তুরাগে অসচ্ছল রিকশাচালকদের মাঝে ছয়টি অটোরিকশা উপহার দিলেন হাজী চান মিয়া বেপারী

তুরাগে অসচ্ছল রিকশাচালকদের মাঝে ছয়টি অটোরিকশা উপহার দিলেন হাজী চান মিয়া বেপারী

তুরাগে অসচ্ছল রিকশাচালকদের মাঝে ছয়টি অটোরিকশা উপহার দিলেন হাজী চান মিয়া বেপারী

মোঃ শাহজালাল সুমন, তুরাগ, ঢাকা: রাজধানীর তুরাগে দরিদ্র ও অসচ্ছল রিকশাচালকদের মাঝে ছয়টি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দিয়েছেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী মো. চান মিয়া বেপারী। রবিবার বিকেলে ৫৩ নম্বর ওয়ার্ডের দিয়াবাড়ি-চণ্ডালভোগ এলাকায় প্যাডেলচালিত বাংলা রিকশাচালকদের হাতে নতুন অটোরিকশার চাবি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুস সালাম, চণ্ডালভোগ বিএনপির সভাপতি রাজীব, তুরাগ থানা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বুলুসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অটোরিকশা বিতরণ অনুষ্ঠানে হাজী চান মিয়া বেপারী বলেন, ৫৩ নম্বর ওয়ার্ডের অনেক রিকশাচালক দীর্ঘদিন ধরে প্যাডেলচালিত বাংলা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। প্রতিদিন দীর্ঘ সময় শারীরিক পরিশ্রম করেও সীমিত আয়ের কারণে তাঁদের পরিবার পরিচালনা করতে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। শ্রমজীবী এসব মানুষের কষ্টের বিষয়টি বিবেচনায় নিয়ে নিজস্ব অর্থায়নে ছয়জন রিকশাচালকের হাতে ব্যাটারিচালিত অটোরিকশা তুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট চালকদের শারীরিক শ্রম কমবে এবং যেখানে তারা প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা ইনকাম করতো অটোরিকশার পাওয়ার পরে এখন থেকে তারা প্রতিদিন ১০০০ থেকে ১৫০০ টাকা ইনকাম করতে পার। তিনি আরো বলেন পর্যায়ক্রমে ৫৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চালিত বাংলার রিকশা যারা চালাচ্ছে তাদেরকে ব্যাটারি চালিত অটো রিক্সা উপহার দেওয়া হবে যাতে করে যারা যাতে করে তারা তাদের মান উন্নয়ন ইনকাম বৃদ্ধি করে জীবন যাপন করতে পারে। নতুন অটোরিকশার চাবি হাতে পাওয়া চালকরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এতদিন প্যাডেল মেরে রিকশা চালাতে গিয়ে তাঁদের দীর্ঘ সময় শারীরিক পরিশ্রম করতে হয়েছে। নতুন অটোরিকশা পাওয়ায় আগের তুলনায় কাজের চাপ কমবে এবং আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে তাঁরা আশা করছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হাজী চান মিয়া বেপারী দীর্ঘদিন ধরে তুরাগ এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন বলে দাবি করা হয়। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, খাদ্য ও পোশাক বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম, খেলাধুলার আয়োজন এবং স্বাস্থ্যসেবামূলক উদ্যোগসহ বিভিন্ন কর্মসূচিতে তাঁর সম্পৃক্ততার কথা স্থানীয়রা উল্লেখ করেন। এ ছাড়া এলাকার তরুণ ও যুবকদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে বিভিন্ন সময়ে ক্রীড়া কার্যক্রম আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও স্থানীয়দের ভাষ্য। তাঁদের মতে, তরুণদের মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা থেকে দূরে রাখতে খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গুরুত্বপূর্ণ। ৫৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় বাসিন্দাদের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগের কথাও স্থানীয়দের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। অর্থনৈতিক কারণে চিকিৎসাসেবা গ্রহণে সমস্যায় থাকা মানুষ এসব উদ্যোগের মাধ্যমে উপকৃত হয়েছেন বলে তাঁদের দাবি। দরিদ্র ও অসচ্ছল পরিবারের মধ্যে বিভিন্ন সময়ে খাদ্যসামগ্রী বিতরণ এবং ঈদসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসব উপলক্ষে পোশাক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার অংশ হিসেবে বিভিন্ন ধর্মীয় উৎসব ও পূজা উপলক্ষে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে আসছেনবলেও স্থানীয় সূত্রে জানা গেছে। তাই ৫৩ নং ওয়ার্ডবাসীর মনে করেন হাজী চান মিয়া বেপারীর মতন যদি একজন ব্যক্তি এই ওয়ার্ডের একজন জনপ্রতিনিধি হয় তাহলে এলাকার গরিব অসহায় মানুষের দুঃখ দুর্দশা কিছুটা লাঘব হবে , একই সাথে এলাকার উন্নয়নের কাজ হবে।

