শাহরাস্তি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা এবং ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

শাহরাস্তি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা এবং ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

শাহরাস্তি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা এবং ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

চাঁদপুরে শাহরাস্তি থেকে বিশেষ প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে সদ্য নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাটোয়ারী সহ দুইজন ভাইস চেয়ারম্যান ইমদাদুল হক মিলন ও হাসিনা আক্তার দায়িত্বভার গ্রহণ করেছেন। ২৬ জুন (বুধবার) বেলা সোয়া এগারোটায় শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা ও ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সাধারণ সভায় নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয় দায়িত্বভার গ্রহণ করেন।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াসির আরাফাতের সঞ্চালনায় ও সভাপতিত্বে উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় দিনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এবং ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মকবুল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে দ্বিতীয় সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভাটিরও সঞ্চালকের দায়িত্ব পালন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাত।
বর্ণিত সভা দুইটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর (শাহরাস্তি-হাজীগঞ্জ) -৫ আসনের পাঁচবারের নির্বাচিত মাননীয় সাংসদ, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আমাদের মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম।

সভার এক পর্যায়ে সদ্য বিদায়ী শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালীকে ফুল দিয়ে সভার প্রধান অতিথি মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এক বিদায়ী সংবর্ধনা জানান। এসময় তাঁকে ফুল ছাড়াও বিভিন্ন সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়। বিদায় সংবর্ধনা শেষে সদ্য সাবেক শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান এক আবেগঘন বক্তব্য রাখেন। এই সময় পুরো সভা কক্ষটিতে নেমে আসে পিন পতনহীন শব্দেরমত নিরবতা। তিনি তার মেয়াদকালে উপজেলার মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছেন। তারপরও কোন ত্রুটি-বিচ্যুতি হয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইঞ্জিনিয়ার মুকবুল হোসেন পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান ইমদাদুল হক মিলন ও হাসিনা আক্তার ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে বিজয়ী হওয়ায় তিনি তাদেরকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শাহরাস্তি উপজেলা পরিষদ অতীতের ন্যায় ভবিষ্যতেও যেন সকল ক্ষেত্রে ভালো কাজ করে সফল ও সার্থক হতে পারে সেই পরামর্শ প্রদান করেন।

প্রধান অতিথি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উপজেলা পরিষদ বিষয় সংশ্লিষ্ট দুইটি সভায় উপস্থিত কমিটির সদস্যদের বক্তব্য শুনেন এবং বিভিন্ন বিষয়ে তাৎক্ষণীক সমাধান প্রদান করেন। এছাড়াও তিনি বিভিন্ন দপ্তরের সিদ্ধান্ত নেওয়ার চেয়ে বাস্তব সম্মত সিদ্ধান্ত গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি প্রশ্ন রাখেন, নানান পদক্ষেপ নেওয়া সত্ত্বেও কি করে ভূমি ও মাটি খেকুরা ফসলি জমির উর্বর মাটি লুণ্ঠন করে? এ বিষয়ে তিনি উষ্মা প্রকাশ করে বলেন, এভাবে আর চলতে দেয়া যায় না। এবিষয়ে সংশ্লিষ্টদেরকে আরও মনোযোগী হতে তিনি পরামর্শ প্রদান করেন।

এ সময় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে ফুল দিয়ে বরণ করে নেন। পরে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয় তাদের ব্যক্তিগত অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। তারা সবাই স্থানীয় সাংসদের সহযোগিতা কামনা করে শাহরাস্তির উন্নয়নের সকলের সহযোগিতা কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মো: ইমদাদুল হক মিলন,মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন, শাহরাস্তি উপজেলার আবাসিক মেডিকেল অফিসার ডা: অচিন্ত্য কুমার চক্রবর্তী, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান,উপজেলা সমাজসেবা অফিসার আবু ইসহাক, কৃষিবিদ ও উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কাজী হুমায়রা,
সাংসদের পিএস জোবায়ের হোসেন, একান্ত সহকারি মশিউর রহমান শাহিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, শাহরাস্তি উপজেলা প্রকৌশলী পারভেজ সরোয়ার হোসেন,পল্লী বিদ্যুতের ডিজিএম মো: মোবারক হোসেন সরকার, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন, দারিদ্র্য বিমোচন কর্মসূচি কর্মকর্তা মোঃ শাহজাহান, উপজেলা পরিষদের সিএ মোঃ শাহাবুদ্দিন, শাহারাস্তি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবু হাসান, উপজেলা খাদ্য কর্মকর্তা। ইউপি চেয়ারম্যান যথাক্রমে ওমর ফারুক দর্জি, জোবায়াদুর কবির বাহাদুর, ইঞ্জিনিয়ার আলম বেলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ, সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে মোস্তফা কামাল মজুমদার, মোশারফ হোসেন (মুশু), জহিরুল ইসলাম মানিক, আব্দুর রাজ্জাক, মাহতাব উদ্দিন হেলাল। এছাড়াও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার নাগরিক সমাজের অংশীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সর্বজনীন পেনশন স্কীমের উদ্যোগকে ভালোভাবে সম্পাদনের স্বীকৃতিস্বরূপ উপজেলার একজন সরকারি কর্মকর্তা, ১ ইউপি  চেয়ারম্যান, ১জন ইউনিয়ন সচিব, ৩ জন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়।

