হাজীগঞ্জ এলজিইডির কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

হাজীগঞ্জ এলজিইডির কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

হাজীগঞ্জ এলজিইডির কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম ও উপ-সহকারী প্রকৌশলী মালবিকা দেবনাথের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, ঘুষ গ্রহণ, প্রকল্পে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এসব অভিযোগকে মনগড়া ও ভিত্তিহীন দাবি করে সম্মানহানির অপচেষ্টা বলে মন্তব্য করেছেন অভিযুক্ত কর্মকর্তারা।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ও যথাযথ বক্তব্য গ্রহণ ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রচার করা হচ্ছে। এতে তাদের ব্যক্তিগত ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।

হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম বলেন, এলজিইডির উন্নয়নকাজ তিনি সরেজমিনে পরিদর্শন করেন। কাজের কোনো ভুলত্রুটি পাওয়া গেলে তা সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়। উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবন নির্মাণে ঠিকাদারকে ৮০ লাখ টাকা অগ্রিম বিল দেওয়ার অভিযোগও তিনি অস্বীকার করেন।

অন্যদিকে, উপ সহকারী প্রকৌশলী মালবিকা দেবনাথের বিরুদ্ধে ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায় ও বিভিন্ন অনিয়মে সম্পৃক্ততার অভিযোগ উঠলেও এসব অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট কোনও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশিত হয়নি বলে দাবি করেন তিনি।

অভিযুক্ত কর্মকর্তারা বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা যেতে পারে। কিন্তু তথ্য-প্রমাণ যাচাই না করে সুনির্দিষ্ট তথ্যের সত্যতা নিশ্চিত না হয়ে মনগড়া সংবাদ প্রকাশের নামে ব্যক্তিগত সম্মানহানির চেষ্টা করা হচ্ছে। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেন বলেন,বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট অফিসে কোনও অনিয়ম হয়েছে বলে আমার জানা নেই। অনিয়মের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ব্যতিত উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সংবাদ প্রকাশ করে কারও সম্মানহানি করার আগে তথ্যের সত্যতা নিশ্চিত করা জরুরি।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ১১:০০ এএম

পুলিশে ১৪ হাজার জনবল নিয়োগে চূড়ান্ত অনুমোদন

হাজীগঞ্জ এলজিইডির কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পুলিশে ১৪ হাজার জনবল নিয়োগে চূড়ান্ত অনুমোদন

১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগের প্রস্তুতি সম্পন্ন, চলমান বিজ্ঞপ্তিতে ৬ হাজার কনস্টেবল নেওয়ার পরিকল্পনা

দূর্বার নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশে বড় পরিসরে জনবল নিয়োগের প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নতুন করে ১০ হাজার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) এবং সরাসরি ৪ হাজার উপপরিদর্শক (এসআই) নিয়োগের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। সব ধরনের দাপ্তরিক অনুমোদন শেষ হওয়ায় যেকোনো সময় নিয়োগ কার্যক্রম শুরু করতে পারবে পুলিশ সদর দপ্তর।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সচিব কমিটির অনুমোদনসহ নিয়োগের প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে পুলিশে চাকরির প্রস্তুতি নেওয়া তরুণ-তরুণীদের সামনে নতুন কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হয়েছে।

বিশেষ করে এবারই প্রথমবারের মতো চার হাজার এসআই পদে সরাসরি নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য পুলিশ প্রবিধান (পিআরবি) সংশোধন করা হয়েছে। আগে এসআই পদের ৫০ শতাংশ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হতো।

এ ছাড়া সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ৪০০ থেকে ৫০০ কর্মকর্তা নিয়োগের জন্য বিশেষ বিসিএস আয়োজনের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রথম আলোকে জানান, পুলিশে বড় পরিসরে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে এখন আর কোনো প্রশাসনিক বাধা নেই। ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগের প্রয়োজনীয় অনুমোদন ও দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। পুলিশ সদর দপ্তর যেকোনো সময় নিয়োগ কার্যক্রম শুরু করতে পারবে।

চলমান বিজ্ঞপ্তিতে ৬ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

কনস্টেবল নিয়োগের চলমান বিজ্ঞপ্তিতে সারা দেশ থেকে মোট ১ লাখ ২ হাজার ৬৯৪ জন চাকরিপ্রার্থী অনলাইনে আবেদন করেছেন বলে জানিয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা।

তিনি প্রথম আলোকে জানান, বর্তমানে পুলিশে ২ হাজার কনস্টেবল পদ শূন্য রয়েছে। পাশাপাশি নতুন করে ১০ হাজার কনস্টেবল নিয়োগের অনুমোদন পাওয়া গেছে। সব দিক বিবেচনায় চলমান নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় বিদ্যমান ২ হাজার শূন্য পদের সঙ্গে নতুন অনুমোদিত পদ থেকে আরও ৪ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী চলমান প্রক্রিয়ায় মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। বাকি ৬ হাজার পদ পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে পর্যায়ক্রমে পূরণ করা হবে।

