ইউএস.যুব সংগঠনের আয়োজনে মাদকমুক্ত, বাল্যবিবাহ রোধ ও শিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
ইউএস.যুব সংগঠনের আয়োজনে মাদকমুক্ত, বাল্যবিবাহ রোধ ও শিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ রুহুল আমিন, বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৩ নং ওয়ার্ডের শাহরাস্তি গেইট (দোয়াভাঙ্গা) খাদ্যগুদামের পূর্ব পাশে ইউ.এস.যুব সংগঠনের ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মাদকমুক্ত, বাল্যবিবাহ রোধ ও শিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকাল ৩ ঘটিকায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: সফিকুল ইসলাম। উক্ত সভায় সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন, সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাহিদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার)। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ আমরা যারা এখানে উপস্থিত আছি এবং যারা বক্তব্য শুনছেন তাদের প্রতি আমার আহবান থাকবে আপনি সন্তানের বাবা-মা অথবা অভিভাবক। আপনার সন্তান শিক্ষাপ্রতিষ্ঠানে ঠিকভাবে যায় কি-না এবং তারা স্কুল-কলেজে ঠিকভাবে পড়াশোনা করে কি-না তার খোঁজখবর নিতে হবে। আপনার সন্তান পড়ালেখা বাদ দিয়ে কোন নেশা জাতীয় কাজে জড়ায় কি-না এমন খবর আপনি জানতে পারলে আমাদের নজরে অবশ্যই আনবেন। বাবা-মা বা অভিভাবক হিসেবে আপনাকে এই দায়িত্ব নিতে হবে। মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্সে আছি।
তিনি আরও বলেন, বাল্যবিবাহ ও ইভটিজিং বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। আপনার সন্তানের বয়স ১৮ হওয়ার আগে তাকে বিয়ে দেয়া যাবেনা। এটা রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রের আইন মানা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। এবিষয়ে আমরা কঠোর, আইন যারা অমান্য করবে আমরা সমাজের সে যে-ই হউক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সদা সর্বদা প্রস্তুত আছি। আপনারা সন্তানের সাথে বন্ধুরমত মিশবেন। তাদের কোন সমস্যা আছে কি-না তা জানার চেষ্টা করবেন। সন্তানকে বেশি শাসন করলে সে আত্মহত্যা করে বসতে পারে। যা আমাদের কারোরই কাম্যনয়। আত্মহত্যা মহা পাপ এটা তাদের বুঝিয়ে বলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মেসার্স সুন্দরবন ষ্টীলের স্বত্বাধিকারী ও বিএনপি’র নেতা মো: ইকবাল হোসেন, সংগঠনের উপদেষ্টা ও প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাজী মুহাম্মদ মিজানুর রহমান এবং সংগঠনের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মোঃ রাতুল। 
বক্তব্য শেষে বিশেষ সম্মাননা প্রদান করা হয় সভার প্রধান অতিথি (ওসি) মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার), বিশেষ অতিথি মো: ইকবাল হোসেন, এবং সংগঠনের উপদেষ্টা হাজী মুহাম্মদ মিজানুর রহমানকে।
অনুষ্ঠানে শাহরাস্তি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: মাহবুব হাসান বাবলু, রাফিউ হাসান হামজা ও মো: রুহুল আমিন প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষায় উৎসাহিত করতে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী, এলাকার অসহায় ও গরিব মানুষের মাঝে চাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।






