শাহরাস্তির ঘুঘুশাল মধ্যপাড়া জামে মসজিদে রমজানুল মোবারকের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
শাহরাস্তির ঘুঘুশাল মধ্যপাড়া জামে মসজিদে রমজানুল মোবারকের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের ঘুঘুশাল গ্ৰামের ‘ঘুঘুশাল মধ্যপাড়া জামে মসজিদে’ পবিত্র রমজানুল মোবারকের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ (শুক্রবার) বাদ আসর নামাজের পর থেকে ইফতারের পূর্ব পর্যন্ত সময়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বর্ণিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে পবিত্র কুরআন মজিদ ও হাদীসের আলোকে রমজানের তাৎপর্য তুলে ধরে জ্ঞানগর্ভ আলোচনা করেন, ঘুঘুশাল মধ্যপাড়া জামে মসজিদের ইমাম আলহাজ্ব হজরত মাওলানা মনির হোসেন।
উক্ত সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুর রশিদ।
আলোচনা সভা শেষে এলাকার প্রয়াত পূর্বপুরুষদের রুহের মাগফিরাত কামনা ও জীবিতদের বরকতময় জীবন দানের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অতঃপর উপস্থিত মুসল্লিগণকে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত ইফতারে আমন্ত্রণ জানানো হয়।
মসজিদ কমিটির সদস্যদের সাথে কথা বলে জানা যায়, প্রতি বছর রমজান মাসের দ্বিতীয় শুক্রবার অত্র মসজিদের মুসল্লিগণের উদ্যোগে রমজান মাসে একবার এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আজ ছিল এবছরের রমজান মাসের দ্বিতীয় শুক্রবার ১৩ই রমজান।
বর্ণিত আলোচনা সভা, দোয়া ও ইফতার আয়োজনের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন মসজিদ কমিটির সদস্যবৃন্দ ও মসজিদের মুসল্লিগণ। উক্ত অনুষ্ঠানে মসজিদের মুসল্লিগণ ছাড়াও আশেপাশের এলাকার ইসলাম ধর্মপ্রিয় অনেকে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন, অত্র মসজিদের মুসল্লি মোঃ আবু বকর।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ১৯৮০ সালে বর্তমান শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের ঘুঘুশাল গ্ৰামে এলাকার কতিপয় ধর্মপ্রাণ ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টায় ও উদ্যোগে “ঘুঘুশাল মধ্যপাড়া জামে মসজিদটি” স্থাপিত হয়। এই মসজিদের প্রথম ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন প্রয়াত মোবারক আলী এবং ইমাম হিসেবে দায়িত্বে ছিলেন, মোঃ আবদুল মান্নান মুন্সি। এই মসজিদের জমির পরিমাণ ১৮ শতাংশ।
বর্তমানে মসজিদ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক সরকারি কর্মকর্তা মোঃ রুহুল আমিন এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন কলেজ শিক্ষক মোঃ আক্তার হোসেন। এক প্রতিক্রিয়ায় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন জানান, দীর্ঘ সাড়ে চার দশক পূর্বে নির্মিত মসজিদ ভবনটি একদিকে জরাজীর্ণ হয়ে পড়েছে অপরদিকে জনসংখ্যা বৃদ্ধির কারণে বর্তমানে মুসল্লিদের নামাজের জায়গার সংকুলান হচ্ছে না। সেকারণে বর্তমানে মুসল্লিদের সংখ্যা ও চাহিদা অনুযায়ী ৪৭’×৪৫’ ফুট সাইজের একটি নতুন মসজিদ ভবনের নির্মাণ কাজ আমরা আরম্ভ করেছি। এলাকাবাসীর সহযোগিতায় মসজিদ ভবন নির্মাণে ইতিমধ্যে ২৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে বাকি কাজ সম্পন্ন করতে আরো (আনুমানিক) ১০ লক্ষ টাকার প্রয়োজন। এই টাকা এলাকাবাসীর পক্ষে দেয়া সম্ভব নয়। তাই তিনি বিত্তশালী ও প্রবাসে যারা বসবাস করেন তাদের নিকট আর্থিক সহায়তার অনুরোধ জানিয়েছেন।
নির্মাণাধীন মসজিদ ভবনের বাকি কাজ সম্পন্ন করতে কেউ আর্থিক সহায়তা প্রেরণ করতে চাইলে নীচের ব্যাংক হিসাব নম্বরে বা মসজিদ কমিটির সভাপতির নামে থাকা বিকাশ নম্বরে আর্থিক সহায়তা প্রেরণ করতে পারেন।
ঘুঘুশাল মধ্যপাড়া জামে মসজিদের ব্যাংক হিসাব নম্বর : ১০১০০৭৪২৪ (সঞ্চয়ী হিসাব)
সোনালী ব্যাংক পিএলসি, কালীয়াপাড়া শাখা, শাহরাস্তি, চাঁদপুর-।
বিকাশ নম্বর : ০১৭৮৩৪৬৭২০২ (মসজিদ কমিটির সভাপতি বিকাশ নম্বর)






