শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের ১মবর্ষপূর্তি উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাউপকরণ বিতরণের উদ্যোগ
শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের ১মবর্ষপূর্তি উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাউপকরণ বিতরণের উদ্যোগ
শাহরাস্তি উপজেলা প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে এবারই প্রথম শিক্ষার্থীদের পড়াশুনা উদ্বুদ্ধ করতে ও বিদ্যালয়ে ভালো ফলাফলের জন্য ২৩০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণের জন্য পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আগামীকাল শনিবার (১৮ জানুয়ারী) সকাল ১০ ঘটিকায় এক অনুষ্ঠানের আয়োজন করেছে শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘ।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২৪ সালে শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার বছর অর্থাৎ ২০২৪ এর বন্যায় সংগঠনটি ক্ষতিগ্রস্ত শত পরিবারের মাঝে খাদ্য সহায়তা ঘরে ঘরে পৌঁছে দেয়। তাছাড়া এই সংস্থার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শাহরাস্তির ১৪টি বিদ্যালয় ও ৯টি মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। তাছাড়া উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিদের দেওয়া হবে আলাদা করে সম্মাননা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি দিয়েছে শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের প্রধান উপদেষ্টা ও এম.এস.ক্রিয়েটিভ ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের আনন্দপুর গ্ৰামের কৃতি সন্তান সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও ঢাকা জর্জ কোর্টের এপিপি অ্যাডভোকেট মোঃ সামসুল ইসলাম মোহন, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী রশিদপুর গ্ৰামের মোঃ বিল্লাল হোসেন, দহশ্রী গ্ৰামের মোঃ সাখাওয়াত হোসেন শরীফ, আনন্দপুর গ্ৰামের মোঃ ইব্রাহীম খলিল সুমন, শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের সোনাপুর গ্ৰামের ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ সামছুল আলম মামুন প্রমুখ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উনকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আঃ মজিদ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক, পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ইমাম হোসেন ও কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসার প্রধান মাওলানা জহিরুল ইসলাম।
সম্পূর্ণ অরাজনৈতিক ও দল-মতের উর্ধ্বে প্রতিষ্ঠিত এই সংগঠনটির সভাপতি হিসেবে দীন মোহাম্মদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ হাবিব উল্লাহ দায়িত্ব পালন করছেন।
যে সকল প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে সেগুলো হচ্ছে যথাক্রমে:- খামপাড় দাখিল মাদ্রাসা, আহম্মদ নগর মাদ্রাসা, পরানপুর ফাজিল (ডিগ্ৰী) মাদ্রাসা, বিজয়পুর উচ্চ বিদ্যালয়, পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়, ফটিকখিরা বালিকা উচ্চ বিদ্যালয়, দেবকরা উচ্চ বিদ্যালয়, খিলাবাজার উচ্চ বিদ্যালয়, বাদিয়া উচ্চ বিদ্যালয়, সুয়াপাড়া উচ্চ বিদ্যালয়, উনকিলা উচ্চ বিদ্যালয়, মেহার উচ্চ বিদ্যালয়, কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা, চন্ডিপুর সিরাজ উদ্দিন মহিলা মাদ্রাসা, যাদবপুর দাখিল মাদ্রাসা, ভোলদীঘি কামেল মাদ্রাসা, ঠাকুর বাজারের চিশতিয়া মাদ্রাসা, রশিদপুর মাদ্রাসা, বেরনাইয়া উচ্চ বিদ্যালয়, মৌলভী আক্রাম আলী উচ্চ বিদ্যালয়, বানিয়াচোঁ উচ্চ বিদ্যালয়, শেখ শাহজাহান উচ্চ বিদ্যালয়, আঃ মজিদ স্কুল এন্ড কলেজসহ মোট ১৪টি বিদ্যালয় ও ৯টি মাদ্রাসার ২৩০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে।
শাহরাস্তি সমাজ ও জনকল্যাণ সংঘের সভাপতি দীন মোহাম্মদ জানান, সংগঠনে’র নিজস্ব অর্থায়নে উপজেলার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করবে। তিনি আরও বলেন, আগামীদিনে আমরা আরও শিক্ষাপ্রতিষ্ঠানকে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যুক্ত করবো ইনশাআল্লাহ। উপজেলার সকল মেধাবীদের আমরা মূল্যায়ন করবো আশা করি। আমরা আমাদের সংগঠনটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ মোশারফ হোসেনের প্রতিও চির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাঁর সু-পরামর্শ ও দিক নির্দেশনায় আমরা এতো বৃহৎ আকারের এই অনুষ্ঠানের আয়োজন করতে সাহস পাচ্ছি।






