সোনাপুর ঐতিহাসিক জামে মসজিদের ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা, ঐক্যের ডাক
সোনাপুর ঐতিহাসিক জামে মসজিদের ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা, ঐক্যের ডাক
বিশেষ প্রতিনিধিঃ ইতিহাস কেবল অতীতের ধুলোবালি মাখা দলিল নয়, বরং ভবিষ্যতের পথচলার এক অনন্য বাতিঘর। সেই ইতিহাস, ঐতিহ্য আর গভীর ঈমানি চেতনার জীবন্ত সাক্ষী হয়ে যুগের পর যুগ ধরে দাঁড়িয়ে আছে সোনাপুর ঐতিহাসিক জামে মসজিদ। ব্রিটিশ আমলের মাঝামাঝি সময়ে সোনাপুর, নাওড়া, কাজিরকাপ ও ভোলদিঘী—এই চার গ্রামের ধর্মপ্রাণ মানুষের ইবাদত, ভ্রাতৃত্ব এবং সামাজিক বন্ধনের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এই পবিত্র মসজিদটি। কালের বিবর্তনে চারপাশের অনেক কিছুই বদলেছে, কিন্তু কমেনি এই জনপদের মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক ঐক্যের মেলবন্ধন। চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের সোনাপুর গ্রামের এই মসজিদটি ইতিহাসের এক মহেক্ষণে অবস্থান করছে।
আজকের যুগে যখন সমাজ নানা বিভাজন ও মূল্যবোধের সংকটে জর্জরিত, ঠিক তখনই সোনাপুর গ্রামের মানুষের হৃদয়ের স্পন্দন ও ঐক্যের এই প্রতীকটি সমাজকে এক সুতোয় গাঁথবার নতুন এক অঙ্গীকার নিয়ে পথচলা শুরু করেছে। সামাজিক ঐক্য ও সম্প্রীতিকে আরও সুদৃঢ়, গতিশীল ও যুগোপযোগী করার প্রত্যয়ে গঠিত হয়েছে মসজিদের নতুন ৩১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি।
বিপুল উৎসাহ-উদ্দীপনায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা :
বিগত ১২ জুন (শুক্রবার) জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে মুসল্লি, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর বিপুল উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ২৮ মে পবিত্র ঈদুল আজহার জামাত শেষে অনুষ্ঠিত এক সর্বসম্মত মতবিনিময় সভায় এই নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছিল।
নেতৃত্বের শীর্ষ দায়িত্বে যারা এলেন:
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও সুপরিচিত ব্যক্তিত্ব মোঃ আবুল হোসেন পাটওয়ারী (লাভলু)। সাধারণ সম্পাদক (সেক্রেটারী) হিসেবে নির্বাচিত হয়েছেন তরুন ও উদ্যমী ব্যক্তিত্ব মোঃ এমরান হোসাইন মজুমদার এবং মসজিদের মোতাওয়াল্লী-র গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে মোঃ খালেদ আহম্মেদ মন্টু পাটোয়ারী-র ওপর।
এক নজরে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি:
মোতাওয়াল্লী : মোঃ খালেদ আহম্মেদ (মন্টু) পাটোয়ারী
সভাপতি : মোঃ আবুল হোসেন লাভলু পাটোয়ারী
সিনিয়র সহ-সভাপতি : ১. মাওলানা মোঃ আবদুর রশিদ মিয়াজি
২. মোঃ শহিদ উল্যাহ পাটোয়ারী
সহ-সভাপতি : ১. মাষ্টার দ্বীন মোহাম্মদ
২. সমীর পাটোয়ারী
সেক্রেটারী (সাধারণ সম্পাদক) : মোঃ এমরান হোসাইন মজুমদার
সহ-সেক্রেটারী : মোঃ আবুল কাশেম মিয়াজি
কোষাধ্যক্ষ : মোঃ সাইফুল ইসলাম শান্ত (মসজিদ বাড়ি)
সহ-কোষাধ্যক্ষ : মোঃ ইব্রাহীম খলিল (পশ্চিম পাড়া)
সম্মানিত সদস্যবৃন্দ :
১. মোঃ শামসুল হক (পশ্চিম পাড়া),
২. মোঃ দুলাল হোসেন (গাজী বাড়ি),
৩. মোঃ তোয়াছিন (পাটোয়ারীর দজ্জা),
৪. মাওলানা মোঃ মোশারফ হোসেন (হাসান) মিয়াজি,
৫. মোঃ শাহীন আক্তার (পাটোয়ারী বাড়ি),
৬. মোঃ বিল্লাল হোসেন (মসজিদ বাড়ি),
৭. মোঃ জামাল হোসেন (মসজিদ বাড়ি),
৮. মোঃ আরিফ হোসেন (মসজিদ বাড়ি),
৯. মোঃ শাহজাহান (বুলু) (ঠাকুর বাড়ি),
১০. মোঃ হোসেন (ঠাকুর বাড়ি),
১১. মোঃ মোস্তফা কামাল (ফকির বাড়ি),
১২. মোঃ সাইফুল ইসলাম (ফকির বাড়ি),
১৩. মোঃ দেলোয়ার হোসেন (রৌগ্গার বাড়ি),
১৪. মোঃ আবুল হোসেন (রৌগ্গার বাড়ি),
১৫. মোঃ সাইফুল ইসলাম (গাজী বাড়ি),
১৬. মোঃ আরিফ হোসেন (গাজী বাড়ি),
১৭. মোঃ আবু তাহের (মজুমদার বাড়ি),
১৮. মোঃ মাইনুল ইসলাম (মজুমদার বাড়ি),
১৯. মোঃ রুহুল আমিন (মজুমদার বাড়ি),
২০. মোঃ হেলাল উদ্দিন (নতুন বাড়ি)।
বিদায়ী মোতাওয়াল্লীর আবেগঘন বক্তব্য :
দীর্ঘ ১২ বছর ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সাথে মোতাওয়াল্লীর দায়িত্ব পালন করেছেন ডাঃ মোঃ শাহ জাহান। দায়িত্ব হস্তান্তরকালে এক আবেগঘন পরিবেশে তিনি বলেন: ”মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়। দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে যদি কোনো অনিচ্ছাকৃত ত্রুটি হয়ে থাকে, তবে আশা করি সবাই তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”
তিনি নতুন কমিটির মোতাওয়াল্লী, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নবগঠিত কমিটির সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তার এই উদারতা ও সুন্দর বিদায় উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়।
নতুন কমিটির নিকট এলাকাবাসীর প্রত্যাশা :
স্থানীয় মুসল্লি ও সচেতন মহলের মতে, মসজিদ কেবল ইট-পাথরের কোনো স্থাপনা নয়; এটি একটি জাতির ঈমান, সমাজের ঐক্য এবং মানবকল্যাণের চিরন্তন বাতিঘর। সকলের প্রত্যাশা—এই নতুন, দক্ষ ও গতিশীল নেতৃত্বের হাত ধরে সোনাপুর ঐতিহাসিক জামে মসজিদ কেবল ইবাদতের কেন্দ্র হিসেবেই নয়, বরং দ্বীনি শিক্ষা বিস্তার, সামাজিক কল্যাণমূলক কাজ এবং আগামী প্রজন্মকে নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এক অগ্রণী ভূমিকা পালন করবে।
ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ হয়ে এই বাতিঘরের আলোয় আলোকিত হোক আমাদের সমাজ। নতুন কমিটির সফল পথচলার জন্য রইল একবুক শুভকামনা।






