তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে,এই দেশে কোন ধরণের বৈষম্য থাকবে না।-লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক
তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে,এই দেশে কোন ধরণের বৈষম্য থাকবে না।-লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক
শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১জুন) বিকালে চিতোষী ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি শাহরাস্তি-হাজিগঞ্জ বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক। আনোয়ারুল আজিম যদিও এখানে ইন্তেকাল করে থাকেন,কিন্তু আনোয়ারুল আজিম এর রেখে যাওয়া সমস্ত কল্যাণকর প্রতিষ্ঠানগুলো পাহারা দেওয়ার দায়িত্ব আপনাদের। চিতোষী ডিগ্রী কলেজ সম্পর্কে প্রধান অতিথি বলেন, কলেজ অধ্যক্ষকে নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তা আপনারা স্থানীয়ভাবে বসে কাকে অধ্যক্ষ রাখলে ভালো হবে, তাই করবেন। আমরা চাইনা শিক্ষাঙ্গনে দলাদলি, হানাহানি। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গঠনে আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে, এই দেশে কোন ধরণের বৈষম্য থাকবে না। দেশের সমৃদ্ধির পাশাপাশি সবাই সুখে-শান্তিতে বসবাস করবে। তাই আসুন, আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ হয়ে সমাজ, দেশ ও জাতীর উন্নয়নে এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করি। চিতোষী পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বিএসসির সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এম,এস,সির পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আয়াঁত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, সিনিয়র সহ-সভাপতি ইউসুফ পাটোয়ারী রুপন, বিএনপি নেতা আবুল কালাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও শাহ শরীফ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মুজাহির হোসেন, সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহিম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সদস্য সচিব এহতেশামুল হক গনি, ছাত্রদলের আহ্বায়ক ইবিএম পলাশ,সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলম বেলাল, ইউনিয়ন বিএনপি নেত্রী রৌশন আরা,
সার্বিক সহযোগিতায় ছিলেন চিতোষী পূর্ব ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, মোঃ বিলাল হোসেন ।ইউনিয়ন যুবদল নেতা মোঃ কামাল হোসেন , ইব্রাহিম খলিল, মন্জু, সোহেল আহমেদ, বিল্লাল হোসেন, কামরুল ,আঃ করিম স্বেচ্ছাসেবক দল নেতা হোসাইন এরশাদ, ,নিশান শ্রমিক দল আঃ রহিম মিন্টু, , ইসহাক সার্বিক সহযোগিতায় – (মহিন,শামিম, মাসুম,সজিব, জামসেদ- ছাত্রদল।) সম্রাট,হেদায়েত উল্লাহ,রমিজ, ইমাম হোসেন,রিয়াজ,আঃ রব, মিলন,মায়ন,রফিক,জাকির, মোহন,সফিক,হানিফ,নুরে আলম,নেয়ামত,কফিলউদ্দিন,মন্নান,জসীম,ফজলু,কেফায়েত উল্লাহ লিটন।লোকমান,জয়নাল,সাইফুল,, শামছু মেম্বার,মহিলা দল- রহিমা মেম্বার,মোহছেনা মেম্বার, নাজমা মেম্বার (প্রাক্তন)