শাহরাস্তিতে মেধাবৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

তুরাগে অসচ্ছল রিকশাচালকদের মাঝে ছয়টি অটোরিকশা উপহার দিলেন হাজী চান মিয়া বেপারী

শাহরাস্তিতে মেধাবৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ “মেধাবীরা গড়বে সোনার বাংলা” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে ‘শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন (SMF)’-এর উদ্যোগে বার্ষিক বৃত্তি পরীক্ষা-২০২৬ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (০৬ নভেম্বর ২০২৬) শাহরাস্তি সরকারি উচ্চ বিদ্যালয় ও শাহরাস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একযোগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আয়োজক সূত্রে জানা যায়, ২০২৩ সাল থেকে প্রতিষ্ঠিত এই ‘শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন (SMF)’ প্রতিবছরের ন্যায় এবারও ১০ জন বিশিষ্ট ব্যক্তির পরিচালনায় এবং স্থানীয় শিক্ষানুরাগীদের সহযোগিতায় শিক্ষার্থীদের মেধা বিকাশে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদে রয়েছেন— মো. কামাল হোসেন, মো. আলাউদ্দিন, মো. মোতাহের হোসেন, মো. আব্দুর রহিম, বিজয় লাল দে, মোহাম্মদ হোসাইন, শাহ এমরান, হারুন অর রশিদ শেখ, জয় লাল দে এবং ইকবাল হোসেন।
​পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকরা এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন। এবছর মোট চারটি কেন্দ্রে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা গেছে চারটি কেন্দ্রে মোট ১৯২০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ। করেছেন।

শাহরাস্তিতে এইচএসসি ও আলিমে পাসের হার ৪৪.৮৮ ও ৫৭.৪৬ শতাংশ, ভোকেশনালে শতভাগ

তুরাগে অসচ্ছল রিকশাচালকদের মাঝে ছয়টি অটোরিকশা উপহার দিলেন হাজী চান মিয়া বেপারী

শাহরাস্তিতে এইচএসসি ও আলিমে পাসের হার ৪৪.৮৮ ও ৫৭.৪৬ শতাংশ, ভোকেশনালে শতভাগ

এইচএসসিতে ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৭৩ জন; আলিমে ২৬৮ জনের মধ্যে ১৫৪ জন উত্তীর্ণ। ভোকেশনালে ৪৪ পরীক্ষার্থীর সবাই পাস করেছেন

মোঃ রুহুল আমিন, নিজস্ব প্রতিবেদক, শাহরাস্তি (চাঁদপুর) থেকে : চাঁদপুরের শাহরাস্তিতে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে তিন ধারায় তিন ধরনের চিত্র দেখা গেছে। এইচএসসিতে পাসের হার ৪৪ দশমিক ৮৮ শতাংশ, আলিমে ৫৭ দশমিক ৪৬ শতাংশ। অন্যদিকে, এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়া ৪৪ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

ফলাফল অনুযায়ী, শাহরাস্তির ছয়টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৭৩ জন। অকৃতকার্য হয়েছেন ৫৮১ জন। জিপিএ-৫ পেয়েছেন দুজন। সব মিলিয়ে পাসের হার ৪৪ দশমিক ৮৮ শতাংশ।

কলেজভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার সূচীপাড়া ডিগ্রি কলেজে। প্রতিষ্ঠানটির ২৭১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৯০ জন। পাসের হার ৭০ দশমিক ১১ শতাংশ। এ প্রতিষ্ঠানের দুজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

অন্যদিকে, চিতোষী ডিগ্রি কলেজে পাসের হার সবচেয়ে কম। প্রতিষ্ঠানটির ২০৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫৪ জন। অকৃতকার্য হয়েছেন ১৫৫ জন। পাসের হার ২৫ দশমিক ৮৪ শতাংশ।

এ ছাড়া করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজে ১৭৩ জনের মধ্যে ৪৬ জন, মেহের ডিগ্রি কলেজে ২৫৩ জনের মধ্যে ১০২ জন, চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৬৯ জনের মধ্যে ৪৩ জন এবং খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজে ৭৯ জনের মধ্যে ৩৮ জন পাস করেছেন।

আলিম পরীক্ষায় উপজেলার ১০টি মাদ্রাসা থেকে অংশ নেন ২৬৮ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ১৫৪ জন, অকৃতকার্য হয়েছেন ১১৪ জন। জিপিএ-৫ পেয়েছেন দুজন। মোট পাসের হার ৫৭ দশমিক ৪৬ শতাংশ।

