খিলা বাজার স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
খিলা বাজার স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া ঃশাহরাস্তি উপজেলার খিলা বাজার স্কুল এন্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় প্রতিষ্ঠানের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে এবং শিক্ষক মোহাম্মদ কাউসার আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি এবিএম পলাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইমরান হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর হোসেন মিয়াজী, স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাহবুব আলম, সুচিপাড়া ডিগ্রী কলেজের সাবেক সদস্য সচিব নাহিদ হাসান, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম খান বাপ্পি, সাধারণ সম্পাদক হাবিব ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম, নূর হোসেন মিয়াজী এবং ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম ও জাহিদ।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ তরিকুল ইসলাম, সুমাইয়া নাসরিন আকন্দ এবং বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী হোসেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান, এমরান হোসেন, মিশু দে, শিউলি আক্তার, সহকারি প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন মিয়া, সিনিয়র শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, যুবদল নেতা মোহাম্মদ ইকবাল মাহমুদ ও মোহাম্মদ রাসেল এবং রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন মহিলা দলনেত্রী রৌশন আরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির ছাত্র মোহাম্মদ শাহেদ এবং গীতা পাঠ করেন অপু চন্দ্র দাস। এরপর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন। পাশাপাশি, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে একাদশ শ্রেণির প্রত্যেক শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইসরাত জাহান অন্তু ও মারজাহান এবং একাদশ শ্রেণির নবীনদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন জয়া পাল।






