বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি রোটারিয়ান হৃদয়কে সংবর্ধনা প্রদান
বিশেষ প্রতিনিধি: মুক্তিযুদ্ধের চেতনায় আমরা উজ্জীবিত ,সত্যের স্বপক্ষে আমরা আপসহীন, নীরবতায় আমরা জাগ্রত এ স্লোগানকে সামনে রেখে- ৩ জুন রাতে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়কে সংবর্ধনা ও সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন দেশে যাওয়ায় এবং নবযুগ পত্রিকার প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম হজ্বে যাওয়ায় উপস্থিত সদস্যদের সাথে এক মতবিনিময় সভা রিয়াদের বাথা পাঁচ তারকা হোটেল ডিমোরায় অনুষ্ঠিত হয়।
সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এবং মোহনা টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি , নাট্যকার ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও বর্ণ ডট টিভির পরিচালক ফকির আল আমিনের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
বর্ণিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা এশিয়ান টিভি রিয়াদ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক দৈনিক নবযুগ পত্রিকার সৌদি আরব প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাই টিভির রিয়াদ প্রতিনিধি ছাদেক আহমদ, এসএ টিভির রিয়াদ প্রতিনিধি ও সংগঠনের প্রচার সম্পাদক ফকির হাকিম, ৫২ ডট বাংলা টিভির সৌদি আরব প্রতিনিধি সংগঠনের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, নবীনগর ডট টিভির প্রতিনিধি সংগঠনের ক্রিড়া সম্পাদক এম মাহেদুল খান, ব্রাহ্মণবাড়িয়া ২৪ ডট টিভির সৌদি আরব প্রতিনিধি ও সংগঠনের সম্মানিত সদস্য মোঃ আল আমিন বিন নান্নু মিয়া, আই ওয়ান টিভি রিয়াদ প্রতিনিধি সংগঠনের সদস্য তানিয়া আহমেদ, দৈনিক তৃতীয় মাত্রার সৌদি আরব প্রতিনিধি ও সংগঠনের সদস্য মোঃ দেলোয়ার হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সভায় সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামকে এগিয়ে নিতে সকল গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান, এছাড়াও আগামীতে বাংলাদেশের সকল জাতীয় দিবস সমূহে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাসে ফুল দিয়ে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।
সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করতে যে যার জায়গা থেকে অবদান রাখার জন্য পদবী অনুযায়ী সুশৃংখলভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার নিমিত্তে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও সংগঠনের উপদেষ্টাবৃন্দ সকলের প্রতি উদ্যাত্ত আহবান জানান।
সভায় উল্লেখ করা হয় যে, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নতুন কোন সদস্য অন্তর্ভুক্ত হতে হলে আগে তাকে সংগঠন বরাবরে আবেদন করতে হবে। এছাড়া সংগঠনের নির্দিষ্ট মেয়াদ শেষ হলেই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।
সভায় বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান এর সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।










