পেইজ বল শর্টপিজ ক্রিকেট টুর্নামেন্ট -নাওড়ায় বিজয়পুর চ্যাম্পিয়ন এবং রানার্সআপ লন্ডন একাদশ এক্সপ্রেস
পেইজ বল শর্টপিজ ক্রিকেট টুর্নামেন্ট -নাওড়ায় বিজয়পুর চ্যাম্পিয়ন এবং রানার্সআপ লন্ডন একাদশ এক্সপ্রেস
বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৪নং ওয়ার্ডে নগর বাউল স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত পেইজ বল শর্টপিজ ক্রিকেট টুর্নামেন্ট -নাওড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দিবা-রাত ব্যাপী অনুষ্ঠিত এই ক্রিকেট টুর্নামেন্ট শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডে অবস্থিত পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিজয়পুর একাদশ দল ও রানার্সআপ হয় লন্ডন একাদশ এক্সপ্রেস দল। খেলায় ম্যান অব ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্টের গৌরব অর্জন করেন, মোঃ আবুল কালাম আজাদ। 
খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার্সআপ উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন দল ১৫,০০০/- (পনেরো হাজার) এবং রানার্সআপ দল ১০,০০০/-(দশ হাজার) টাকা নগদ অর্থ পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন শাহরাস্তি পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ আকতার হোসেন পাটোয়ারী। গভীর রাতে প্রধান অতিথি খেলা শেষে পুরস্কার বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত খেলোয়াড় ও দর্শকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা এই খেলার আয়োজন করেছেন এবং যারা খেলায় অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, এই খেলায়ই পারে আমাদের সমাজকে অপরাধ এবং মাদক থেকে মুক্ত রাখতে। তাছাড়া যুব সমাজকে তাদের স্বপ্ন পূরণে সক্ষমতা অর্জন করতে অনেক বেশি সহায়তা করবে। আপনারা মোবাইলে আসক্ত না হয়ে খেলাধুলার প্রতি আসক্ত হন তা’হলে আমরাও আপনাদের সাথে থাকবো। ভবিষ্যতেও আপনাদের এমন আয়োজনে আমরা আপনাদের সাথে থাকবো।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শাহরাস্তি উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক জোবায়ের আল নাহিয়ান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ আবদুল মান্নান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাবেক হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয় -চাঁদপুরের সহকারী প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল আলম স্বপন, পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন, স্থানীয় বানিয়াচোঁ জে.বি.উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুল মান্নান বি.এসসি, শাহরাস্তি পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ সফিউল্লাহ বাচ্চু, শাহরাস্তি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, শাহরাস্তি পৌরসভা ৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম, নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রবিউল হোসেন, বিএনপি নেতা জানে আলম।
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নিয়ে গভীর রাত অবধি পুরস্কার বিতরণ পর্যন্ত এলাকায় বিভিন্ন বয়সী ক্রিড়ামোদি যুবক, বৃদ্ধ ও কিশোরেরা খেলা উপভোগ করেন।






