শাহরাস্তিতে আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
শাহরাস্তিতে আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া: চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামসুজ্জামান, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাচের শাকিল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ আবুল কালাম, যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শাহজাহান পাটোয়ারী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. সাজ্জাদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহাবুবউল আলম, সমবায় কর্মকর্তা মোঃ মোতালেব খান, উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং ওসি এলএসডি শহীদ সরোয়ারদি।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ নিজাম উদ্দিন, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, শাহরাস্তি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবু হাসান, তথ্য আপা তাসলিমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা।
সভায় চিতোষী পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জুবায়েদ কবির বাহাদুর, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ডা. মোঃ আব্দুর রাজ্জাক, রায়শ্রী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মুশু, মেহের দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, মেহের উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, সূচিপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ লোকমান হোসেন লিটন এবং টামটা উত্তর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন তাঁর বক্তব্যে বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের কাজ নয়; প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই কেবল অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”
সভায় উপস্থিত বক্তারা শাহরাস্তি উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশংসা করেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।






