যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে

যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার  বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে

যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে

কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুরের যাদুকাটা-১ ও যাদুকাটা-২ এর ট্রেন্ডারের মাধ্যমে সীমানা নির্ধারণ করে একশত ৭ কোটি টাকায় সরকারের মাধ্যমে জেলা প্রশাসন ইজারা প্রদান করে সমজিয়ে দেয়া হয় ইজারাদার শাহ রুবেল ও নাছির মিয়াকে। সীমানায় উল্লেখ করা হয়েছে যেন যাদুকাটা -১ ও যাদুকাটা -২ এর নির্ধারিত সীমানার ভেতরে থেকে বোমা মেশিন ছাড়া সনাদতন পদ্ধতিতে স্ধথানীয় শ্রমিক দ্বারা বালু ও পাথর উত্তোলন করা হয়। যাতে করে পরিবেশের ভারসাম্য রক্ষা, দেশখ্যাত ঐতিহ্যবাহী শিমুল বাগান সংরক্ষণ এবং সীমান্ত নদী যাদুকাটার পাড় কাটা রোধে এবার এক নজিরবিহীন ও কঠোর অবস্থান তৈরির জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পাশাপাশি সীমান্ত বাহিনী বিজিবির সমন্বয়ে ইজাদারগণ নির্দেশনা মেনে নদীর াড়কাটা রোধে শিমুলবাগান রক্ষাসহ নদী তীরবর্তী গ্রামগুলো রক্ষায় বাশঁ দিয়ে ভেরিকেট তৈরীর কাজ চলমান রয়েছে। সরকারি নিয়মনীতি মেনে বালু উত্তোলনের মাধ্যমে কোটি কোটি টাকার সরকারি রাজস্ব আদায়ে ভূমিকা রাখার পাশাপাশি, নদীর ইজারা বহির্ভূত এলাকা রক্ষায় এবার মাঠে নেমেছে ইজারাদার কর্তৃপক্ষ। নদী তীরবর্তী জনপদে এখন দৃশ্যমান নানামুখী জোরালো পদক্ষেপ, টানানো হয়েছে লাল সতর্কবার্তা। তবে এই মহৎ উদ্যোগের নেপথ্যে লুকিয়ে আছে এক দীর্ঘস্থায়ী ও স্থানীয় একটি ভূমিখেকো প্রভাবশালী নদীর পাড় কাটা সিন্ডিকেটের অন্ধকারের অধ্যায়। যারা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাকিঁ দিয়ে এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত শিমুলবাগানের পাশে নদী থেকে শুরু করে নদী তীরবর্তী গ্রামগুলোর পাড় কাটতে কাটতে শিমুলবাগান ও এইসব গ্রামগুলো এখন হুমকির মুখে রয়েছে। এই চক্রটি ইতিমধ্যে রাতের আধাঁরে একাধিক বোমা মেশিন লাগিয়ে অবৈধভাবে একের পর একে নদী তীরবর্তী গ্রামের পাড় কেটে কোটি কোটি টাকার বালু ও পাথর লুট করে নিলেও তাদের বিরুদ্ধে এতদিন কোন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। তারা এতই প্রভাবশালী যে গ্রামের নিরীহ লোকরা হুমকির মুথে তাদের স্থাপনা ও ধর্মীয় প্রতিষ্ঠান থাকলে ও ভয়ে কেহ ্রতিবাদ করার সাহস পাননি। এই চক্রটি অল্পদিনে বোমা মেশিন দিয়ে বালু লুট করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। স্থানীয় বাদাঘাট ইউনিয়ন পরিষদের এক সদস্য যাদুকাটা রাতের আধাঁরে একাধিক ড্রেজার মেশিন লাগিয়ে নদীর পাড় কেটে অবৈধপন্থায় বালু কেটে প্রায় চার কোটি টাকায় সিলেট শহরে অট্রালিকার মালিক ও বনেছেন।