এর আগে গত ৯ অক্টোবর সারা দেশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৩০ অক্টোবর আবেদন গ্রহণ শেষ হলেও বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট পদসংখ্যা উল্লেখ করা হয়নি।

পদসংখ্যা ৬ হাজারে উন্নীত হলে আগের নিয়োগের তুলনায় এবার প্রতিযোগিতার চাপ কমতে পারে। গত এপ্রিলের নিয়োগ বিজ্ঞপ্তিতে ২ হাজার ৭০৩টি পদের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ২৬ হাজার প্রার্থী। সে হিসাবে প্রতি পদের বিপরীতে প্রতিযোগী ছিলেন প্রায় ৪৭ জন। এবার ১ লাখ ২ হাজার ৬৯৪ জন আবেদনকারীর বিপরীতে ৬ হাজার পদ পূরণ করা হলে প্রতি পদের বিপরীতে গড়ে প্রায় ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

যেভাবে হবে নিয়োগ বাছাই :

বাংলাদেশ পুলিশে কনস্টেবল ও এসআই পদে নিয়োগের ক্ষেত্রে কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হয়। প্রার্থীদের শারীরিক সক্ষমতা, শিক্ষাগত যোগ্যতা, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক দক্ষতা ও অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা বিবেচনায় নেওয়া হয়।

কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের প্রাথমিক স্ক্রিনিং, শারীরিক মাপ, শারীরিক সহনশীলতা পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নিতে হয়।

অন্যদিকে এসআই পদে প্রথমে আবেদনকারীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এরপর দৌড় ও শারীরিক সক্ষমতা পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং কম্পিউটার দক্ষতা যাচাই করা হয়। পরবর্তী ধাপে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হয়।

উভয় পদের ক্ষেত্রেই প্রার্থীর মেধা ও যোগ্যতার পাশাপাশি প্রয়োজনীয় পুলিশি যাচাই-বাছাই করা হয়। আবেদনপত্রে মিথ্যা বা জাল তথ্য প্রদান কিংবা নিয়োগের কোনো পর্যায়ে অসংগতি পাওয়া গেলে প্রার্থিতা বাতিল হতে পারে।

এসআই ও কনস্টেবলের দায়িত্ব ও বেতন-ভাতা
পুলিশ প্রশাসনের মাঠপর্যায়ে একজন উপপরিদর্শক (এসআই) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। থানায় সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ, ফৌজদারি মামলার তদন্ত, অপরাধ দমন, গোয়েন্দা তথ্য সংগ্রহ, আসামি গ্রেপ্তার এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁরা সরাসরি কাজ করেন।

জাতীয় বেতন স্কেল অনুযায়ী, এসআই পদটি দশম গ্রেডের অন্তর্ভুক্ত। এ পদে প্রারম্ভিক মূল বেতন ১৬ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৩৮ হাজার ৬৪০ টাকা পর্যন্ত। অন্যদিকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদটি ১৭তম গ্রেডের অন্তর্ভুক্ত। এ পদে প্রারম্ভিক মূল বেতন ৯ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ২১ হাজার ৮০০ টাকা পর্যন্ত।

মূল বেতনের পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা, ঝুঁকি, উৎসব, টিফিন ও যাতায়াত ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। এ ছাড়া বিনা মূল্যে পোশাক, রেশন সুবিধা, উন্নত চিকিৎসাসেবা এবং প্রশিক্ষণকালীন নির্ধারিত ভাতা ও আবাসনের সুবিধা দেওয়া হয়।

মেধা, দক্ষতা ও চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী সময়ে উভয় পদ থেকেই উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে।

সরকারের এই বড় নিয়োগ উদ্যোগ বাস্তবায়িত হলে পুলিশ বাহিনীর জনবল সংকট নিরসনের পাশাপাশি দেশের বিপুলসংখ্যক চাকরিপ্রত্যাশীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র : দৈনিক প্রথম আলো, ১৯ নভেম্বর ২০২৬।

শাহরাস্তি ঠাকুর বাজারে চিংড়িতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

হাজীগঞ্জ এলজিইডির কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

শাহরাস্তি ঠাকুর বাজারে চিংড়িতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

স্থানীয়দের অভিযোগে অভিযান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দণ্ড; জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কারসাজি বন্ধের দাবি

মো. রুহুল আমিন, বিশেষ প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর) থেকে : চিংড়ি মাছের ওজন বাড়িয়ে বেশি দামে বিক্রির অসাধু কৌশল হিসেবে মাছের ভেতরে জেলি পুশ করার অভিযোগের সত্যতা মিলেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজারে। এ ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনা করে এক মাছ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) উপজেলার ঠাকুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, বাজারে বিক্রির জন্য রাখা চিংড়ি মাছের মধ্যে জেলি ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় অভিযুক্ত ব্যবসায়ী মো. ইউসুফ (৪৫), পিতা বা অন্যান্য পরিচয় উল্লেখ না থাকায়, সাং লাউকরা, নিজের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

