শাহরাস্তিতে প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশনের আংশিক কমিটি ঘোষণা; সভাপতি আহসান উল্যাহ, সম্পাদক ইমাম হোসেন
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের শাহরাস্তিতে আর্তমানবতার সেবায় নিয়োজিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশন’-এর আগামী এক (১) বছর মেয়াদী নতুন আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আজ ১০ মে (রবিবার) সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নবগঠিত এই আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষক ও সমাজ সেবক মোঃ আহসান উল্যাহ। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শিক্ষক ও সমাজ সেবক ইমাম হোসেন মজুমদার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সমাজ সেবক সজিব আহমেদকে।
একনজরে নতুন কমিটি:
ক্রমিক নাম পদবি
১। মোঃ আহসান উল্যাহ সভাপতি
২। ইমাম হোসেন মজুমদার সাধারণ সম্পাদক
৩। সজিব আহমেদ সাংগঠনিক সম্পাদক
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আংশিক কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, “শিক্ষা, সেবা ও মানবতা”—এই তিন মূলমন্ত্র নিয়ে ২০২০ সালের ৯ নভেম্বর শাহরাস্তিতে প্রতিষ্ঠিত হয় প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের শুভাকাঙ্ক্ষীরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন যে, নতুন কমিটির মাধ্যমে সংগঠনের সেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে তারা বদ্ধপরিকর থাকবে।
”শিক্ষা, সেবা ও মানবতার স্লোগানে, এগিয়ে যাবে জাতি ভালোবাসার টানে” — এই সংকল্পে অবিচল থেকে কাজ করে যাচ্ছে সংগঠনটি।






