্যান্য প্রয়োজনীয় নথি সংগ্রহ করেছি। প্রয়োজনে যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো উপস্থাপন করা হবে। আমরা কাউকে আইনি ঝামেলায় জড়াতে চাই না এবং আগ বাড়িয়ে কোনো সংঘাতেও যেতে চাই না। কিন্তু কেউ যদি ধারাবাহিকভাবে মিথ্যা তথ্য, অপপ্রচার বা ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে আমাদের সম্মান ও অধিকার ক্ষুণ্ন করার চেষ্টা করেন, তাহলে একজন আইন মেনে চলা নাগরিক হিসেবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার আমাদেরও রয়েছে। গত দুই বছরে আমার সহযোগিতার কিছু উদাহরণ আজ যারা আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ বা প্রচারণা দেখছেন, তাদের সামনে গত দুই বছরে আমি মিজান চৌধুরী ও তার পরিবারের প্রতি যে সহযোগিতা করেছি, তার কিছু উদাহরণ তুলে ধরছি। উদ্দেশ্য কাউকে ছোট করা নয়; বরং কেন বর্তমান পরিস্থিতি আমার কাছে এতটা দুঃখজনক, সেটি বোঝানো। ১. তার স্ত্রীর নির্বাচনী প্রচারণায় আমি ব্যক্তিগতভাবে দিন-রাত কাজ করেছি। জ্যামাইকা, জ্যাকসন হাইটসসহ বিভিন্ন এলাকায় বহুবার প্রচারণায় অংশ নিয়েছি। ২. তার বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রমের জন্য বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় একাধিক মিডিয়ার সহযোগিতা ও যোগাযোগ বিনামূল্যে নিশ্চিত করার চেষ্টা করেছি। ৩. নিজের গুরুতর শারীরিক সমস্যার মধ্যেও GBA-এর একটি সম্মেলনে অংশ নিতে বাংলাদেশে গিয়েছিলাম। যাওয়ার ঠিক আগের দিন আমার পায়ের লিগামেন্টে গুরুতর ইনজুরি হয়েছিল। এরপরও সংগঠনের স্বার্থে এবং তার অনুরোধকে গুরুত্ব দিয়ে বাংলাদেশে যাই। সেই ইনজুরির চিকিৎসা ও থেরাপির প্রভাব এখনো আমাকে বহন করতে হচ্ছে। ৪. বাংলাদেশ থেকে ফিরে আসার অল্প সময়ের মধ্যেই GBA-এর একটি সংবাদ সম্মেলনের জন্য ওয়াশিংটনে যাই। সেখানে তৎকালীন গুরুত্বপূর্ণ অতিথিদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের ক্ষেত্রেও আমি ব্যক্তিগতভাবে ভূমিকা রাখি। এর ফলে অনুষ্ঠানটি উল্লেখযোগ্য মিডিয়া কভারেজ পায়। ৫. জ্যামাইকার বিভিন্ন ব্যক্তি এবং কয়েকজন সিনিয়র সাংবাদিক বিভিন্ন সময় তার ব্যাপারে আমাকে সতর্ক করেছিলেন। কিন্তু আমি বরং অনেক সময় তার পক্ষ নিয়ে তাদের সঙ্গে যুক্তিতর্ক করেছি এবং নেতিবাচক প্রচারণা থেকে তাকে রক্ষা করার চেষ্টা করেছি। ৬. GBA এবং BATC—দুটি সংগঠনের ধারণা ও প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগের সঙ্গে আমি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলাম। তারপরও ব্যক্তিগত সম্পর্ক ও পারস্পরিক সম্মানের কারণে তাকে উভয় সংগঠনের নেতৃত্বে থাকার সুযোগ ও সমর্থন দিয়েছি। ৭. গত ডিসেম্বর মাসে তার স্ত্রীর অভিষেক অনুষ্ঠানের জন্য গঠিত বাংলাদেশি কমিউনিটির কনভেনিং কমিটির কনভেনার হিসেবে আমি ব্যক্তিগতভাবে প্রায় ১০০–১৫০ মানুষের সঙ্গে দিন-রাত যোগাযোগ করেছি এবং প্রায় ১২০ জন অতিথির উপস্থিতি নিশ্চিত করতে কাজ করেছি। অথচ সেই অনুষ্ঠানে আমাকে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ তো দূরের কথা, এক মুহূর্তের জন্যও ডাকা হয়নি। তারপরও