যথাযথ মর্যাদায় শাহরাস্তিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস অনুষ্ঠিত
যথাযথ মর্যাদায় শাহরাস্তিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস অনুষ্ঠিত
শাহরাস্তি প্রতিনিধিঃ যথাযথ মর্যাদায় চাঁদপুরের শাহরাস্তিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ”জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ বিষয়ক প্রতিপাদ্যকে সামনে রেখে এবারে এই দিবসটি পালন করা হচ্ছে।
৯ ডিসেম্বর (সোমবার) বেলা সাড়ে এগারো ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে শাহরাস্তি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উক্ত দিবস পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে এক র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র্যালিতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও নাগরিক সমাজের বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন। অতঃপর পবিত্র কোরআন ও গীতা পাঠ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় শাহরাস্তি উপজেলা দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সঞ্চালনা উক্ত অনুষ্ঠান সম্পন্ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট রেজোয়ানা চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের সমাজের নারীরা বুঝে না তার কি অধিকার পরিবারে ও রাষ্ট্রের কাছে রয়েছে। অধিকাংশ নারীরা বলে থাকেন আমিতো নারী আমি সব বুঝিনা। আমার বাবা-মা ও ভাই যা বলে সেটাই আমার কথা। আমাদের নারীদের এই মনোভাব পোষণ করা থেকে বের হয়ে আসতে হবে। এভাবে চলতে থাকলে নারীরা তাদের অধিকার থেকে সারা জীবনই বঞ্চিত হতেই থাকবেন।
অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, শাহরাস্তি মড়েল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওলি উল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদ আক্তার, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ শাহজাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশ্রাফ খাঁন, যুব উন্নয়ন অফিসার শামসুল আমিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, মেহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ গোলাম সরোয়ার এবং শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা প্রমুখ।
‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় ২০২৪ সালে ৫ ক্যাটাগরির মধ্যে ৩জনকে শাহরাস্তি উপজেলা থেকে এবার জয়িতা পুরস্কার বিতরণ করা হয়। এই ৩ ক্যাটাগরির মধ্যে শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে পুরস্কারে ভূষিত হন শিক্ষক শারমিন সুলতানা, সফল জননী নারী হিসেবে পুরস্কারে ভূষিত হন নাজনীন জাহান এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী এই পুরস্কারে ভূষিত হন রেখা বেগম।
বর্ণিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধি ও শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আকন্দ সহ প্রেসক্লাবের সদস্যদবৃন্দ উপস্থিত ছিলেন।