অভিযানে উপজেলা আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

খাদ্যপণ্যে ভেজাল ও ওজনে কারসাজি শুধু ক্রেতার আর্থিক ক্ষতিই করে না, মানুষের খাদ্যনিরাপত্তা ও বাজারের প্রতি আস্থাকেও প্রশ্নের মুখে ফেলে। বিশেষ করে মাছের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে এ ধরনের অনিয়মের অভিযোগ উদ্বেগজনক। তাই নিয়মিত বাজার তদারকি, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং ভোক্তাদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন স্থানীয় সচেতন মহল।

প্রেস বিজ্ঞপ্তি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদে রেমিট্যান্স যোদ্ধাদের প্রতিনিধিত্ব থাকতে হবে Nothing About Us Without Us অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা। প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ।

হাজীগঞ্জ এলজিইডির কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

প্রেস বিজ্ঞপ্তি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদে রেমিট্যান্স যোদ্ধাদের প্রতিনিধিত্ব থাকতে হবে Nothing About Us Without Us অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা। প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ।

রেমিট্যান্স যোদ্ধারাও বাংলা মায়ের সন্তান; তাঁদের ডলার প্রয়োজন অথচ মাতৃভূমির স্নেহ ভালোবাসা ও অধিকার থেকে বঞ্চিত করার অধিকার কারও নেই
দার্শনিক দেশবন্ধু অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদে রেমিট্যান্স যোদ্ধাদের প্রতিনিধিত্ব এবং ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান
লন্ডন/ঢাকা ১৫ নভেম্বর ২০২৬ রবিবার।
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের উদ্যোগে রবিবার এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার মূল প্রতিপাদ্য ছিল প্রবাসী বাংলাদেশিদের সাংবিধানিক অধিকার মর্যাদা নিরাপত্তা এবং তাঁদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য।
সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক দার্শনিক দেশবন্ধু অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা। সভা পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যসচিব এম. এ. রউফ (কাতার)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নেয়ামূল বশির উপদেষ্টা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। প্রধান বক্তা ছিলেন মুজিবুর রহমান মঞ্জু, সভাপতি আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
সভায় বক্তারা প্রবাসীদের অধিকার জাতীয় অর্থনীতিতে তাঁদের অবদান বিমানবন্দরে যাত্রী হয়রানি বিদেশে কনস্যুলার সেবার দুর্বলতা দেশে সম্পত্তি ও জমিজমা সংক্রান্ত বিরোধ পারিবারিক অবিচার দুর্নীতি প্রশাসনিক জটিলতা এবং রাষ্ট্রীয় নীতিনির্ধারণে প্রবাসীদের প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
সভাপতির বক্তব্য বাংলা মা শুধু ডলার নেবেন সন্তানকে ভালোবাসবেন না এ হতে পারে না
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা বলেন
বাংলাদেশ আমাদের মা। আমরা সবাই বাংলা মায়ের সন্তান। দেশে বসবাসকারী নাগরিক যেমন এই মায়ের সন্তান তেমনি পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত রেমিট্যান্স যোদ্ধারাও তাঁর সন্তান। বাংলাদেশ তাঁদের পাঠানো বৈদেশিক মুদ্রা গ্রহণ করবে অথচ তাঁদের অধিকার মর্যাদা নিরাপত্তা ও মাতৃভূমির স্নেহ থেকে বঞ্চিত করবে এমন বৈষম্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন একজন মা তাঁর সন্তানকে শুধু অর্থ উপার্জনের ক্ষমতা দিয়ে বিচার করেন না। সন্তান ধনী হোক বা দরিদ্র দেশে থাকুক বা বিদেশে মায়ের কাছে প্রত্যেক সন্তানের সমান মর্যাদা থাকা উচিত। রাষ্ট্রের ক্ষেত্রেও একই নৈতিক নীতি প্রযোজ্য।
তিনি আরও বলেন প্রবাসীদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিকে শক্তিশালী করে। কিন্তু তাঁদের অনেকেই দেশে ফিরে বিমানবন্দরে হয়রানি সম্পত্তি দখল প্রতারণা প্রশাসনিক জটিলতা এবং যথাযথ আইনি সহায়তার অভাবে অসহায় হয়ে পড়েন।