দীর্ঘদিন ধরে স্থানীয় এই প্রভাবশালী চক্রটি দিন-রাত শিমুল বাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। অনুসন্ধানে জানা যায়, চক্রটি রাতের আঁধারে নিষিদ্ধ শক্তিশালী ড্রেজার ও বোমা মেশিন ব্যবহার করে নদীর তলদেশ ও পাড় কাটছে। আর এই অপরাধের দায় বারবার চাপানোর অপচেষ্টা করা হতো সাধারণ সনাতন (ম্যানুয়াল) পদ্ধতির শ্রমিক ও বৈধ ইজারাদারের ওপর।

নদীতে সনাতন পদ্ধতিতে কর্মরত বালু শ্রমিক মো: রমজান আলী, বাসু মিয়া ও মো: একলাস নূর ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ইজারাদারের নির্ধারিত সীমানায় থেকে হাত দিয়ে, সেউতি দিয়ে বালু তুলে কোনোমতে পেটের ভাত জোগাড় করি। কিন্তু কিছু অবৈধ ড্রেজার ব্যবসায়ী রাতের অন্ধকারে নদীর পাড় কেটে নিজের আখের গোছাচ্ছে, আর বদনাম হচ্ছে আমাদের ও ইজারাদারের। এই দানবীয় ড্রেজারের কারণে নদী ও শিমুল বাগান ধসে যাচ্ছে। আমাদের কাজ বন্ধ হয়ে যাচ্ছে, পেটে লাথি মারা হচ্ছে। আমরা এখানে কাজ না পেয়ে ঢাকা বা অন্য কোথাও গিয়ে দিনমজুর খাটতে বাধ্য হচ্ছি। যারা ড্রেজার চালিয়ে নদী ধ্বংস করছে, তাদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

এবার প্রকৃত অপরাধী ও অবৈধ বালু খেকোদের রুখতে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইজারাদার কর্তৃপক্ষ। সরেজমিনে যাদুকাটা ১ ও ২ নম্বর মহালে দেখা গেছে, নির্দিষ্ট সীমানার বাইরে বালু উত্তোলন ও পাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইজারাদারের পক্ষ থেকে বাঁশ দিয়ে নদীর পাড় এলাকায় শক্তিশালী ‘আড়ি’ বা বেড়া দেওয়া হয়েছে, যাতে কোনো নৌকা বা ড্রেজার পাড়ের কাছে ঘেঁষতে না পারে। একই সাথে নদী তীরবর্তী এলাকায় বড় বড় ব্যানার ও ফেস্টুনে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে।

এ ব্যাপারে ইজারাদার প্রতিনিধি মো: লোকমান মিয়া ও সাজ্জাদ মিয়া জানান, যাদুকাটা ১ ও ২ নম্বর মহাল সরকারি নিয়মানুযায়ী ইজারা হয়েছে এবং এখান থেকে হাজার হাজার শ্রমিক কাজ করে তাদের জীবিকানির্বাহ করছে। কিন্তু কিছু দুষ্কৃতিকারী রাতের আঁধারে ইজারাকৃত সীমানার বাইরে গিয়ে শিমুল বাগান ও ঘাগটিয়ার পাড় কেটে নিয়ে যাচ্ছে। ইজারাদারের পক্ষ থেকে বহুবার তাদের বাধা দেওয়া হয়েছে। আমরা আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। কোনো অবস্থাতেই যাদুকাটা নদীর পাড় বা শিমুল বাগানের ক্ষতি করে বালু তুলতে দেওয়া হবে না।