শাহরাস্তিতে মেধাবৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

শাহরাস্তি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা এবং ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

শাহরাস্তিতে মেধাবৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ “মেধাবীরা গড়বে সোনার বাংলা” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে ‘শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন (SMF)’-এর উদ্যোগে বার্ষিক বৃত্তি পরীক্ষা-২০২৬ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (০৬ নভেম্বর ২০২৬) শাহরাস্তি সরকারি উচ্চ বিদ্যালয় ও শাহরাস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একযোগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আয়োজক সূত্রে জানা যায়, ২০২৩ সাল থেকে প্রতিষ্ঠিত এই ‘শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন (SMF)’ প্রতিবছরের ন্যায় এবারও ১০ জন বিশিষ্ট ব্যক্তির পরিচালনায় এবং স্থানীয় শিক্ষানুরাগীদের সহযোগিতায় শিক্ষার্থীদের মেধা বিকাশে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদে রয়েছেন— মো. কামাল হোসেন, মো. আলাউদ্দিন, মো. মোতাহের হোসেন, মো. আব্দুর রহিম, বিজয় লাল দে, মোহাম্মদ হোসাইন, শাহ এমরান, হারুন অর রশিদ শেখ, জয় লাল দে এবং ইকবাল হোসেন।
​পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকরা এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন। এবছর মোট চারটি কেন্দ্রে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা গেছে চারটি কেন্দ্রে মোট ১৯২০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ। করেছেন।

শাহরাস্তিতে এইচএসসি ও আলিমে পাসের হার ৪৪.৮৮ ও ৫৭.৪৬ শতাংশ, ভোকেশনালে শতভাগ

শাহরাস্তি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা এবং ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

শাহরাস্তিতে এইচএসসি ও আলিমে পাসের হার ৪৪.৮৮ ও ৫৭.৪৬ শতাংশ, ভোকেশনালে শতভাগ

এইচএসসিতে ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৭৩ জন; আলিমে ২৬৮ জনের মধ্যে ১৫৪ জন উত্তীর্ণ। ভোকেশনালে ৪৪ পরীক্ষার্থীর সবাই পাস করেছেন

মোঃ রুহুল আমিন, নিজস্ব প্রতিবেদক, শাহরাস্তি (চাঁদপুর) থেকে : চাঁদপুরের শাহরাস্তিতে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে তিন ধারায় তিন ধরনের চিত্র দেখা গেছে। এইচএসসিতে পাসের হার ৪৪ দশমিক ৮৮ শতাংশ, আলিমে ৫৭ দশমিক ৪৬ শতাংশ। অন্যদিকে, এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়া ৪৪ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

ফলাফল অনুযায়ী, শাহরাস্তির ছয়টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৭৩ জন। অকৃতকার্য হয়েছেন ৫৮১ জন। জিপিএ-৫ পেয়েছেন দুজন। সব মিলিয়ে পাসের হার ৪৪ দশমিক ৮৮ শতাংশ।

কলেজভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার সূচীপাড়া ডিগ্রি কলেজে। প্রতিষ্ঠানটির ২৭১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৯০ জন। পাসের হার ৭০ দশমিক ১১ শতাংশ। এ প্রতিষ্ঠানের দুজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

অন্যদিকে, চিতোষী ডিগ্রি কলেজে পাসের হার সবচেয়ে কম। প্রতিষ্ঠানটির ২০৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫৪ জন। অকৃতকার্য হয়েছেন ১৫৫ জন। পাসের হার ২৫ দশমিক ৮৪ শতাংশ।

এ ছাড়া করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজে ১৭৩ জনের মধ্যে ৪৬ জন, মেহের ডিগ্রি কলেজে ২৫৩ জনের মধ্যে ১০২ জন, চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৬৯ জনের মধ্যে ৪৩ জন এবং খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজে ৭৯ জনের মধ্যে ৩৮ জন পাস করেছেন।

আলিম পরীক্ষায় উপজেলার ১০টি মাদ্রাসা থেকে অংশ নেন ২৬৮ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ১৫৪ জন, অকৃতকার্য হয়েছেন ১১৪ জন। জিপিএ-৫ পেয়েছেন দুজন। মোট পাসের হার ৫৭ দশমিক ৪৬ শতাংশ।