যাঁরা দেশের অর্থনীতিকে শক্তিশালী করছেন তাঁদের নিজের দেশে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে কেন? প্রবাসীদের অর্থ গ্রহণের পাশাপাশি তাঁদের অধিকার রক্ষার দায়িত্বও রাষ্ট্রকে নিতে হবে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদে প্রতিনিধিত্বের দাবি
অ্যাডভোকেট ঈসা বলেন প্রবাসীদের জীবন কর্মসংস্থান নিরাপত্তা ও কল্যাণসংক্রান্ত নীতি প্রণয়নের সময় তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া অপরিহার্য।
তিনি বলেন
প্রবাসীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে অথচ সিদ্ধান্ত গ্রহণের টেবিলে প্রবাসীদের প্রতিনিধিত্ব থাকবে না এটি অংশগ্রহণমূলক প্রশাসনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদে প্রকৃত রেমিট্যান্স যোদ্ধাদের অন্তর্ভুক্ত করতেই হবে।
তিনি সংগঠনের ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ ও নিয়মতান্ত্রিক সংগ্রাম প্রয়োজন
প্রধান অতিথি ডঃ নেয়ামূল বশির প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার জন্য সুসংগঠিত ও শান্তিপূর্ণ আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন অধিকার শুধু দাবি করলেই প্রতিষ্ঠিত হয় না প্রয়োজন ঐক্য সুস্পষ্ট কর্মসূচি, নিয়মতান্ত্রিক উদ্যোগ এবং ধারাবাহিক প্রচেষ্টা।
তিনি প্রবাসীদের জন্য ঢাকায় একটি নিজস্ব প্রবাসী কল্যাণ ভবন প্রতিষ্ঠার প্রস্তাব তুলে ধরেন এবং এ উদ্দেশ্যে সরকারের কাছ থেকে উপযুক্ত জমি দীর্ঘমেয়াদি ইজারায় বরাদ্দ দেওয়ার আহ্বান জানান।
এ ধরনের ভবনে প্রবাসীদের অভিযোগ গ্রহণ আইনি পরামর্শ জরুরি সহায়তা প্রশিক্ষণ পুনর্বাসন এবং বিভিন্ন সরকারি সেবার সমন্বিত ব্যবস্থা রাখা যেতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।
তিনি বলেন প্রবাসীদের সম্মান জানাতে হলে শুধু আনুষ্ঠানিক বক্তব্য নয় দৃশ্যমান প্রতিষ্ঠান ও কার্যকর সেবা নিশ্চিত করতে হবে।
প্রধান বক্তার বক্তব্য প্রবাসীরা শুধু দিয়েই যাবেন বিনিময়ে কিছুই পাবেন না এটি অন্যায়
প্রধান বক্তা এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলেন
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা শুধু দেশকে দিয়েই যাবেন অথচ তাঁদের ন্যায্য অধিকার ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবেএটি কোনোভাবেই ন্যায়সংগত হতে পারে না।
তিনি বলেন প্রবাসীরা বাংলাদেশের নাগরিক। সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী তাঁদের প্রাপ্য নাগরিক অধিকার, আইনের সমান সুরক্ষা এবং রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন বিদেশে অবস্থান করলেই একজন নাগরিকের মাতৃভূমির প্রতি ভালোবাসা বা রাষ্ট্রের কাছে তাঁর মর্যাদা কমে যায় না।
প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করা রাজনৈতিক ও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি এবং তাঁদের অভিজ্ঞতাকে জাতীয় উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন একটি আধুনিক রাষ্ট্রের দায়িত্ব হলো তার সব নাগরিকের অধিকার রক্ষা করা তাঁরা পৃথিবীর যে প্রান্তেই অবস্থান করুন না কেন।
সভা পরিচালনাকালে এম. এ. রউফের বক্তব্য প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চাই
সভা পরিচালনাকালে প্রতিষ্ঠাতা সদস্যসচিব এম. এ. রউফ (কাতার) প্রবাসীদের দৈনন্দিন সমস্যার বাস্তবসম্মত সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তিনি কয়েকটি বিষয়ে কার্যকর পদক্ষেপের দাবি জানান
১. বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ এবং পর্যাপ্ত ট্রলি, লাগেজ ও যাত্রীসেবা নিশ্চিত করা।
২. প্রবাসীদের জমি, সম্পত্তি ও পারিবারিক বিরোধসংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ।
৩. দূতাবাস ও কনস্যুলেটে কার্যকর জরুরি সহায়তা এবং অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা চালু।
৪. বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় কমানো এবং দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