মাদ্রাসাভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসায়। প্রতিষ্ঠানটির ২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৮ জন। পাসের হার ৮১ দশমিক ৮২ শতাংশ।
অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার আহমদনগর আব্দুল আজিজ ফাজিল মাদ্রাসায়। প্রতিষ্ঠানটির ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৯ জন। অকৃতকার্য হয়েছেন ১৬ জন। পাসের হার ৩৬ শতাংশ।

আলিমে ভোলদিঘী কামিল মাদ্রাসার ৩৭ জনের মধ্যে ২৮ জন, পরানপুর ফাজিল মাদ্রাসার ৩২ জনের মধ্যে ১৯ জন, গাজীহিয়া হাসেমিয়া সেকান্দর আলী সুনিয়া ফাজিল মাদ্রাসার ৩৪ জনের মধ্যে ২১ জন, নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৩১ জনের মধ্যে ১৩ জন, রাজাপুরা আল আমিন ফাজিল মাদ্রাসার ১৪ জনের মধ্যে ৬ জন, শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ৪০ জনের মধ্যে ২২ জন, শাহরাস্তি মডেল মহিলা আলিম মাদ্রাসার ১৬ জনের মধ্যে ৭ জন এবং রাগৈ ইসলামিয়া আলিম মাদ্রাসার ১৭ জনের মধ্যে ১১ জন পাস করেছেন।

তবে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য এসেছে চিতোষী ডিগ্রি কলেজে। প্রতিষ্ঠানটি থেকে ৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ১০০ শতাংশ। এ বিভাগে কোনো পরীক্ষার্থী অকৃতকার্য হননি এবং কেউ জিপিএ-৫ পাননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ফলাফল বিবরণীতে স্বাক্ষর করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান। ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ওই কার্যালয় থেকে প্রেরণ করা হয়েছে।

ফলাফলে দেখা যায়, এইচএসসিতে পাসের হার ৫০ শতাংশের নিচে থাকলেও আলিমে তা ৫৭ শতাংশের বেশি। আর ভোকেশনালে শতভাগ পাসের ফলাফল শিক্ষার্থীদের জন্য ইতিবাচক চিত্র তুলে ধরেছে। তবে এইচএসসি ও আলিমের ফলাফলে প্রতিষ্ঠানভেদে পাসের হারের উল্লেখযোগ্য ব্যবধানও চোখে পড়ার মতো।

শাহরাস্তিতে আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভায়,অবৈধ ইটভার্টা ও মাদকবিরোধী কার্যক্রমে কঠোর হুঁশিয়ারি নির্বাহী কর্মকর্তার

তুরাগে অসচ্ছল রিকশাচালকদের মাঝে ছয়টি অটোরিকশা উপহার দিলেন হাজী চান মিয়া বেপারী

শাহরাস্তিতে আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভায়,অবৈধ ইটভার্টা ও মাদকবিরোধী কার্যক্রমে কঠোর হুঁশিয়ারি নির্বাহী কর্মকর্তার

শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ উপজেলায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি অবৈধ ইটভার্টা ওমাদক বিরোধী কার্যক্রম ও লাইসেন্সবিহীন ব্যবসার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন । ২৯ অক্টোবর বৃহস্পতিবার ১১ টায় আইন-শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিটিং রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় তিনি এই ঘোষণা দেন।
​সভাপতির বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “আমাদের নিজেদের সন্তানদের জন্য যদি একটি সুস্থ পরিবেশ চাই, তবে আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত।” তিনি উল্লেখ করেন, আশেপাশের কোনো তরুণ বা কিশোর বিপদে পড়লে তাকে মোটিভেশন দিয়ে এবং বাবা-মায়ের সাথে কথা বলে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। কেবল নিজের সন্তান ভালো আছে—এমন আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই, কারণ সমাজের শৃঙ্খল রক্ষায় সবাইকেই সচেতন থাকতে হবে।
​ইটভার্টার ব্যবসার বিষয়ে তিনি বলেন, বিগত দুই মাস ধরে ডিসি অফিসের নির্দেশনা অনুযায়ী সকল উপজেলার ইনভার্টার মালিকদের সাথে বৈঠক করা হয়েছে এবং অবৈধ ইটভার্টার মালিকদের আগেই সতর্ক করা হয়েছে। যাদের ব্যবসার কোনো বৈধ লাইসেন্স বা পূর্ব প্রস্তুতি নেই, তারা যেন এই ধরনের কার্যক্রমে যুক্ত না হন। এরপরও যদি কেউ নির্দেশ অমান্য করে এই ব্যবসা চালিয়ে যান, তবে সরকারি নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আসন্ন কালীপূজার মেলা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় সন্তোষ প্রকাশ করা হয় এবং পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শামসুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন,যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু নাসের শাকিল, উপজেলা কৃষি কর্মকর্তা ডঃ সাজ্জাদুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ মনিরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাকসুদ আলম, বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উক্ত মিটিংয়ে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ শিক্ষক প্রতিনিধি সাংবাদিক