আমি বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো অভিযোগ করিনি। ৮. সর্বশেষ গত মে মাসে নিউইয়র্ক সিটির কন্ট্রোলার অফিস থেকে তার নামে একটি Recognition Certificate পাওয়ার উদ্যোগ নেওয়া হয়। সেদিন GBA ও BATC-এর প্রায় ১৬ জন পেশাদার ব্যক্তি উপস্থিত ছিলেন। কিন্তু সংগঠনের অন্য নেতৃত্ব বা সদস্যদের সঙ্গে এ বিষয়ে আগে কোনো আলোচনা করা হয়নি। তারপরও আমি বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো বিরোধ তৈরি করিনি। তারপরও কেন এই পরিস্থিতি? গত কয়েক মাসে বিশেষ করে আমাকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম, WhatsApp গ্রুপ এবং ব্যক্তিগত ফোন ও মেসেজের মাধ্যমে বিভিন্ন ধরনের অভিযোগ, গুজব ও অপপ্রচার চালানো হয়েছে বলে আমি মনে করি। এমনকি আমাদের Lions Club-এর একটি WhatsApp গ্রুপেও আমাকে উদ্দেশ্য করে ব্যক্তিগত ও আপত্তিকর মন্তব্য করা হয়েছে। অথচ বারবার অনুরোধের পর আমিই তাকে সেই গ্রুপে যুক্ত করার ক্ষেত্রে সহযোগিতা করেছিলাম। আমি বিশ্বাস করি, মতপার্থক্য থাকতেই পারে। সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েও মতভেদ হতে পারে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ, অপপ্রচার, গুজব কিংবা অন্যদের সঙ্গে কারও সম্পর্ক নষ্ট করার চেষ্টা কোনো সুস্থ সংগঠন বা সুস্থ সামাজিক পরিবেশের অংশ হতে পারে না। শেষ কথা GBA এবং BATC-এর সম্মানিত সদস্যদের কাছে আমার বিনীত অনুরোধ—আপনারা কোনো পক্ষের কথায় অন্ধভাবে বিশ্বাস না করে ঘটনা, সময়ক্রম, নথিপত্র এবং বাস্তব কর্মকাণ্ড নিজেরা বিবেচনা করুন। আপনারা সবাই সচেতন ও বিবেকবান মানুষ। কোনটি সত্য, কোনটি অতিরঞ্জিত এবং কোনটি উদ্দেশ্যপ্রণোদিত—তা বোঝার জন্য আপনাদের অন্য কারও নির্দেশনার প্রয়োজন নেই। আমি ব্যক্তিগতভাবে কোনো সংঘাত চাই না। অতীতেও চাইনি, এখনো চাই না, ভবিষ্যতেও চাই না। আমরা আমাদের সংগঠনগুলোকে আরও পেশাদার, গণতান্ত্রিক, স্বচ্ছ ও কার্যকরভাবে এগিয়ে নিতে চাই। আমি সংশ্লিষ্ট ব্যক্তির জন্যও ভালো কিছুই কামনা করি। আল্লাহ তাকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং সঠিক পথ দেখান। আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত— ব্যক্তিগত বিরোধ নয়, সত্য প্রতিষ্ঠা। প্রতিশোধ নয়, ন্যায়বিচার। বিভাজন নয়, ঐক্য। এবং ব্যক্তি নয়, সংগঠনের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। সাক্ষাৎকার নিয়েছেন সংবাদ সংস্থা বাপসনিউজ এডিটর ও জনপ্রিয় পোর্টাল আইবিএননিউজ২৪.কম এর প্রধান সম্পাদক ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ।এসময় উপস্থিত ছিলেন আইটিভি পরিচালনা ও সিনিয়র সাংবাদিক রিমন ইসলাম এবং ভিডিও ধারন করেন ফেইসবুক এক্টিভিস্ট ও জেএসএফ-বাংলাদেশ সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন। সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্ক এর বাঙালি অধ্যুষিত জ‍্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে এর কনফারেন্স রুমে ।সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের নৈশভোজে আপ্যায়ন করা হয় ।

