শিক্ষা, সেবা ও মানবতার অঙ্গীকারে ‘প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশন’-এর নতুন ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা
শিক্ষা, সেবা ও মানবতার অঙ্গীকারে ‘প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশন’-এর নতুন ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, শাহরাস্তি (চাঁদপুর) থেকেঃ শিক্ষা,সেবা ও মানবতা এই মূল মন্ত্র সামনে রেখে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশন’ আগামী দুই বছরের জন্য ১৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে শাহরাস্তি উপজেলার মেহের কালিবাড়ি এলাকার চিকেন লাভার রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক জরুরি সভায় নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
সভায় জানানো হয়, সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা, সেবা ও মানবতাকে ধারন করে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণ করা হয়েছে। নবগঠিত কমিটি সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা, মানবসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে মো. আহসান উল্লাহ সভাপতি, মো. মোতাহের হোসেন সিনিয়র সহ-সভাপতি, মোস্তাফিজুর রহমান ও শাহাদাত গাজী সহ-সভাপতি, ইমাম হোসেন মজুমদার সাধারণ সম্পাদক, সজিব আহমেদ ও ইব্রাহিম খলিল যুগ্ম সাধারণ সম্পাদক, মারুফা আক্তার সিমা অর্থ সম্পাদক, রাফি মিয়াজী সাংগঠনিক সম্পাদক, নুসরাত জাহান দপ্তর সম্পাদক, মো. রুহুল আমিন প্রচার ও প্রকাশনা সম্পাদক, আবু বকর সিদ্দিক ইমন আন্তর্জাতিক সম্পাদক, শাহ পরান উজানী ধর্মবিষয়ক সম্পাদক, নাজমুন নাহার মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, পারভেজ চৌধুরী শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক, জসিম উদ্দিন জনি তথ্যপ্রযুক্তি সম্পাদক, সানভির ইসলাম মারুফ ক্রীড়া সম্পাদক, বশির উদ্দিন সহ-ক্রীড়া সম্পাদক এবং রাকিব হোসেন সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সভায় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি মো. আহসান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সজিব আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুহুল আমিন, ধর্মবিষয়ক সম্পাদক শাহ পরান উজানী এবং সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সুমন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সুমন।
বক্তারা বলেন, মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও স্বেচ্ছাসেবার চেতনাকে ধারণ করে প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশন ভবিষ্যতেও শিক্ষা সহায়তা, সমাজসেবা, দুর্যোগকালীন সহায়তা এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ অব্যাহত রাখবে। একই সঙ্গে তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি মানবিক, সচেতন ও কল্যাণমুখী সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশন ২০২০ সালের ৯ নভেম্বর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষা, সেবা ও মানবতার আদর্শকে ধারণ করে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির স্লোগান— “শিক্ষা, সেবা ও মানবতার স্লোগানে, এগিয়ে যাবে জাতি ভালোবাসার টানে।”






