চাঁদপুর -৫ আসনে নৌকার বিজয়ের মাধ্যমে শেখ হাসিনা আবারও ক্ষমতায় অধিষ্ঠিত হবে- মেজর(অব:)রফিকুল ইসলাম বীর উত্তম
স্টাফ রিপোর্টার: চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেজর(অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বলেছেন, হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় নৌকার বিজয় ত্বরান্বিত করার মাধ্যমে শেখ হাসিনা আবারও ক্ষমতায় অধিষ্ঠিত হবে। শাহরাস্তি-হাজীগঞ্জ একটি শান্তিপূর্ণ এলাকা। এখানে আমরা যুগের পর যুগ এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। আপনারা দলমত নির্বিশেষে আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতীককে বিজয়ী করবেন। আমি বিশ্বাস করি আওয়ামী লীগের লোক, নৌকার লোক কখনো অন্য প্রতীকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না।
তিনি শাহরাস্তি-হাজীগঞ্জের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, গত ১৫ বছরে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় সাড়ে ৪ হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। এসময়ে প্রায় ৮’শ কিলোমিটার গ্রামীণ সড়ক পাকাকরণ, ডাকাতিয়া নদীর উপর ১০টি সেতু, প্রায় সাড়ে ৮’শ ব্রীজ-কালর্ভাট ও প্রায় ৮’শ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ এবং শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করেছি। তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন বলেই এসব উন্নয়ন সম্ভব হয়েছে। আমি ৬ষ্ঠ বারের মতো নৌকা প্রতীক নিয়ে আবারও আপনাদের কাছে এসেছি। দেশ ও জাতীর উন্নয়ন অব্যাহত রাখতে আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে বাকি কাজ সম্পন্ন ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ দিন।নৌকা প্রতীকে ভোট প্রার্থণা করে দলীয় নেতা-কর্মী ও ভোটারদের উদ্দেশ্যে মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, আওয়ামী লীগের প্রতীক নৌকা, স্বাধীনতার প্রতীক নৌকা, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক নৌকা। এই নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশ ও জাতীর উন্নয়ন, সমৃদ্ধি অব্যাহত রাখুন। ৩ জানুয়ারী (বুধবার)দুপুর ৩ টায় শাহরাস্তি উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল নির্বাচনী জনসভায় তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
শাহরাস্তি পৌর সভার মেয়র হাজী আব্দুল লতিফের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম চৌধুরীর সঞ্চালনায় জনসভায় আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইলিয়াস মিন্টু, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান বিএসসি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান বেপারী, উপজেলা জাতীয় পাটির সভাপতি মো: আব্দুল মান্নান মোল্লা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল মজুমদার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ডা: আবদুর রাজ্জাক, রায়শ্রী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মুশু।
উক্ত জনসভায় শাহরাস্তি উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।