৫. প্রবাসীদের কল্যাণ পুনর্বাসনপেনশন ও সামাজিক নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন।
৬. প্রবাসীদের অভিযোগের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য স্বচ্ছ ও জবাবদিহিমূলক ডিজিটাল ব্যবস্থা চালু।
তিনি বলেন প্রবাসীদের প্রতি সম্মান দেখানোর সবচেয়ে কার্যকর পায় হলো তাঁদের সমস্যার সমাধান করা।
বিশেষ অতিথিদের আলোচনা
ড. জয়নাল আবেদীন বার্মিংহাম যুক্তরাজ্য
প্রবাসী কল্যাণে সংগঠিত সামাজিক উদ্যোগ এবং নাগরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে আলোচনায় প্রবাসীদের জন্য একটি সমন্বিত সহায়তা নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব আসে। বিশেষ করে অসুস্থ, দুর্ঘটনাকবলিত ও কর্মহীন প্রবাসীদের জরুরি সহায়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
ড. আলহাজ শরিফ সাকি বাংলাদেশ
প্রবাসীদের সন্তানদের শিক্ষা পারিবারিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। বিদেশে কর্মরত বাবা-মায়ের অনুপস্থিতিতে সন্তানদের মানসিক, শিক্ষাগত ও সামাজিক সুরক্ষায় পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত দায়িত্বের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
আনিছুর রহমান বাংলাদেশ
প্রবাসীদের জমিজমা উত্তরাধিকার ও সম্পত্তিসংক্রান্ত বিরোধে দীর্ঘসূত্রতার সমস্যা আলোচিত হয়। অভিযোগ গ্রহণ প্রয়োজনীয় নথি যাচাই এবং আইনানুগ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
লায়ন আব্দুল কাদির জিলানী বাংলাদেশ
প্রবাসী কল্যাণে মানবিক সহায়তা, সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা এবং বিপদগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা আলোচনায় উঠে আসে। সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সমাজের দায়িত্বশীল অংশগ্রহণের বিষয়টিও গুরুত্ব পায়।
হোসেন আহমেদ ইনসাফ নিউক্যাসল যুক্তরাজ্য
প্রবাসীদের আত্মমর্যাদা সামাজিক ঐক্য এবং বিদেশে বাংলাদেশি কমিউনিটির সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। স্থানীয় পর্যায়ে অভিযোগ ও সমস্যা সংগ্রহ করে জাতীয় পর্যায়ে তুলে ধরার প্রস্তাব আলোচিত হয়।
ফারুক আহমেদ চৌধুরী বার্মিংহাম যুক্তরাজ্য
বিদেশে বসবাসরত বাংলাদেশিদের দক্ষতা, অভিজ্ঞতা বিনিয়োগ এবং আন্তর্জাতিক যোগাযোগ দেশের উন্নয়নে কাজে লাগানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। প্রবাসী বিনিয়োগকারীদের প্রশাসনিক হয়রানি থেকে সুরক্ষা দেওয়ার বিষয়টিও আলোচনায় স্থান পায়।
লায়ন মোহাম্মদ আজম খান বাংলাদেশ
প্রবাসীদের কল্যাণে সরকারি বেসরকারি অংশীদারত্ব এবং সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব আলোচিত হয়। বিশেষ করে প্রত্যাগত প্রবাসীদের কর্মসংস্থান ও পুনর্বাসনে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
মোহাম্মদ হারুন রশীদ সভাপতি কানেক্ট বাংলাদেশ
প্রবাসী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্যবদ্ধ দাবি এবং আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা আলোচনায় গুরুত্ব পায়। বিভাজনের পরিবর্তে অভিন্ন স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান উঠে আসে।
ডা. শাহিন আক্তার লন্ডন
প্রবাসী পরিবারগুলোর স্বাস্থ্যসেবা মানসিক সুস্থতা এবং দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার সামাজিক প্রভাব নিয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা আলোচিত হয়। প্রবাসীদের পরিবারের জন্য বিশেষ সহায়তা ও পরামর্শসেবার প্রস্তাবও উঠে আসে।
জি. কে. জাফর উল্লাহ, যুক্তরাষ্ট্র
প্রবাসীদের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় অংশগ্রহণ, নাগরিক অধিকার এবং আন্তর্জাতিক অভিজ্ঞতার ভিত্তিতে কার্যকর প্রশাসনিক সংস্কারের গুরুত্ব তুলে ধরা হয়। প্রবাসীদের অভিজ্ঞতাকে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনার প্রয়োজনীয়তা আলোচনায় উঠে আসে।
জুলফিকার হাসান বাংলাদেশ