মাদ্রাসাভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসায়। প্রতিষ্ঠানটির ২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৮ জন। পাসের হার ৮১ দশমিক ৮২ শতাংশ।
অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার আহমদনগর আব্দুল আজিজ ফাজিল মাদ্রাসায়। প্রতিষ্ঠানটির ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৯ জন। অকৃতকার্য হয়েছেন ১৬ জন। পাসের হার ৩৬ শতাংশ।

আলিমে ভোলদিঘী কামিল মাদ্রাসার ৩৭ জনের মধ্যে ২৮ জন, পরানপুর ফাজিল মাদ্রাসার ৩২ জনের মধ্যে ১৯ জন, গাজীহিয়া হাসেমিয়া সেকান্দর আলী সুনিয়া ফাজিল মাদ্রাসার ৩৪ জনের মধ্যে ২১ জন, নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৩১ জনের মধ্যে ১৩ জন, রাজাপুরা আল আমিন ফাজিল মাদ্রাসার ১৪ জনের মধ্যে ৬ জন, শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ৪০ জনের মধ্যে ২২ জন, শাহরাস্তি মডেল মহিলা আলিম মাদ্রাসার ১৬ জনের মধ্যে ৭ জন এবং রাগৈ ইসলামিয়া আলিম মাদ্রাসার ১৭ জনের মধ্যে ১১ জন পাস করেছেন।

তবে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য এসেছে চিতোষী ডিগ্রি কলেজে। প্রতিষ্ঠানটি থেকে ৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ১০০ শতাংশ। এ বিভাগে কোনো পরীক্ষার্থী অকৃতকার্য হননি এবং কেউ জিপিএ-৫ পাননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ফলাফল বিবরণীতে স্বাক্ষর করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান। ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ওই কার্যালয় থেকে প্রেরণ করা হয়েছে।

ফলাফলে দেখা যায়, এইচএসসিতে পাসের হার ৫০ শতাংশের নিচে থাকলেও আলিমে তা ৫৭ শতাংশের বেশি। আর ভোকেশনালে শতভাগ পাসের ফলাফল শিক্ষার্থীদের জন্য ইতিবাচক চিত্র তুলে ধরেছে। তবে এইচএসসি ও আলিমের ফলাফলে প্রতিষ্ঠানভেদে পাসের হারের উল্লেখযোগ্য ব্যবধানও চোখে পড়ার মতো।

শাহরাস্তিতে আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভায়,অবৈধ ইটভার্টা ও মাদকবিরোধী কার্যক্রমে কঠোর হুঁশিয়ারি নির্বাহী কর্মকর্তার

শাহরাস্তি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা এবং ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

শাহরাস্তিতে আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভায়,অবৈধ ইটভার্টা ও মাদকবিরোধী কার্যক্রমে কঠোর হুঁশিয়ারি নির্বাহী কর্মকর্তার

শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ উপজেলায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি অবৈধ ইটভার্টা ওমাদক বিরোধী কার্যক্রম ও লাইসেন্সবিহীন ব্যবসার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন । ২৯ অক্টোবর বৃহস্পতিবার ১১ টায় আইন-শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিটিং রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় তিনি এই ঘোষণা দেন।
​সভাপতির বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “আমাদের নিজেদের সন্তানদের জন্য যদি একটি সুস্থ পরিবেশ চাই, তবে আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত।” তিনি উল্লেখ করেন, আশেপাশের কোনো তরুণ বা কিশোর বিপদে পড়লে তাকে মোটিভেশন দিয়ে এবং বাবা-মায়ের সাথে কথা বলে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। কেবল নিজের সন্তান ভালো আছে—এমন আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই, কারণ সমাজের শৃঙ্খল রক্ষায় সবাইকেই সচেতন থাকতে হবে।
​ইটভার্টার ব্যবসার বিষয়ে তিনি বলেন, বিগত দুই মাস ধরে ডিসি অফিসের নির্দেশনা অনুযায়ী সকল উপজেলার ইনভার্টার মালিকদের সাথে বৈঠক করা হয়েছে এবং অবৈধ ইটভার্টার মালিকদের আগেই সতর্ক করা হয়েছে। যাদের ব্যবসার কোনো বৈধ লাইসেন্স বা পূর্ব প্রস্তুতি নেই, তারা যেন এই ধরনের কার্যক্রমে যুক্ত না হন। এরপরও যদি কেউ নির্দেশ অমান্য করে এই ব্যবসা চালিয়ে যান, তবে সরকারি নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আসন্ন কালীপূজার মেলা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় সন্তোষ প্রকাশ করা হয় এবং পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শামসুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন,যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু নাসের শাকিল, উপজেলা কৃষি কর্মকর্তা ডঃ সাজ্জাদুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ মনিরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাকসুদ আলম, বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উক্ত মিটিংয়ে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ শিক্ষক প্রতিনিধি সাংবাদিক