শাহরাস্তিতে মেধাবৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

মিজান চৌধুরীর বিভিন্ন মন্তব্য পরিস্থিতির প্রেক্ষাপটে আহমেদ সোহেল

শাহরাস্তিতে মেধাবৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ “মেধাবীরা গড়বে সোনার বাংলা” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে ‘শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন (SMF)’-এর উদ্যোগে বার্ষিক বৃত্তি পরীক্ষা-২০২৬ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (০৬ নভেম্বর ২০২৬) শাহরাস্তি সরকারি উচ্চ বিদ্যালয় ও শাহরাস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একযোগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আয়োজক সূত্রে জানা যায়, ২০২৩ সাল থেকে প্রতিষ্ঠিত এই ‘শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন (SMF)’ প্রতিবছরের ন্যায় এবারও ১০ জন বিশিষ্ট ব্যক্তির পরিচালনায় এবং স্থানীয় শিক্ষানুরাগীদের সহযোগিতায় শিক্ষার্থীদের মেধা বিকাশে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদে রয়েছেন— মো. কামাল হোসেন, মো. আলাউদ্দিন, মো. মোতাহের হোসেন, মো. আব্দুর রহিম, বিজয় লাল দে, মোহাম্মদ হোসাইন, শাহ এমরান, হারুন অর রশিদ শেখ, জয় লাল দে এবং ইকবাল হোসেন।
​পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকরা এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন। এবছর মোট চারটি কেন্দ্রে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা গেছে চারটি কেন্দ্রে মোট ১৯২০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ। করেছেন।

শাহরাস্তিতে এইচএসসি ও আলিমে পাসের হার ৪৪.৮৮ ও ৫৭.৪৬ শতাংশ, ভোকেশনালে শতভাগ

মিজান চৌধুরীর বিভিন্ন মন্তব্য পরিস্থিতির প্রেক্ষাপটে আহমেদ সোহেল

শাহরাস্তিতে এইচএসসি ও আলিমে পাসের হার ৪৪.৮৮ ও ৫৭.৪৬ শতাংশ, ভোকেশনালে শতভাগ

এইচএসসিতে ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৭৩ জন; আলিমে ২৬৮ জনের মধ্যে ১৫৪ জন উত্তীর্ণ। ভোকেশনালে ৪৪ পরীক্ষার্থীর সবাই পাস করেছেন

মোঃ রুহুল আমিন, নিজস্ব প্রতিবেদক, শাহরাস্তি (চাঁদপুর) থেকে : চাঁদপুরের শাহরাস্তিতে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে তিন ধারায় তিন ধরনের চিত্র দেখা গেছে। এইচএসসিতে পাসের হার ৪৪ দশমিক ৮৮ শতাংশ, আলিমে ৫৭ দশমিক ৪৬ শতাংশ। অন্যদিকে, এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়া ৪৪ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

ফলাফল অনুযায়ী, শাহরাস্তির ছয়টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৭৩ জন। অকৃতকার্য হয়েছেন ৫৮১ জন। জিপিএ-৫ পেয়েছেন দুজন। সব মিলিয়ে পাসের হার ৪৪ দশমিক ৮৮ শতাংশ।

কলেজভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার সূচীপাড়া ডিগ্রি কলেজে। প্রতিষ্ঠানটির ২৭১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৯০ জন। পাসের হার ৭০ দশমিক ১১ শতাংশ। এ প্রতিষ্ঠানের দুজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

অন্যদিকে, চিতোষী ডিগ্রি কলেজে পাসের হার সবচেয়ে কম। প্রতিষ্ঠানটির ২০৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫৪ জন। অকৃতকার্য হয়েছেন ১৫৫ জন। পাসের হার ২৫ দশমিক ৮৪ শতাংশ।

এ ছাড়া করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজে ১৭৩ জনের মধ্যে ৪৬ জন, মেহের ডিগ্রি কলেজে ২৫৩ জনের মধ্যে ১০২ জন, চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৬৯ জনের মধ্যে ৪৩ জন এবং খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজে ৭৯ জনের মধ্যে ৩৮ জন পাস করেছেন।

আলিম পরীক্ষায় উপজেলার ১০টি মাদ্রাসা থেকে অংশ নেন ২৬৮ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ১৫৪ জন, অকৃতকার্য হয়েছেন ১১৪ জন। জিপিএ-৫ পেয়েছেন দুজন। মোট পাসের হার ৫৭ দশমিক ৪৬ শতাংশ।

মাদ্রাসাভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসায়। প্রতিষ্ঠানটির ২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৮ জন। পাসের হার ৮১ দশমিক ৮২ শতাংশ।
অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার আহমদনগর আব্দুল আজিজ ফাজিল মাদ্রাসায়। প্রতিষ্ঠানটির ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৯ জন। অকৃতকার্য হয়েছেন ১৬ জন। পাসের হার ৩৬ শতাংশ।