দুর্নীতি স্বজনপ্রীতি ও প্রশাসনিক জটিলতার কারণে সাধারণ মানুষ ও প্রবাসীরা যে সমস্যার সম্মুখীন হন তা নিরসনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সমান আইনি সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মোহাম্মদ আব্দুল ওয়াহাব রিংকু
প্রবাসীদের অভিযোগ ও দাবি নিয়মিতভাবে সংগ্রহ, নথিভুক্ত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের প্রয়োজনীয়তা আলোচিত হয়। স্থানীয় পর্যায়ে প্রবাসী সহায়তা কমিটি গঠনের প্রস্তাবও উঠে আসে।
মুজিবুর রহমান ফ্রান্স
ইউরোপে বসবাসরত প্রবাসীদের কনস্যুলার সেবা পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র এবং দেশে সম্পত্তি রক্ষার সমস্যাগুলো আলোচনায় স্থান পায়। দূতাবাসের সেবাকে আরও সহজ দ্রুত ও নাগরিকবান্ধব করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সভাপতির বিশেষ বক্তব্য সমুদ্রে ডুবন্ত মানুষের আর্তনাদ আমাদের মানবতার পরীক্ষা
সভাপতির সমাপনী বক্তব্যে অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা গভীর আবেগের সঙ্গে বিপজ্জনক অভিবাসনপথে প্রাণ হারানো মানুষের কথা স্মরণ করেন।
তিনি বলেন
একবার কল্পনা করুন একজন মানুষ মধ্যপ্রাচ্য কিংবা উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার আশায় সমুদ্রপথে যাত্রা করেছেন। তাঁর স্বপ্ন ছিল পরিবারের অভাব দূর করা, সন্তানদের ভবিষ্যৎ গড়া, মায়ের চিকিৎসার ব্যবস্থা করা।
কিন্তু মাঝসমুদ্রে তাঁর নৌকা ডুবে গেল। তিনি সাগরের লোনা পানি গিলছেন বাঁচার জন্য হাত বাড়াচ্ছেন মাকে ডাকছেন আল্লাহকে ডাকছেন।
সেই মুহূর্তে নিজেকে তাঁর জায়গায় দাঁড় করিয়ে চিন্তা করুন।
আপনি যদি সেখানে থাকতেন, আপনার কেমন লাগত? আপনার সন্তান যদি সেখানে থাকত আপনি কী করতেন?
আমাদের প্রতিটি নীতি, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি বক্তব্যে এই মানবিক অনুভূতি থাকা প্রয়োজন।
তিনি বলেন, অনিরাপদ অভিবাসন বন্ধ করতে হলে শুধু দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই চলবে না নিরাপদ অভিবাসনের পথ দক্ষতা উন্নয়ন কর্মসংস্থান এবং আন্তর্জাতিক সহযোগিতাও বাড়াতে হবে।
একজন মানুষ যখন সমুদ্রে ডুবে যাননতখন শুধু একটি জীবন হারিয়ে যায় নাআমাদের মানবতাও পরীক্ষার মুখোমুখি হয়।
তৈরি পোশাকশিল্প ও রেমিট্যান্স অবদান মূল্যায়নে সঠিক অর্থনৈতিক বিশ্লেষণ প্রয়োজন
অ্যাডভোকেট ঈসা বলেন, অনেক সময় তৈরি পোশাক রপ্তানি আয় ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে তুলনা করা হয়। কিন্তু দুটি অর্থনৈতিক প্রবাহের প্রকৃতি এক নয়।
তিনি বলেন তৈরি পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। এই শিল্পে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হয় এবং বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। তবে উৎপাদনের জন্য আমদানিকৃত কাঁচামাল ও অন্যান্য উপকরণের ব্যয়ও বিবেচনায় নিতে হয়।
অন্যদিকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স সরাসরি পরিবারের ভোগব্যয় শিক্ষা চিকিৎসা আবাসন সঞ্চয় ও স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন তৈরি পোশাকশিল্প ও রেমিট্যান্স দুটিই বাংলাদেশের শক্তি। একটিকে ছোট করে অন্যটিকে বড় করার প্রয়োজন নেই। তবে প্রবাসীদের প্রকৃত অবদান মূল্যায়নের সময় তাঁদের ত্যাগ পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার কষ্ট এবং সামাজিক ব্যয়ও বিবেচনায় নিতে হবে।
তিনি প্রবাসীদের সন্তানদের প্রতি রাষ্ট্রের বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন অনেক শিশু দীর্ঘদিন বাবা কিংবা মায়ের সান্নিধ্য থেকে বঞ্চিত থাকে। তাঁদের শিক্ষা মানসিক সুস্থতা পারিবারিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা রক্ষায় কার্যকর উদ্যোগ প্রয়োজন।
দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে নৈতিক অবস্থান
অ্যাডভোকেট ঈসা বলেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। ঘুষ দুর্নীতি স্বজনপ্রীতি এবং ক্ষমতার অপব্যবহার সাধারণ মানুষের অধিকারকে ক্ষতিগ্রস্ত করে।
