শাহরাস্তিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা
শাহরাস্তিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা
শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন শাহারাস্তি উপজেলা প্রশাসন রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠন। একুশে ফেব্রুয়ারি বুধবার রাত বারোটা এক মিনিটে একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পকস্তক অর্পণ করেছেন।উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা ভূমি অফিসের পক্ষে , সহকারী কমিশনার (ভূমি) নিরুপুম মজুমদার , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিটের পক্ষে ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ শাহজাহান পাটোয়ারী সহ মুক্তিযোদ্ধা বৃন্দ, শাহরাস্তি থানার পক্ষে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো: আবুল বাসার পিপিএম ( বার) সহ পুলিশ কর্মকর্তা বৃন্দ, শাহরাস্তি পৌরসভার পক্ষে পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা সহ পৌর কর্মকর্তা বৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, সজাগ ফাউন্ডেশন পুষ্পস্তবক কর্পূর করেছেন। শাহরাস্তি উপজেলা বিএনপি’র পক্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন সহ দলীয় নেতা কর্মীগণ,
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোস্তফা কামালসহ ও দলীয় নেতা কর্মী, উপজেলা যুবদলের পক্ষে আলী আজগর মিয়াজী সহ দলীয় নেতাকর্মীগণ পুষ্পস্তবক অর্পণ করেন,পৌরা বিএনপি ও পৌর ছাত্রদলের পক্ষ থেকেও পুষ্পস্তপকঅর্পণ করা হয়, উপজেলা শ্রমিকদল ও পৌর শ্রমিক দলএর পক্ষ থেকেও পুষ্পস্ত প্রকল্প করা হয়, শাহরাস্তি প্রেস ক্লাবের পক্ষে সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া সাধারণ সম্পাদক নোমান হোসেন আকন্দ সহ সাংবাদিক বৃন্দ।সকাল ১০ টায় শাহরাস্তি উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে ও সহকারি প্রোগ্রামার মোহাম্মদ শাহজাহান এর পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) নিরুপম মজুমদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাকসুদ আলম , শাহারাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার পিপিএম( বার) উপজেলা প্রকৌশলী সৌরভ দাস, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান পাটোয়ারী, মোঃ মহসিন মজুমদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, পৌর বিএনপি’র সাবেক আহবায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শাহাদাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিযোগিতামূলক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ইভেন্ট বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।