এ ব্যাপারে যাদুকাটা ১ ও ২-এর ইজারাদার শাহ্ রুবেল তাঁর বক্তব্যে অত্যন্ত জোরালো ভাষায় বলেন, শ্রমিকদের কর্মসংস্থান ও পরিবেশ রক্ষার জন্য নদীর পাড় কাটা রোধ এবং দর্শনীয় শিমুল বাগানকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে আমরা সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা রাজস্ব দিয়ে নিয়ম মেনে মহাল ইজারা নিয়েছি। কিন্তু স্থানীয় একটি চিহ্নিত প্রভাবশালী চক্র আমাদের ব্যবসার ভাবমূর্তি নষ্ট করতে এবং শিমুল বাগান ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে। আমরা স্পষ্ট করে দিতে চাই, বৈধ সীমানার বাইরে এক ইঞ্চি জায়গাও কাউকে ছুঁতে দেওয়া হবে না। আমরা নিজেদের খরচে নদীর পাড়ে বাশঁ দিয়ে বেড়ার কাজ চলমান রয়েছে এবং নিজস্ব পাহারাদার বসিয়েছি। এর আগে জেলা প্রশাসক বরাবরে আমরা রাতের আধাঁরে নদীর পাড় কাটা এইসব অবৈধ বালু লুটকারীদের বিরুদ্ধে ৮/১০ টি লিখিত অভিযোগ দিয়েছি। প্রশাসনকে আমরা অনুরোধ করেছি, যেন রাতের আঁধারে যারা ড্রেজার চালায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। আমরা ইজারাদার কর্তৃপক্ষ ঘোষণা করছি আইন অমান্যকারী সে যে-ই হোক, তাকে সাথে সাথে আইনের হাতে সোপর্দ করা হবে।এই বালু চুরির চক্রটিকে দমনে পুলিশ প্রশাসন কতটা তৎপর, তা উঠে এসেছে জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তার বক্তব্যে। তবে আইনের একটি বড় ফাঁক এই অপরাধীদের বারবার পার পেয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে।

এ ব্যাপারে সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন (পিপিএম) বলেন, যাদুকাটা যে বালুমহালটি আছে এটি স্থানীয় জেলা প্রশাসন থেকে ইজারা দেওয়া হয়। যারা ইজারা পায় তারা বেশ কিছু শর্তের মধ্যে বালু আহরণ করার কথা, কিছু শর্ত তারা মানছেন আবার কিছু মানছেন না। নদীর তীর কাটা, অবৈধ বালু উত্তোলন করা এসব বিষয়ে বারবার আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি এটা বন্ধ করার করণীয় নিয়ে। আমরা প্রতিনিয়ত মামলা দিচ্ছি, গত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আমরা ৬৬ টি মামলা দিয়েছি এরমধ্যে ৩৭৫ জন এজাহার ভুক্ত ও এজাহার বহির্ভূত সবমিলিয়ে ৭২০ জন। আমরা গ্রেফতার করেছি ৬০ জন। কিন্তু মূল সমস্যা হলো, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধনী ২০২৩)’ অনুযায়ী এই অপরাধটি জামিনযোগ্য । ফলে আমরা আসামিদের আদালতে পাঠালেও তারা দ্রুত জামিনে বের হয়ে আসে এবং জব্দকৃত মালামাল বা নৌযান নিয়ে আবারও একই অপরাধে লিপ্ত হয়। তিনি আরও যোগ করেন, এটা বন্ধ করতে হলে আমাদের সবাইকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। টাস্কফোর্স ও মোবাইল কোর্টকে আরও কার্যকর করতে পারলে আমরা তাৎক্ষণিকভাবে অবৈধ নৌযানগুলো স্পটেই ধ্বংস করে দিতে পারব, তখন অপরাধীরা বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে এবং এই কাজ করা ছেড়ে দেবে। আর ইজারাদাররা নদীর পাড়ে বেড়া দিয়ে যে উদ্যোগ নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। ইজারাদাররা যদি রাতে বালু কাটা সম্পূর্ণ বন্ধ রেখে কেবল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজ পরিচালনা করেন, তবে এই মহালে দ্রুত শৃঙ্খলা ফিরে আসবে।

