শাহরাস্তি মেহের ডিগ্রী কলেজের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৪ অনুষ্ঠিত
শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃচাঁদপুরের শাহরাস্তিতে মেহের ডিগ্রী কলেজের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর)সকালে মেহের ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়। মেহের কলেজ গভনিং বডির সভাপতি মাঈনুদ্দীন আহমেদ ইকবালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিঃ মমিনুল হক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নবীন শিক্ষার্থী এবং কৃতি শিক্ষার্থীরা আমাদের অলংকার। তাদের মেধাস্বত্বকে কাজে লাগিয়ে আগামী প্রজন্মের জন্য উন্নত বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ আজ নতুন করে আমাদেরকে স্বপ্ন দেখাতে শিখিয়েছে। আমাদের স্বপ্নের মূল চালিকাশক্তি হচ্ছে শিক্ষার্থীরা । আজ ওই নবীন শিক্ষার্থীদেরকে বরণ করে মেধাবী কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধিত করা হচ্ছে। তোমরা আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে। তাই এখন থেকে নিজেকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাহলে আগামী প্রজন্ম পাবে একটি উন্নত বাংলাদেশ। ওই লক্ষ্যকে সামনে রেখে যে যেখানে যেভাবে আছে সেখান থেকে সফলতার পথ উন্মোচন করতে হবে। আমরা সে স্বপ্নই দেখি। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের সংখ্যার কোয়ান্টিটির উপর গুরুত্ব না দিয়ে শিক্ষার কোয়ালিটির উপর যত্নশীল হওয়ার আহ্বান জানান।তিনি আরো বলেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল তার অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাবে। এছাড়া তিনি মেহের ডিগ্রী কলেজকে সুবিধা জনক সময়ে সরকারি করণের বিষয় আন্তরিক মনোভাব পোষণ করেন।
উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী ও মেহের ডিগ্ৰী কলেজের সহকারী অধ্যাপিকা নাসিমা আক্তার চৌধুরীর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহের ডিগ্ৰী কলেজের সাবেক অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপন পাটোয়ারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন পাটোয়ারী, প্রবীণ বিএনপি নেতা মোঃ মোজাম্মেল হোসেন পাটোয়ারী,পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম, সূচীপাড়া ডিগ্রী কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, মেহের ডিগ্ৰী কলেজের গভনিং বডির সাবেক সভাপতি মোঃ ফখরুল ইসলাম, মেহের ডিগ্ৰী কলেজের সাবেক শিক্ষক ও সাবেক মেহের ডিগ্রী কলেজের গভনিং বডির সভাপতি শ্রী যদু চন্দ্র শীল, উপাধ্যক্ষ মোহাম্মদ জিয়াউদ্দিন চৌধুরী, শহীদ সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক এ এম মেহেদী হাসান, নিজ মেহের মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রতন কান্তি দও, শাহরাস্তি উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আঃ রহিম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এমএসসি, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ আবুল কালাম ,ভিপি জাকির হোসেন, হোসেনপুর গাউছিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মহিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র মজুমদার, মেধাবী শিক্ষার্থী সামীয়া আলম, মেধাবী শিক্ষার্থী নুসরাত জাহান নিশি, কুরফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক কৃষ্ণ কান্তি পাল । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি যুগ্ন সম্পাদক মোঃ ইকবাল হোসেন, যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক গাজী ফিরোজ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. শাহেদুল হক মজুমদার সোহেল,উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গণি, বিএনপি নেতা এনামুল হক গনি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন।এছাড়াও উপজেলা ও পৌরসভা বিএনপি’র বিভিন্ন নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মী, কলেজের শিক্ষক শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য বিশিষ্ট জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।






