শাহরাস্তিতে পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা
শাহরাস্তিতে পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা
শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূইঁয়াঃশাহরাস্তিতে পুবালী ব্যাংক পিএলসির আয়োজনে ‘ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট,মঙ্গলবার দুপুরে শাহরাস্তির পৌর শহর মেহের কালিবাড়ি হাজী মহিন উদ্দিন টাওয়ারে এটি অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জপূবালী ব্যাংক শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা প্রধান মাসরুর হাসান ভূঁইয়ার সভাপতিত্বে ও
শাহরাস্তি উপশাখার ডেপুটি জুনিয়র অফিসার মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংক পিএলসি কুমিল্লা অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার ও অঞ্চল প্রধান মোঃ মাইনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ধুর্জটি প্রসাদ ভট্টাচার্য এবং আলতাফ অটো ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ আকতার হোসেন পাটোয়ারী।শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানা, যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার।পৌর যুবদলের সদস্য সচিব আলী আজগর মোল্লা,প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন উপশাখার কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, মোঃ নুরে আলম ও মোঃ সোহরাব হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে সকল তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। তিন স্থানীয় ব্যবসায়ী ও স্টেকহোল্ডারদের মাঝে ক্যাশলেস লেনদেনের প্রচার ও প্রসার ঘটাতে ডিজিটাল কিউআর কোড (QR Code) সুবিধা ব্যবহারের ওপর বিশেষ তাগিদ দেওয়া হয়। সভায় যেসকল ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের অনুকূলে কিউআর কোড প্রদান নিশ্চিত করা হয়, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— মেসার্স বিসমিল্লাহ ভ্যারাইটিজ স্টোরের স্বত্বাধিকারী মোঃ গিয়াস উদ্দিন, শাইফুল হার্ডওয়্যারের শাইফুল ইসলাম, মেসার্স নিউ মিষ্টি মুখের নারায়ণ চন্দ্র দাস, আলিফ এন্টারপ্রাইজের মোঃ ইউসুফ গনি, মেসার্স রাব্বি ট্রেডার্সের মোঃ মোশারফ হোসেন, মেহেদী স্টোরের জাহিদুল হাসান শিফাত, আল আমিন এগ্রো ফার্মের মোঃ আল আমিন, মেসার্স মাতা পিতা জেনারেল স্টোরের মোঃ মিজানুর রহমান, মেসার্স হারুন স্টোরের হারুন আর রশীদ, মেসার্স পাল শিল্পালয়ের উত্তম চন্দ্র পাল, বণিক স্টোরের মানিক বণিক, ভাই ভাই ফল ভান্ডারের মিজানুর রহমান, মেসার্স উত্তম পানের আড়তের উত্তম চন্দ্র সাহা, মেসার্স রুবাইয়া ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের আব্দুল রশিদ, গাজী এন্টারপ্রাইজের মোঃ ফিরোজ হোসেন, শাহরাস্তি ফোম হাউসের মোঃ হাবিবুর রহমান, জনপ্রিয় স্টোরের বিমল পাল, কাজল শিল্পালয়ের পিন্টু, মেসার্স শাহরাস্তি এন্টারপ্রাইজের মোঃ দেলোয়ার হোসেন, মা ফরেন ফার্নিচার হাউসের মোঃ শফিকুল করিম, মেসার্স আফসানা মেডিকেল হলের আহসান হাবীব, মেসার্স বন্ধন কমিউনিকেশনসের মোঃ ইউনুস মিয়াজী, রোজ ভ্যালি ইলেকট্রনিকের মাহবুব হাসান, মেসার্স মিম এন্টারপ্রাইজের শফিউল্লাহ, রিভার ভিউ কফি ও রেস্টুরেন্টের কামাল হোসেন, নির্ঝর ফুড পার্ক ও কমিউনিটি সেন্টার (মাজেদা ইউথ ফাউন্ডেশন)-এর আজহারুল ইসলাম, মেসার্স পপুলার হাসপাতাল ফার্মেসির মোঃ সাইফুল কবির, গ্রিন হোমস ও ইলেকট্রনিক্স, স্মার্ট ইলেকট্রনিক্স ও সোলার হাউসের জালাল হোসেন, ইনফিনিটি অরেঞ্জ ফ্যাশন মল-এর মকবুল হোসেন, শাহরাস্তি ডিজিটাল সাইনের মাহবুব হাসান এবং সীমান্ত এন্টারপ্রাইজের নেছার আহমেদ।
উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তারা ডিজিটাল লেনদেন বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।