এ ব্যাপারে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল জানান,প্রশাসনের দৃঢ় অবস্থান ব্যক্ত করে বলেন, যাদুকাটা নদী শুধু একটি বালুমহাল নয়, এটি আমাদের পরিবেশগত সম্পদ ও শিমুল বাগানের মতো বিখ্যাত পর্যটন কেন্দ্রের প্রাণ। অবৈধভাবে কেউ যেন নদীর পাড় কাটতে না পারে, সেজন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এবং আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সর্বদা সতর্ক আছে প্রতিনিয়ত মোবাইল কোর্ট হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে। তারপরও কিছু দুষ্কৃতিকারী অবৈধভাবে পাড় কাটছে। আমরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ও বিজিবি”র সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনার পাশাপাশি এটা প্রতিরোধে টহল জোরদার করা হয়েছে। কিন্তু আইনের প্রয়োগ ও প্রশাসনের অভিযানের পাশাপাশি প্রথম প্রতিরোধটা আসতে হবে স্থানীয়দের কাছ থেকে। স্থানীয় লোকজন যদি প্রথমে প্রতিরোধ না করে, তবে প্রশাসনের একার পক্ষে বিষয়টি নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও যোগ করেন, ইজারাদারদের এই বেড়া দেওয়ার উদ্যোগ ও সীমানা নির্ধারণের পদক্ষেপকে প্রশাসন স্বাগত জানায়। পরিবেশ ধ্বংসকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন শতভাগ ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল।

ইজারাদারের নদীর পাড়জুড়ে বাশঁ দিয়ে ভেরিকেট তৈরী করা এবং প্রশাসনের এই কঠোর হুংকার মাঠপর্যায়ের প্রতিরোধ যদি শতভাগ বাস্তবায়িত হয়, তবেই বাঁচবে যাদুকাটা নদী, রক্ষা পাবে অপরূপ শিমুল বাগান। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এখন দেখার বিষয় প্রশাসনের এই ‘জিরো টলারেন্স’ নীতি প্রভাবশালী বালু খেকো সিন্ডিকেটের খুঁটির জোরকে উপড়ে ফেলতে কতটা সফল হয়।

ইকবাল হোসেনের পৃষ্ঠপোষকতায় এগোচ্ছে চেড়িয়ারা কলেজ, লক্ষ্য শতভাগ পাস

যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার  বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে

ইকবাল হোসেনের পৃষ্ঠপোষকতায় এগোচ্ছে চেড়িয়ারা কলেজ, লক্ষ্য শতভাগ পাস

এইচএসসিতে শাহরাস্তিতে পাসের হারে দ্বিতীয়; ৬৯ পরীক্ষার্থীর ৪৩ জন উত্তীর্ণ, শিক্ষার বিস্তারে ভূমিকা রাখছেন শিক্ষানুরাগী সমাজসেবক

মো. রুহুল আমিন নিজস্ব প্রতিবেদক, শাহরাস্তি (চাঁদপুর)
একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অর্থের চেয়ে বড় শক্তি সম্মিলিত উদ্যোগ, আর সেই উদ্যোগকে এগিয়ে নিতে প্রয়োজন দায়িত্বশীল পৃষ্ঠপোষকতা। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখায় সেই প্রচেষ্টার একটি চিত্র দেখা যাচ্ছে। পরিচালনা পর্ষদের সভাপতি ও শিক্ষানুরাগী সমাজসেবক মো. ইকবাল হোসেন ভূঁইয়ার ব্যক্তিগত আর্থিক সহযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে তাঁর ভূমিকা প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় নতুন প্রত্যাশা তৈরি করেছে। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন উত্তীর্ণ হয়ে প্রতিষ্ঠানটি ৬২ দশমিক ৩২ শতাংশ পাসের হার অর্জন করেছে। উপজেলার কলেজগুলোর মধ্যে পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। তবে এ ফলাফলেই থেমে থাকতে চান না সংশ্লিষ্ট ব্যক্তিরা; তাঁদের প্রত্যাশা, আগামী দিনে শতভাগ পাসের পাশাপাশি শিক্ষার মানেও দৃশ্যমান অগ্রগতি আসবে।

প্রতিষ্ঠানটির এই অগ্রযাত্রায় ইকবাল হোসেন ভূঁইয়ার পৃষ্ঠপোষকতার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন সাবেক অভিভাবক সদস্য মোহাম্মদ নুরুন্নবী রাউত। তাঁর ভাষ্য, কলেজের পরিচালনা ও উন্নয়নে সভাপতি দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন। শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেওয়ার পাশাপাশি জিপিএ-৫ অর্জনকারী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহিত করতেও তিনি সহযোগিতা করেন। শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার এ প্রচেষ্টা প্রতিষ্ঠানটির শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে ভূমিকা রাখছে।

