শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোওয়ানা চৌধুরী সহ সেনাবাহিনীর স্ট্রাকিং ফোর্সের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন
শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোওয়ানা চৌধুরী সহ সেনাবাহিনীর স্ট্রাকিং ফোর্সের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন
বিশেষ প্রতিনিধি: হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে বুধবার (৯ অক্টোবর) থেকে।
পূজা উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে দেখতে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোওয়ানা চৌধুরী সহ সেনাবাহিনীর স্ট্রাকিং ফোর্স দুর্গাপূজা মণ্ডপ সমূহ পরিদর্শন করেন।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিরতীহীনভাবে উপজেলার বিভিন্ন মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন তারা।
জানা যায়, বুধবার মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হচ্ছে দুর্গোউৎস। ১৩ অক্টোবর বিসর্জনের মধ্যদিয়ে পাঁচ দিনব্যাপী এই উৎসব শেষ হবে। এতদ উপলক্ষে শাহরাস্তিতে পূজা মণ্ডপে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহরাস্তি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত পূজা মণ্ডপের তালিকা সমূহ ইতিমধ্যে প্রকাশ করেছেন।
জানাযায় এবছর শাহারাস্তিতে ১৯টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। তন্মধ্যে শাহরাস্তি পৌরসভায় নয়টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে, টামটা দক্ষিণ ইউনিয়নে একটি, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে পাঁচটি, চিতোষী পূর্ব ইউনিয়নে একটি, সুচিপাড়া উত্তর ইউনিয়নে তিনটি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
শাহরাস্তি পৌরসভার নয়টি পূজা মণ্ডপ সমূহ হচ্ছে যথাক্রমে শ্রী শ্রী মেহের কালীবাড়ি পূজা মণ্ডপ, পালপাড়া পূজা মণ্ডপ, নিজ মেহের দক্ষিণপাড়া পূজা মণ্ডপ, ছিখুটিয়া পূজা মণ্ডপ, ঘোষপাড়া পূজা মণ্ডপ, পুরোহিত বাড়ি পুজা মণ্ডপ, সাহাপুর চৌধুরী বাড়ি পূজা মণ্ডপ, নাওড়া ঠাকুরবাড়ি পূজা মণ্ডপ, ছিখটিয়া কবিরাজ বাড়ি পূজা মণ্ডপ, টামটা দক্ষিণ ইউনিয়নে একটি পূজা মণ্ডপ যা কুলসী ঠাকুর বাড়ি পূজা মণ্ডপ, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে পাঁচটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।এই পাঁচটি পূজা মণ্ডপ হচ্ছে যথাক্রমে নাহারা ভৌমিকবাড়ি পূজা মণ্ডপ, নাহারা দাসবাড়ী পূজা মণ্ডপ, জগবন্ধু সাধুর বাড়ি পূজা মণ্ডপ, পাল বাড়ি পূজা মণ্ডপ,প্রসন্নপুর পূজা মণ্ডপ, চিতোষী পূর্ব ইউনিয়নে একটি পূজা মণ্ডপ হচ্ছে খিতারপাড় পূজা মণ্ডপ, সূচিপাড়া উত্তর ইউনিয়নে তিনটি স্থানে পূজা অনুষ্ঠিত হবে। এই তিনটি পূজা মণ্ডপ হচ্ছে যথাক্রমে নুনিয়া দত্তবাড়ি পূজা মণ্ডপ, অধিকারী বাড়ি পূজা মণ্ডপ এবং মজুমদার বাড়ি পূজা মণ্ডপ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সকল মণ্ডপের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা উপজেলা প্রশাসন কর্তৃক গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে উপজেলার সকল পূজা মণ্ডপ নিরাপত্তা চাদরে ঢেকে দেয়া হয়েছে। পূজা উদযাপনের শুরু থেকে শেষ পর্যন্ত সার্বক্ষণিক সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যগণ কঠোর নজরদারিতে থাকবেন। এছাড়াও প্রত্যেক মণ্ডপের নিরাপত্তায় স্ব-স্ব মণ্ডপের স্বেচ্ছাসেবক দলও নিরাপত্তা কাজে নিয়োজিত থাকবে।






