খিলা বাজার স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খিলা বাজার স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খিলা বাজার স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া ঃশাহরাস্তি উপজেলার খিলা বাজার স্কুল এন্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় প্রতিষ্ঠানের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে এবং শিক্ষক মোহাম্মদ কাউসার আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি এবিএম পলাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইমরান হোসাইন।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর হোসেন মিয়াজী, স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাহবুব আলম, সুচিপাড়া ডিগ্রী কলেজের সাবেক সদস্য সচিব নাহিদ হাসান, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম খান বাপ্পি, সাধারণ সম্পাদক হাবিব ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম, নূর হোসেন মিয়াজী এবং ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম ও জাহিদ।
​শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ তরিকুল ইসলাম, সুমাইয়া নাসরিন আকন্দ এবং বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী হোসেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান, এমরান হোসেন, মিশু দে, শিউলি আক্তার, সহকারি প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন মিয়া, সিনিয়র শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, যুবদল নেতা মোহাম্মদ ইকবাল মাহমুদ ও মোহাম্মদ রাসেল এবং রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন মহিলা দলনেত্রী রৌশন আরা।
​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির ছাত্র মোহাম্মদ শাহেদ এবং গীতা পাঠ করেন অপু চন্দ্র দাস। এরপর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন। পাশাপাশি, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে একাদশ শ্রেণির প্রত্যেক শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইসরাত জাহান অন্তু ও মারজাহান এবং একাদশ শ্রেণির নবীনদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন জয়া পাল।

শাহরাস্তির খিলা বাজারে অনুষ্ঠিত হলো ‘উজ্জীবন মেধা মূল্যায়ন ও বৃত্তি পরীক্ষা।

খিলা বাজার স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শাহরাস্তির খিলা বাজারে অনুষ্ঠিত হলো ‘উজ্জীবন মেধা মূল্যায়ন ও বৃত্তি পরীক্ষা।

শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ তৃণমূল পর্যায়ের কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখায় উদ্বুদ্ধ করতে এবং সুপ্ত মেধা বিকাশের লক্ষ্যে শাহারাস্তি উপজেলার খিলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘উজ্জীবন মেধা মূল্যায়ন ও বৃত্তি পরীক্ষা ২০২৬’।২৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিদ্যালয়ের হলরুমে এইটি অনুষ্ঠিত হয়। শিক্ষামূলক সামাজিক উদ্যোগ ‘প্রজেক্ট গ্রাসরুট’-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই পরীক্ষা ও মেধা মূল্যায়ন কর্মসূচির সম্পূর্ণ অর্থায়ন করেছেন খিলাবাজারের কৃতি সন্তান ও ফিনল্যান্ড প্রবাসী সালমান শিহাবী। দূর প্রবাসে অবস্থান করলেও নিজ জন্মমাটি ও শেকড়ের টানে এলাকার পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা বিস্তার ও জীবনমান উন্নয়নে তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তাঁর এই সামাজিক দায়বদ্ধতা ও পৃষ্ঠপোষকতায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ ব্যতিক্রমী আয়োজনটি বাস্তবায়িত হয়।দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের জন্য ৫০ নম্বরের একটি লিখিত মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে তাৎক্ষণিকভাবে শুরু হয় আনন্দময় ‘স্পট কুইজ’ প্রতিযোগিতা, যেখানে সঠিক উত্তরদাতা শিক্ষার্থীদের হাতে সরাসরি শিক্ষা উপকরণ ও পুরস্কার তুলে দেওয়া হয়। পরবর্তীতে মেধা তালিকায় শীর্ষস্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক মেধা বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়কের দায়িত্বে ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর রুবায়েত হাসান। প্রজেক্ট অফিসার হিসেবে মাঠপর্যায়ের কার্যক্রম সফলভাবে পরিচালনা করেন শফিকুল আলম সাইফ। সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন রাব্বিকুল সজীব এবং সোহেল মাহমুদ। এছাড়া স্থানীয় সমন্বয় ও শৃঙ্খলায় স্বেচ্ছাসেবক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন আলাউদ্দিন ও রুহুল কুদ্দুস লিংকন সহ একদল তরুণ স্বেচ্ছাসেবী। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজ এর পরিচালনা পর্ষদের সভাপতি মাসুম বিল্লাহ, অভিভাবক সদস্য রাজনীতিবিদ খিলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাহবুব আলম উক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদীন, শাহারাস্তি প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া,উক্ত প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাইনুল ইসলাম সৈকত, সাংবাদিক সজল পাল, উক্ত বিদ্যালয়ের শিক্ষক মোঃ মোতাহের হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষকবৃন্দ, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আয়োজকদের সাধুবাদ জানান। বক্তারা বলেন, সালমান শিহাবীর মতো প্রবাসীরা যদি নিজ নিজ জন্মভূমির উন্নয়ন ও শিক্ষার প্রসারে এভাবে এগিয়ে আসেন, তবে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও একদিন দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।বৃত্তি প্রদান শেষে অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ফটোসেশনের মাধ্যমে সফলভাবে দিনটির সমাপ্তি ঘটে।