গত ৩১ অক্টোবর প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ২০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৯ জনের মধ্যে ৭ জন এবং মানবিক বিভাগে ৪০ জনের মধ্যে ২৭ জন পাস করেছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ গ্রেড পেয়েছেন ৩ জন, এ মাইনাস ১১ জন এবং বি গ্রেড পেয়েছেন ১১ জন।

ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন পরিচালনা পর্ষদের সভাপতি ইকবাল হোসেন ভূঁইয়া। তিনি পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তাঁর মতে, সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মধ্য দিয়েই একটি শিক্ষাপ্রতিষ্ঠান এগিয়ে যেতে পারে। তবে সব পরীক্ষার্থী উত্তীর্ণ হলে তাঁর আনন্দ আরও পূর্ণতা পেত বলেও জানান তিনি।

শিক্ষার বিস্তারে প্রতিষ্ঠানের বাইরেও সহযোগিতা :

ইকবাল হোসেন ভূঁইয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে সহযোগিতার পরিধি চেড়িয়ারা কলেজের মধ্যেই সীমাবদ্ধ নয়। নুরুন্নবী রাউতের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১০ অক্টোবর একই ইউনিয়নের রাগৈ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠানে তিনি বিদ্যালয়টিকে তিন লাখ টাকা অনুদান দেন। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে আজীবন দাতা সদস্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ ছাড়া রাগৈ ইসলামিয়া আলিম মাদ্রাসায়ও এক লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি।

২০২৫ সালে চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের একজন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ১২তম এবং আরেকজন সাধারণ গ্রেডে ১০১তম স্থান অর্জন করে বৃত্তি পেয়েছে। মেধাবী শিক্ষার্থীদের এমন সাফল্যে ইকবাল হোসেন আনন্দিত হন এবং তাঁদের পাশে থাকার চেষ্টা করেন বলে জানান নুরুন্নবী রাউত।

সম্পদ রয়েছে, প্রয়োজন আধুনিকায়ন :

প্রতিষ্ঠানটির সরবরাহ করা সম্পদ বিবরণী অনুযায়ী, কলেজে দুটি ডেস্কটপ কম্পিউটার, একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি মোবাইল ফোন, ৯টি টেবিল, ২৭টি চেয়ার, তিনটি স্টিলের আলমারি, ১৯টি পাখা এবং ৩০ জোড়া কাঠের বেঞ্চ রয়েছে। এ ছাড়া তিন কক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘর রয়েছে। পুরোনো ভবন ও কলেজের অফিসকক্ষ মেরামতের তথ্যও বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

তবে বর্তমান সময়ের শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে এগোতে এসব উপকরণের পাশাপাশি আরও আধুনিক শিক্ষা সরঞ্জাম, প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের পাঠদানে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষকের মাধ্যমে পাঠদানের মান উন্নয়নও গুরুত্বপূর্ণ।

ভর্তিতে বেড়েছে শিক্ষার্থীর সংখ্যা :

কলেজ অধ্যক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১-২২ শিক্ষাবর্ষে ১১৬ জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৮৪ জন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৮৪ জন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১২৭ জন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৯৬ জন এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ১৪৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। অর্থাৎ সর্বশেষ শিক্ষাবর্ষে ভর্তি বেড়ে ১৪৪ জনে দাঁড়িয়েছে। শিক্ষার্থী ভর্তির এ প্রবৃদ্ধি প্রতিষ্ঠানটির প্রতি নতুন করে আগ্রহ তৈরির একটি ইঙ্গিত দিচ্ছে।

অন্যদিকে, নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তির দাবি, কলেজ পরিচালনায় প্রতি মাসে প্রায় আড়াই লাখ টাকা ব্যয় হয়। শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা, শিক্ষা উপকরণ ও অন্যান্য প্রয়োজনীয় খাতে এ অর্থ ব্যয় করা হয় বলে তাঁর ভাষ্য। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ব্যয়ের হিসাব যথানিয়মে সংরক্ষণ করা হয়।