তিনি বলেন যারা অন্যায়ের বিরুদ্ধে নিয়মতান্ত্রিকভাবে অবস্থান নেন তাঁদের ভূমিকার মূল্যায়ন করা প্রয়োজন। রাজনৈতিক মতভিন্নতা থাকা সত্ত্বেও ন্যায়বিচার দুর্নীতিবিরোধী অবস্থান এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে সহযোগিতা সম্ভব।
তিনি প্রধান অতিথি ও প্রধান বক্তার উপস্থিতির প্রশংসা করে বলেননভিন্ন রাজনৈতিক পটভূমির মানুষের মধ্যে প্রবাসীদের ন্যায্য দাবি নিয়ে আলোচনা হওয়া একটি ইতিবাচক উদ্যোগ।
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের ছয় দফা দাবি
প্রথম দফা রাষ্ট্রীয় প্রতিনিধিত্ব ও নীতিনির্ধারণে অংশগ্রহণ
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদে রেমিট্যান্স যোদ্ধাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং জাতীয় নীতিনির্ধারণে তাঁদের অংশগ্রহণের কার্যকর ব্যবস্থা গ্রহণ।
দ্বিতীয় দফা: প্রবাসীদের জন্য জাতীয় পেনশন ও কল্যাণ তহবিল
প্রবাসী কর্মীদের জন্য উপযোগী পেনশনব্যবস্থা, দুর্ঘটনা ও অসুস্থতায় সহায়তা এবং রেমিট্যান্সের সঙ্গে সম্পর্কিত একটি স্বচ্ছ কল্যাণ তহবিল গঠনের প্রস্তাব বিবেচনা।
তৃতীয় দফা অভিবাসন ব্যয় হ্রাস ও দক্ষতা উন্নয়ন
বিদেশে কর্মসংস্থানের নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ দালালচক্র নিয়ন্ত্রণ স্বল্পব্যয়ে নিরাপদ অভিবাসন এবং আন্তর্জাতিক মানের কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা।
চতুর্থ দফা বিমানবন্দর ও বিদেশে নিরাপত্তা
আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে যাত্রী হয়রানি বন্ধ পর্যাপ্ত ট্রলি ও লাগেজসেবা, কার্যকর অভিযোগকেন্দ্র এবং বিদেশে দূতাবাসের জরুরি সহায়তা নিশ্চিত করা।
পঞ্চম দফা প্রবাসীদের জন্য দ্রুত বিচার ও সম্পত্তির সুরক্ষা
প্রবাসীদের জমি সম্পত্তি, প্রতারণা ও অন্যান্য বিরোধ নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল বা দ্রুত নিষ্পত্তির উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ।
ষষ্ঠ দফা রেমিট্যান্স প্রণোদনা পুনর্বাসন ও পরিবারের সুরক্ষা
বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রণোদনা বৃদ্ধি দেশে প্রত্যাগত প্রবাসীদের পুনর্বাসন এবং প্রবাসীদের স্ত্রী সন্তান ও নির্ভরশীল পরিবারের সামাজিক ও আইনগত সুরক্ষা নিশ্চিত করা।
সমাপনী আহ্বান অধিকার চাই মর্যাদা চাই দায়িত্বশীল রাষ্ট্র চাই
সভাপতির সমাপনী বক্তব্যে অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা বলেন
আমাদের মূল কথা তিনটি অধিকার চাই মর্যাদা চাই দায়িত্বশীল রাষ্ট্র চাই।
তিনি আরও বলেন
প্রবাসীরা দেশের বোঝা নন তাঁরা দেশের শক্তি। তাঁদের পাঠানো অর্থের প্রয়োজন বাংলাদেশের আছে, কিন্তু তার চেয়েও বড় সত্য হলো তাঁরা বাংলাদেশের নাগরিক বাংলা মায়ের সন্তান।
তাঁদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। তাঁদের কথা শুনতে হবে, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাঁদের অভিজ্ঞতাকে জাতীয় উন্নয়নে কাজে লাগাতে হবে।
আমরা কোনো বিশেষ সুবিধা চাই না। আমরা চাই ন্যায়সংগত অধিকার, সমান মর্যাদা এবং দায়িত্বশীল রাষ্ট্রীয় আচরণ।
তিনি সকল প্রবাসী সংগঠন নাগরিক সমাজ রাজনৈতিক নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে প্রবাসীদের ন্যায্য দাবির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
United We Stand, Divided We Fall
Nothing About Us Without Us
প্রবাসীর মর্যাদা বাংলাদেশের মর্যাদা।
তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন,
আল্লাহ আমাদের সবাইকে দেশের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।
জয় হোক মানবতার। জয় হোক ন্যায়বিচারের। জয় হোক বাংলাদেশের।
প্রেস বিজ্ঞপ্তি প্রকাশনায়
দার্শনিক দেশবন্ধু অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা
প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ
লন্ডন যুক্তরাজ্য
এম. এ. রউফ (কাতার)
প্রতিষ্ঠাতা সদস্যসচিব
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ
ইমেইল: [email protected]
যোগাযোগ: 00974 66958035
তারিখ: ১৫ নভেম্বর ২০২৬