শাহরাস্তিতে তিন সিআর পরোয়ানায় এক আসামি গ্রেপ্তার

খিলা বাজার স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শাহরাস্তিতে তিন সিআর পরোয়ানায় এক আসামি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি,শাহরাস্তি (চাঁদপুর) থেকে : চাঁদপুরের শাহরাস্তিতে তিনটি সিআর (সিআর) মামলার পরোয়ানাভুক্ত হারেস আলী রাসেল নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হারেস আলী রাসেল শাহরাস্তি উপজেলার উত্তর ঠাকুর বাজার (বালুর মাঠ) এলাকার বাসিন্দা। তিনি তাজ ডিস্ট্রিবিউশন কোম্পানির স্বত্বাধিকারী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রেস রিলিজে জানানো হয়, শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই মো. খায়রুল আলম, এএসআই মো. মনিরুল হক, এএসআই আলমগীর কবির ও এএসআই আনোয়ারুল কবিরসহ পুলিশের একটি দল ২৫ সেপ্টেম্বর থানার আওতাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে তিনটি সিআর মামলার পরোয়ানাভুক্ত হারেস আলী রাসেলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, তাঁর বিরুদ্ধে সিআর-৮০৬/২৫, সিআর-৮০৭/২৫ ও সিআর-৮০৫/২৫ নম্বর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশি নিরাপত্তায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে শাহরাস্তি মডেল থানার পুলিশ।

পুলিশ বলছে, আদালতের পরোয়ানা কার্যকর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে মামলাগুলোর অভিযোগ ও এর পেছনের বিস্তারিত বিষয় আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

শাহরাস্তিতে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত; ঐক্যবদ্ধ থাকতে হবে, শৃঙ্খলা ভঙ্গের সুযোগ নেই’—আয়েত আলী ভূঁইয়া

খিলা বাজার স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শাহরাস্তিতে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত; ঐক্যবদ্ধ থাকতে হবে, শৃঙ্খলা ভঙ্গের সুযোগ নেই’—আয়েত আলী ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক, শাহরাস্তি (চাঁদপুর) থেকে : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদ এবং দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে চাঁদপুরের শাহরাস্তিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির আগে শাহরাস্তি উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, নেতা-কর্মীদের মধ্যে ভুল-বোঝাবুঝি আলোচনার মাধ্যমে সমাধান এবং শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়। সভা শেষে কালিয়াপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে দোয়াভাঙ্গা পর্যন্ত যায়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা শেষে কর্মসূচি শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া নেতা-কর্মীদের যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তাঁর বক্তব্যে দলীয় শৃঙ্খলা ও পারস্পরিক সমঝোতার বিষয়টি গুরুত্ব পায়।

আয়েত আলী ভূঁইয়া বলেন, দলের ভেতরে গুপ্তভাবে থাকা ‘ফ্যাসিস্ট সরকারের লুকিয়ে থাকা লোকেরা’ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে—এমন অভিযোগ রয়েছে। এ ধরনের তৎপরতা প্রতিহত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, দলের বিরুদ্ধে যারা মিথ্যা প্রচারণা চালায়, তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। তবে এ ক্ষেত্রে কোনো ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড করা যাবে না। দল পরিচালনা করতে গিয়ে নিজেদের মধ্যে কোনো ভুল-বোঝাবুঝি হলে তা আলোচনার মাধ্যমে তাৎক্ষণিকভাবে সমাধানের ব্যবস্থা করা হবে।

বিক্ষোভ মিছিলের বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক করে উপজেলা বিএনপির সভাপতি বলেন, মিছিলে কোনো হিংসাত্মক বক্তব্য দেওয়া যাবে না। রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে পালন করতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ড থেকে নেতা-কর্মীদের বিরত থাকার আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন নয়ন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য শেখ বেলায়েত হোসেন সেলিম এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজী।

বক্তারা দলের নেতা-কর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, রাজনৈতিক কর্মসূচিতে নেতা-কর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে। একই সঙ্গে দলের ভেতরে কোনো মতপার্থক্য দেখা দিলে তা প্রকাশ্য বিরোধে না নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, শিক্ষক ও রায়শ্রী উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সেলিম পাটোয়ারী লিটন।

আলোচনা সভায় শাহরাস্তি পৌর বিএনপির আহ্বায়কসহ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা ও উপজেলা এবং ইউনিয়ন ও ওয়ার্ডবিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন।

আলোচনা সভা শেষে নেতা-কর্মীরা কালিয়াপাড়া এলাকায় সমবেত হন। সেখান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে দোয়াভাঙ্গার দিকে এগিয়ে যায়। মিছিল চলাকালে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে দোয়াভাঙ্গায় গিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

দলীয় নেতাদের বক্তব্য ও কর্মসূচির মধ্য দিয়ে শাহরাস্তি বিএনপির পক্ষ থেকে মূলত দুটি বিষয় সামনে আসে—দলীয় ঐক্য ধরে রাখা এবং রাজনৈতিক কর্মসূচিতে শৃঙ্খলা বজায় রাখা। নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে অভ্যন্তরীণ মতপার্থক্যকে আলোচনার মাধ্যমে সমাধানের পাশাপাশি মিছিল-সমাবেশে উসকানিমূলক বা হিংসাত্মক বক্তব্য এড়িয়ে চলার আহ্বান জানানো হয়।
এর মধ্য দিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহরাস্তিতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।