লক্ষ্য শতভাগ পাস, সঙ্গে মানসম্মত শিক্ষা :

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য কেবল পাসের হার কিংবা শিক্ষার্থীসংখ্যায় সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীরা কতটা জ্ঞান, দক্ষতা ও নৈতিকতা অর্জন করছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নিয়মিত পাঠদান, বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক, শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন, আধুনিক শিক্ষা উপকরণ এবং স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠদান ও নিয়মিত অভিভাবক যোগাযোগ ফলাফলের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।

নুরুন্নবী রাউত আশা প্রকাশ করেন, ইকবাল হোসেন ভূঁইয়ার পৃষ্ঠপোষকতা ও সুদূরপ্রসারী পরিকল্পনায় একদিন চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হবে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের স্বপ্নও দেখেন তিনি।

৬২ দশমিক ৩২ শতাংশ পাসের হার থেকে শতভাগ পাসের লক্ষ্যে পৌঁছানোর পথ সহজ নয়। এ জন্য আর্থিক পৃষ্ঠপোষকতার পাশাপাশি প্রয়োজন পরিকল্পিত শিক্ষা কার্যক্রম, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত পরিচর্যা এবং অবকাঠামোগত আধুনিকায়ন। ইকবাল হোসেন ভূঁইয়ার সহযোগিতা, শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের অধ্যবসায় একসূত্রে মিললে চেড়িয়ারা কলেজের বর্তমান অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের ভিত্তি হয়ে উঠতে পারে।

শাহরাস্তিতে মেধাবৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার  বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে

শাহরাস্তিতে মেধাবৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ “মেধাবীরা গড়বে সোনার বাংলা” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে ‘শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন (SMF)’-এর উদ্যোগে বার্ষিক বৃত্তি পরীক্ষা-২০২৬ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (০৬ নভেম্বর ২০২৬) শাহরাস্তি সরকারি উচ্চ বিদ্যালয় ও শাহরাস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একযোগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আয়োজক সূত্রে জানা যায়, ২০২৩ সাল থেকে প্রতিষ্ঠিত এই ‘শাহরাস্তি মেধাবৃত্তি ফাউন্ডেশন (SMF)’ প্রতিবছরের ন্যায় এবারও ১০ জন বিশিষ্ট ব্যক্তির পরিচালনায় এবং স্থানীয় শিক্ষানুরাগীদের সহযোগিতায় শিক্ষার্থীদের মেধা বিকাশে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদে রয়েছেন— মো. কামাল হোসেন, মো. আলাউদ্দিন, মো. মোতাহের হোসেন, মো. আব্দুর রহিম, বিজয় লাল দে, মোহাম্মদ হোসাইন, শাহ এমরান, হারুন অর রশিদ শেখ, জয় লাল দে এবং ইকবাল হোসেন।
​পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকরা এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন। এবছর মোট চারটি কেন্দ্রে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা গেছে চারটি কেন্দ্রে মোট ১৯২০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ। করেছেন।

শাহরাস্তিতে এইচএসসি ও আলিমে পাসের হার ৪৪.৮৮ ও ৫৭.৪৬ শতাংশ, ভোকেশনালে শতভাগ

যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার  বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে

শাহরাস্তিতে এইচএসসি ও আলিমে পাসের হার ৪৪.৮৮ ও ৫৭.৪৬ শতাংশ, ভোকেশনালে শতভাগ

এইচএসসিতে ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৭৩ জন; আলিমে ২৬৮ জনের মধ্যে ১৫৪ জন উত্তীর্ণ। ভোকেশনালে ৪৪ পরীক্ষার্থীর সবাই পাস করেছেন

মোঃ রুহুল আমিন, নিজস্ব প্রতিবেদক, শাহরাস্তি (চাঁদপুর) থেকে : চাঁদপুরের শাহরাস্তিতে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে তিন ধারায় তিন ধরনের চিত্র দেখা গেছে। এইচএসসিতে পাসের হার ৪৪ দশমিক ৮৮ শতাংশ, আলিমে ৫৭ দশমিক ৪৬ শতাংশ। অন্যদিকে, এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়া ৪৪ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

