শাহরাস্তিতে পরিচয়হীন পাগলীর মৃত. সন্তান প্রসব: পরিচয় সনাক্তের চেষ্টা চলছে
শাহরাস্তিতে পরিচয়হীন পাগলীর মৃত. সন্তান প্রসব: পরিচয় সনাক্তের চেষ্টা চলছে
শাহরাস্তি প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে পরিচয়হীন এক ভবঘুরে পাগলী মৃত. সন্তান প্রসব করেছে, সন্তানের পরিচয় সনাক্তের চেষ্টা করছে পুলিশ। মঙ্গলবার, (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের নালিয়াপাড়া পুটিয়া গ্রামের সিএনজি চালক আব্দুর রশিদের (৬৩) বাড়িতে প্রসব বেদনা নিয়ে আশ্রয় নেন ওই তরুণী। পরে সন্ধ্যা ৬টার দিকে তিনি একটি মৃত. শিশুর জন্ম দেয়।
এ ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ শফিকুল ইসলাম-এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তরুণী ও মৃত. নবজাতককে দ্রুত শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক নবজাতকের আগেই মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন।
শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃত. শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত শেষে শিশুটির ডিএনএ প্রোফাইল সংগ্রহ করা হয়। পরবর্তীতে আঞ্জুমান মফিদুল ইসলামকে কবরস্থ করার জন্য বুঝিয়ে দেওয়া হয়।
স্থানীয়দের ভাষ্যমতে,শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হওয়ায় তরুণী নিজের নাম-পরিচয় কিছুই বলতে সক্ষম নন। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি শুধু ‘আসকারা’ শব্দটি উচ্চারণ করেন।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার পিপিএম (বার) জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়েছে। একই সঙ্গে অজ্ঞাত ওই তরুণীর পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। মৃত. শিশুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা (নম্বর: ০৪/২৯, তারিখ: ২৩.০৯.২৫) রুজু হয়েছে।






