শাহরাস্তি উপজেলায় আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও কেক কেটে উদযাপন
শাহরাস্তি উপজেলা আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও কেক কেটে উদযাপন
শাহরাস্তি প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে (৭৫তম) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কেটে যথাযথ ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন (রবিবার) শাহরাস্তি পৌরশহরের উপজেলা আওয়ামী লীগের কালিয়াপাড়া বাজারস্থ দলীয় কার্যালয়ে উক্ত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রকির সঞ্চালনায় বর্ণিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুর রব, সূচিপাড়া দক্ষিণ ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ আলম পাটোয়ারী, টামটা উত্তর ইউপি আ’লীগ নেতা আলমগীর কবির পলাশ, উপজেলা আ’লীগের সাবেক সহ- দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন সাধু, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইস্কান্দার মির্জা, সাবেক ছাএনেতা হুমায়ুন কবির হিরো, মহসিন পাটোয়ারী, এমরান হোসেন, মনিরুজ্জামান শান্ত, ইঞ্জিনিয়ার ইমতিয়াজ সিদ্দিকী তোহা, বিশিষ্ট ঠিকাদার ও ব্যবসায়ী সুমন বর্ধন, , পিযুষ দাস, ইকবাল হোসেন, আলমগীর হায়দার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আ’লীগ সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু বলেন,বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন, তা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে এই দলটির বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাসে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছে যায়। আজ সেই দলটির (৭৫ তম) প্লাটিনাম জয়ন্তী। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশে এখন উন্নয়নের মহাসড়কে আছে। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এদেশ আগামী ২০৪১ সালের আগেই উন্নত দেশে পৌঁছে যাবে। তাই বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন দিয়ে দেশের মানুষের উন্নয়নের জন্য তিনি দেশের আমজনতার প্রতি আহ্বান জানান।