ফলাফল অনুযায়ী, শাহরাস্তির ছয়টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৭৩ জন। অকৃতকার্য হয়েছেন ৫৮১ জন। জিপিএ-৫ পেয়েছেন দুজন। সব মিলিয়ে পাসের হার ৪৪ দশমিক ৮৮ শতাংশ।

কলেজভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার সূচীপাড়া ডিগ্রি কলেজে। প্রতিষ্ঠানটির ২৭১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৯০ জন। পাসের হার ৭০ দশমিক ১১ শতাংশ। এ প্রতিষ্ঠানের দুজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

অন্যদিকে, চিতোষী ডিগ্রি কলেজে পাসের হার সবচেয়ে কম। প্রতিষ্ঠানটির ২০৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫৪ জন। অকৃতকার্য হয়েছেন ১৫৫ জন। পাসের হার ২৫ দশমিক ৮৪ শতাংশ।

এ ছাড়া করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজে ১৭৩ জনের মধ্যে ৪৬ জন, মেহের ডিগ্রি কলেজে ২৫৩ জনের মধ্যে ১০২ জন, চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৬৯ জনের মধ্যে ৪৩ জন এবং খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজে ৭৯ জনের মধ্যে ৩৮ জন পাস করেছেন।

আলিম পরীক্ষায় উপজেলার ১০টি মাদ্রাসা থেকে অংশ নেন ২৬৮ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ১৫৪ জন, অকৃতকার্য হয়েছেন ১১৪ জন। জিপিএ-৫ পেয়েছেন দুজন। মোট পাসের হার ৫৭ দশমিক ৪৬ শতাংশ।

মাদ্রাসাভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি পাসের হার চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসায়। প্রতিষ্ঠানটির ২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৮ জন। পাসের হার ৮১ দশমিক ৮২ শতাংশ।
অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার আহমদনগর আব্দুল আজিজ ফাজিল মাদ্রাসায়। প্রতিষ্ঠানটির ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৯ জন। অকৃতকার্য হয়েছেন ১৬ জন। পাসের হার ৩৬ শতাংশ।

আলিমে ভোলদিঘী কামিল মাদ্রাসার ৩৭ জনের মধ্যে ২৮ জন, পরানপুর ফাজিল মাদ্রাসার ৩২ জনের মধ্যে ১৯ জন, গাজীহিয়া হাসেমিয়া সেকান্দর আলী সুনিয়া ফাজিল মাদ্রাসার ৩৪ জনের মধ্যে ২১ জন, নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৩১ জনের মধ্যে ১৩ জন, রাজাপুরা আল আমিন ফাজিল মাদ্রাসার ১৪ জনের মধ্যে ৬ জন, শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ৪০ জনের মধ্যে ২২ জন, শাহরাস্তি মডেল মহিলা আলিম মাদ্রাসার ১৬ জনের মধ্যে ৭ জন এবং রাগৈ ইসলামিয়া আলিম মাদ্রাসার ১৭ জনের মধ্যে ১১ জন পাস করেছেন।

তবে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য এসেছে চিতোষী ডিগ্রি কলেজে। প্রতিষ্ঠানটি থেকে ৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ১০০ শতাংশ। এ বিভাগে কোনো পরীক্ষার্থী অকৃতকার্য হননি এবং কেউ জিপিএ-৫ পাননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ফলাফল বিবরণীতে স্বাক্ষর করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান। ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ওই কার্যালয় থেকে প্রেরণ করা হয়েছে।

ফলাফলে দেখা যায়, এইচএসসিতে পাসের হার ৫০ শতাংশের নিচে থাকলেও আলিমে তা ৫৭ শতাংশের বেশি। আর ভোকেশনালে শতভাগ পাসের ফলাফল শিক্ষার্থীদের জন্য ইতিবাচক চিত্র তুলে ধরেছে। তবে এইচএসসি ও আলিমের ফলাফলে প্রতিষ্ঠানভেদে পাসের হারের উল্লেখযোগ্য ব্যবধানও চোখে পড়ার মতো।