প্রত্যাশা’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
প্রত্যাশা'র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
বিশেষ প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশনের (প্রমাকফা’র) ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় শাহরাস্তি উপজেলার শ্রীপুরস্থ কফি পার্কে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি, মেহার ডিগ্রি কলেজের গনিত বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ আহসান উল্যাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাংবাদিক, শিক্ষক ও মানবাধিকারকর্মী মোঃ রুহুল আমিন।
পবিত্র কুরআন মজিদ তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অতঃপর অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশন (প্রমাকফা’র) ধীরে ধীরে তার লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। এই সংগঠনের বিগত দিনের কার্যক্রমের ফলে ইতিমধ্যে কর্ম এলাকায় মানুষের মুখে মুখে সংগঠনের নাম শুনা যায়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নিকট ভবিষ্যতে এই সংগঠনটি একটি সফল ও সার্থক সংগঠন হিসাবে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ তৈরি করতে পারবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সুমন। প্রতিষ্ঠাতা অত্র সংগঠনটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এবং এই সংগঠনের বিগত ও বর্তমান সময়ের কার্যক্রমের প্রতি উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া আগামীদিনে আরও কি কি কর্মসূচি বাস্তবায়ন করা হবে তিনি তার একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ‘শাহরাস্তি আলো ফাউন্ডেশনে’র প্রতিষ্ঠাতা প্রকৌশলী মোঃ ইমরান হোসেন। তিনি সংগঠনটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই সংগঠনটি ধীরে ধীরে তার লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আমরা আশা করি শীঘ্রই এই সংগঠনটি তার লক্ষ্যে পৌঁছে যাবে।
অতঃপর অনুষ্ঠানে শাহরাস্তি উপজেলার তিনটি এবং চাঁদপুর জেলার (শাহরাস্তি উপজেলা বাদে) দুইটি সহ মোট ৫টি সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত সংগঠনগুলি হচ্ছে যথাক্রমে :-
(১) শাহরাস্তি আলো ফাউন্ডেশন,
(২) বিডি ক্লিন, শাহরাস্তি উপজেলা,
(৩) প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদ,দেবকরা উচ্চ বিদ্যালয়, শাহরাস্তি,
(৪) বাতিঘর মানব কল্যাণ সংস্থা এবং
(৫) প্রভাত যুব সমাজ কল্যাণ সংস্থা।
সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি কেরাত এবং ইসলামী সংগীত প্রতিযোগিতার আয়োজন করে। উক্ত কেরাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় প্রত্যেক বিভাগ থেকে তিন জনকে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
কেরাতে পুরস্কার বিজয়ী তিনজন হচ্ছেন যথাক্রমে :-
(১) প্রথম আবু সাঈদ, পিতা-নূর আলম, তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা,
(২) দ্বিতীয় রেদোয়ান ইসলাম নাবিল, পিতা-মাওলানা হুমায়ূন কবির,
তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা এবং
(৩) তৃতীয়-আইনুল হক, পিতা-আমিনুল ইসলাম, ছাদেকিয়া হাফেজিয়া মাদ্রাসা।
ইসলামী সংগীতে পুরস্কার প্রাপ্ত তিন বিজয়ী হচ্ছেন যথাক্রমে :-
(১) প্রথম : রাশেদ হোসেন, পিতা-জামাল হোসেন, ছাদেকিয়া হাফেজিয়া মাদ্রাসা, (২) দ্বিতীয় : মোঃ মুশাইব আহমেদ, পিতা-মোঃ সোহেল, তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা এবং (৩)তৃতীয় : জিজান হোসেন ইকরাম, পিতা-নূর আলম, নূরে মদিনা তালিমুল কোরআন মাদ্রাসা।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক সজিব আহমেদ, সহ-সভাপতি হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহাদাত গাজী,সহ-প্রচার সম্পাদক পারভেজ চৌধুরী
প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক সানভির ইসলাম মারুফ, কার্যকরী সদস্য শাহ পরান উজানী,জসিম উদ্দিন জনি,রহমত উল্লাহ বাবলু প্রমুখ।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২০ সালের ৯ ডিসেম্বর কতিপয় উদ্যামী যুবকের উদ্যোগে শাহরাস্তি উপজেলায় “প্রত্যাশা ব্লাড ব্যাংক” স্থাপিত হয়। যার মূল লক্ষ্য ছিল বিনামূল্যে শাহরাস্তি উপজেলায় অসহায় মানুষের মাঝে রক্ত দান করা। প্রতিষ্ঠার পর থেকে রক্ত দানের মাধ্যমে শাহরাস্তি উপজেলায় ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করে এই সংগঠনটি। শুরুতে সংগঠনটি রক্ত দানের পাশাপাশি চিকিৎসার জন্য আর্থিক অনুদান, দরিদ্র অথচ মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ, কুইজ প্রতিযোগিতা, কেরাত প্রতিযোগিতা, গজল প্রতিযোগিতা, বৃক্ষ রোপন, ত্রাণ বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামাজিক ও শিক্ষা মূলক কার্যক্রমে ভূমিকা রাখতে শুরু করে।
পরবর্তীতে সময়ের চাহিদা অনুযায়ী ২০২১ সালের ১৬ ডিসেম্বর এই সংগঠনটির নাম করণে পরিবর্তন এনে ‘প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশন’ হিসাবে আত্মপ্রকাশ করে বর্তমানে পরিবর্তিত নামেই সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ইতিমধ্যে এই সংগঠনের কার্যক্রম শাহরাস্তি উপজেলা ছাড়িয়ে চাঁদপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে।






