নাওড়া পশ্চিমপাড়া পাঞ্জেগানা মসজিদে রমাদানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের নাওড়া গ্ৰামের পশ্চিমপাড়ায় অবস্থিত নাওড়া পশ্চিমপাড়া পাঞ্জেগানা মসজিদে রমাদানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বাদ আছর নামাজের পর থেকে ইফতারের পূর্ব পর্যন্ত সময়ে পবিত্র মাহে রমাদানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পবিত্র কুরআন ও হাদীসের আলোকে মাহে রামাদান এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহরাস্তি পৌরসভার সেক্রেটারি আলমগীর হোসেন।
বর্ণিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহরাস্তির যুব বিভাগের সভাপতি শামীম আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহরাস্তির পৌরসভার ৪ নং ওয়ার্ডের সভাপতি মাওলানা আব্দুর রশিদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহরাস্তির পৌরসভার ৪ নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।
আলোচনা শেষে অনুষ্ঠানে মিলাদ মাহফিল পরিচালনা করেন, নাওড়া জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ তোফাজ্জল হোসেন।
আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে মসজিদ উন্নয়নে আর্থিকভাবে অবদানকারী, মসজিদ পরিচালনা কমিটির সদস্য, এলাকার প্রয়াত মুসল্লিদের রুহের মাগফিরাত কামনা ও জীবিতদের বরকতময় জীবন দানের এবং মানবতার সেবায় যেন নিজেদেরকে আরও বেশি বেশি নিয়োজিত রাখতে পারেন তার জন্য মহান আল্লাহ তায়ালার অনুগ্রহ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন, নাওড়া পশ্চিমপাড়া পাঞ্জেগানা মসজিদের খতিব মাওলানা নাইমুর রহমান সুজন।
অতঃপর উপস্থিত মুসল্লিগণকে মসজিদ কমিটি আয়োজিত ইফতারে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
বর্ণিত আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও ইফতার আয়োজনের সার্বিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন, মসজিদ কমিটির সদস্য, মুসল্লি ও এলাকার যুবসমাজ। উক্ত ইফতার মাহফিলে মসজিদের মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বর্ণিত ইফতার মাহফিলের আয়োজক ও অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন, অত্র মসজিদের মুসল্লি মোঃ মোস্তফা কামাল। অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন, মোঃ নূরে আলম।
প্রসঙ্গত উল্লেখ্য যে, নাওড়া পশ্চিমপাড়া পাঞ্জেগানা মসজিদটি পরিচালনার জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি রয়েছে। উক্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, সাবেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বর্তমানে শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়াস্থ ‘জোবেদা মতিন গার্লস স্কুল এন্ড কলেজের’ অধ্যক্ষ মোঃ মঞ্জুর ইসলাম স্বপন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন, মোঃ নূরে আলম।
এক প্রতিক্রিয়ায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম জানান যে, এই মসজিদটির নির্মাণ কাজ শেষের পথে। অল্প কিছু কাজ বাকি রয়েছে। অবশিষ্ট কাজ শেষ করতে আরোও অর্থের প্রয়োজন। তাই এলাকার বিত্তশালী ও প্রবাসে যারা অবস্থান করছেন তাদেরকে সাধ্যানুযায়ী আর্থিক সহায়তা প্রদানের জন্য কমিটির পক্ষ থেকে নীচে উল্লেখিত বিকাশ নম্বরে প্রেরণের জন্য সাধারণ সম্পাদক বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
বিকাশ নম্বরঃ- 01779172221 (এই নম্বরটি মসজিদ কমিটির কোষাধ্যক্ষ নূর আহমেদ মোল্লার)।






