শাহরাস্তি উপজেলা,পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার ও দোয়ার মাহফিল
শাহরাস্তি উপজেলা,পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার ও দোয়ার মাহফিল
রাজনীতিতে নতুন দরবেশের আবির্ভাবে মাদকাসক্তরা রাজনীতি স্থানপায়ঃ লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক
বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে পৌর শহরের মেহের ডিগ্রী কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সভাপতি আয়াত আলী ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, হাজীগঞ্জ-শাহরাস্তি’র বিএনপি’র সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এশিয়ার বৃহত্তম একটি রাজনৈতিক দল।বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার মাত্র ২ কোটি টাকার ভুল একাউন্টে জমার জন্য আমাদের প্রিয় নেত্রীকে দশ বছর জেল খাটিয়েছে। ১৭ বছরে হাজার হাজার দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা মোকাদ্দামা দিয়ে জেল-জুলুম হুলিয়া চালিয়েছে। আজ আপনাদের শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক আদালতে হবে। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন ক্ষতি হয় এমন ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তিনি দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা স্মরণ করিয়ে দেন। একই সঙ্গে তিনি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, থানার দালালি, সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তারকারী কেউ আমাদের দলের কোন কর্মী বা সমর্থক হতে পারবে না। যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় তার বিরুদ্ধে তড়িৎ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ার করেন। এছাড়া তিনি থানা উপজেলা পরিষদ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা আওতায় আনার পরামর্শ দেন। তাহলে তদবির বাজদের চিহ্নিত করা সহজ হবে বলে জানান।
হাজীগঞ্জ-শাহরাস্তি’র 
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলায়মান রায়হান,উপজেলা পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন,স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ মাসুদ হোসেন,সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ,
অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আব্দুর রহিম, উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন আখন্দ,পৌর বিএনপি’র যুগ্ন সম্পাদক মোহাম্মদ গাজী ফিরোজ,মেহের ডিগ্ৰী কলেজের সাবেক এজিএস ও বিএনপি নেতা কেফায়েত উল্লাহ,,উপজেলা ওলামা দলের সভাপতি মাও: মোস্তাফিজুর রহমান,বিএনপি নেতা আদনান নোমান, রাজুসহ সমগ্র উপজেলা বিএনপির মূলদল, যুবদল ও ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ৮ নং পৌর বিএনপির সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান।
উল্লেখ্য,প্রধান অতিথি দলীয় নেতা-কর্মী ও সমর্থক এবং সাধারণ মানুষদের নিয়ে বিএনপি’র সকল স্তরের প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত শেষে ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন। দোয়া পরিচালনা করেন, হোসেনপুর গাউছিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম।