আলিমে ভোলদিঘী কামিল মাদ্রাসার ৩৭ জনের মধ্যে ২৮ জন, পরানপুর ফাজিল মাদ্রাসার ৩২ জনের মধ্যে ১৯ জন, গাজীহিয়া হাসেমিয়া সেকান্দর আলী সুনিয়া ফাজিল মাদ্রাসার ৩৪ জনের মধ্যে ২১ জন, নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৩১ জনের মধ্যে ১৩ জন, রাজাপুরা আল আমিন ফাজিল মাদ্রাসার ১৪ জনের মধ্যে ৬ জন, শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ৪০ জনের মধ্যে ২২ জন, শাহরাস্তি মডেল মহিলা আলিম মাদ্রাসার ১৬ জনের মধ্যে ৭ জন এবং রাগৈ ইসলামিয়া আলিম মাদ্রাসার ১৭ জনের মধ্যে ১১ জন পাস করেছেন।

তবে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য এসেছে চিতোষী ডিগ্রি কলেজে। প্রতিষ্ঠানটি থেকে ৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ১০০ শতাংশ। এ বিভাগে কোনো পরীক্ষার্থী অকৃতকার্য হননি এবং কেউ জিপিএ-৫ পাননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ফলাফল বিবরণীতে স্বাক্ষর করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান। ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ওই কার্যালয় থেকে প্রেরণ করা হয়েছে।

ফলাফলে দেখা যায়, এইচএসসিতে পাসের হার ৫০ শতাংশের নিচে থাকলেও আলিমে তা ৫৭ শতাংশের বেশি। আর ভোকেশনালে শতভাগ পাসের ফলাফল শিক্ষার্থীদের জন্য ইতিবাচক চিত্র তুলে ধরেছে। তবে এইচএসসি ও আলিমের ফলাফলে প্রতিষ্ঠানভেদে পাসের হারের উল্লেখযোগ্য ব্যবধানও চোখে পড়ার মতো।

শাহরাস্তিতে আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভায়,অবৈধ ইটভার্টা ও মাদকবিরোধী কার্যক্রমে কঠোর হুঁশিয়ারি নির্বাহী কর্মকর্তার

মিজান চৌধুরীর বিভিন্ন মন্তব্য পরিস্থিতির প্রেক্ষাপটে আহমেদ সোহেল

শাহরাস্তিতে আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভায়,অবৈধ ইটভার্টা ও মাদকবিরোধী কার্যক্রমে কঠোর হুঁশিয়ারি নির্বাহী কর্মকর্তার

শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ উপজেলায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি অবৈধ ইটভার্টা ওমাদক বিরোধী কার্যক্রম ও লাইসেন্সবিহীন ব্যবসার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন । ২৯ অক্টোবর বৃহস্পতিবার ১১ টায় আইন-শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিটিং রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় তিনি এই ঘোষণা দেন।
​সভাপতির বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “আমাদের নিজেদের সন্তানদের জন্য যদি একটি সুস্থ পরিবেশ চাই, তবে আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত।” তিনি উল্লেখ করেন, আশেপাশের কোনো তরুণ বা কিশোর বিপদে পড়লে তাকে মোটিভেশন দিয়ে এবং বাবা-মায়ের সাথে কথা বলে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। কেবল নিজের সন্তান ভালো আছে—এমন আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই, কারণ সমাজের শৃঙ্খল রক্ষায় সবাইকেই সচেতন থাকতে হবে।
​ইটভার্টার ব্যবসার বিষয়ে তিনি বলেন, বিগত দুই মাস ধরে ডিসি অফিসের নির্দেশনা অনুযায়ী সকল উপজেলার ইনভার্টার মালিকদের সাথে বৈঠক করা হয়েছে এবং অবৈধ ইটভার্টার মালিকদের আগেই সতর্ক করা হয়েছে। যাদের ব্যবসার কোনো বৈধ লাইসেন্স বা পূর্ব প্রস্তুতি নেই, তারা যেন এই ধরনের কার্যক্রমে যুক্ত না হন। এরপরও যদি কেউ নির্দেশ অমান্য করে এই ব্যবসা চালিয়ে যান, তবে সরকারি নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আসন্ন কালীপূজার মেলা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় সন্তোষ প্রকাশ করা হয় এবং পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শামসুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন,যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু নাসের শাকিল, উপজেলা কৃষি কর্মকর্তা ডঃ সাজ্জাদুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ মনিরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাকসুদ আলম, বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উক্ত মিটিংয়ে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ শিক্ষক প্রতিনিধি সাংবাদিক