অফিসিয়াল নোটিশ ১৯৯২
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ
প্রতিষ্ঠাতা আহবায়ক
দার্শনিক
এডভোকেট এ এন এম ঈসা
প্রতিষ্ঠাতা উদ্যোক্তা সংগঠক সদস্য সচিব
এম এ রউফ দেশ প্রেমিক
roufnasrin@ gmail com From international terms
09746695835
১ সভাপতি এডভোকেট এ এন এম ঈসা লন্ডন
২ এম এ রউফ কাতার সদস্য সচিব
৩ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. নাসিমুল গনি বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশ
৪ বীর মুক্তিযোদ্ধা মূজিবূর রহমান ফ্রান্স
৫ ডক্টর মনিরুজ্জামান ভূঁইয়া লন্ডন
জিলা বাংলাদেশ ফেনী
৬ ফারুক আহমেদ চৌধুরী ইউকে
৭ আলী নবাব খোকন বাংলাদেশ
৮ মির্জা সূমন ফ্রান্স
৯ মোহাম্মদ জাপর উল্লা আমেরিকা
১০ জালাল উদ্দীন ফ্রান্স
১১ হাকিকূল ইসলাম খোকন আমেরিকা
১২ হাজী আনোয়ার হোসেন আমেরিকা
১৩ শাহিন তালুকদার দুবাই
১৪ হেলাল উদদীন কাতার
১৫ আরব আলী কুয়েত
১৬ মোহাম্মদ মুস্তাদিক মিয়া মানিক লন্ডন
১ ৭ সৈয়দ খালিদ মিয়া অলিদ লন্ডন
১৮ কবির আহমেদ মাসূম লন্ডন
১ ৯ এস এম আঃ সাত্তার বাংলাদেশ
২০ আলহাজ্ব ডক্টর শরিফ সাকি বাংলাদেশ
২১ মোহাম্মদ আঃ ওয়াহাব রিংকু
২২ মোহাম্মদ ফজলুল হক বাংলাদেশ
২৩ মোহাম্মদ ফজলুল করিম শেখ বাংলাদেশ
২৪ এডভোকেট তাজুল ইসলাম বাংলাদেশ
২ ৫ এডভোকেট মির সিরাজ বাংলাদেশ
২৬ বিদ্যুৎ বাংলাদেশ
২ ৭ শাহিদা পারভীন রত্না বাংলাদেশ
২ ৮ নাসরিন আক্তার তরফদার বাংলাদেশ
২৯ ইসমাইল খান বাংলাদেশ
৩০ লায়ন আঃ কাদির জিলানী বাংলাদেশ
৩১ মেজর ইমরান মিয়া বাংলাদেশ
৩ ২ হালিম রাজ বাংলাদেশ বাংলাদেশ
৩৩ মোহাম্মদ হারুনুর রশিদ বাংলাদেশ
৩৪ লায়ন মোহাম্মদ আজম খান বাংলাদেশ
৩৫ আহমেদ শাকি বাংলাদেশ
৩৬ ডক্টর মালেক ফরাজি ফ্রান্স
৩৭ মোহাম্মদ আবূল খায়ের বাংলাদেশ
৩৮ হেলাল খান বাংলাদেশ।
৩৯ কর্নেল ফেরদৌস আজিজ বাংলাদেশ
৪০ এম এ মালেক খান বাংলাদেশ
৪১ সোহান মিয়া আমেরিকা
৪২ মোস্তাফিজুর রহমান রিপন বাংলাদেশ
৪৩ আক্তার মিয়া বাংলাদেশ
৪৪ মোহাম্মদ আব্দুল কাইয়ুম বাংলাদেশ
৪৫ ডঃ মুস্তাফিূর রহমান ইরান বাংলাদেশ
৪৬ মাহমুদুর রহমান মান্না বাংলাদেশ
৪৭ রিয়াজ আবু সাইদ ইতালি
৪৮ দিদার সরদার হংকং
৪৯ মোহাম্মদ আবূল হোসেন সরদার অস্ট্রেলিয়া
৫০ আব্দুল্লাহ ইউসুফ অস্ট্রেলিয়া
৫১ আবূ তাহের চৌধুরী ইউকে
৫২ আবূল বাসার বাংলাদেশ
৫৩ নাজনীন রহমান রাজন
৫ ৪ রেজা নবী আমেরিকা
৫৬ রেজা লতিফ কানাডা
৫ ৭ রিপন কানাডা
৫৮ সোহান মিয়া আমেরিকা
৫৯ আঃ হামিদ সৌদি আরব
৬০ হাপিজ মিয়া ওমান
৬১ আরব আলী কুয়েত
৬২ ক্লিনটন হাওলাদার পাভেল আমেরিকা
৬৩ আমির হোসেন সিঙ্গাপুর
৬৪ ডক্টর সোহেল লন্ডন
৬৫ মোহাম্মদ হারুন রশীদ বাংলাদেশ
৬৬ কর্নেল মোহাম্মদ আব্দুল হক
৬৭ তুষার আহমেদ লন্ডন
৬৮ হিরা মিয়া সুইডেন
৬৯ মোহাম্মদ লোকন মিয়া আমেরিকার
৭০ এডভোকেট হাসান মোহাম্মদ বাংলাদেশ
৭১ আশরাফুল কবির আসিফ আজকের খবর বাংলাদেশ
৭২ জান্নাতুল নায়েম চৌধুরী রিকূ বাংলাদেশ
৭২ হাসিনা মমতাজ হেডমাস্টার বাংলাদেশ
৭৩ মোঃ নাজমুল হক ভুঁইয়া সৌদি আরব
৭৪ রিমন হোসেন সৌদি আরব
৭৫ সৈয়দ খালেদ মিয়া অলিদ লন্ডন
৭৬ এনাম মিয়া লন্ডন
৭্৭ মাহারাজ মিয়া দূবাই
৭৮ কর্নেল আলী বাংলাদেশ
৭৯ কাজী মোকলিস মালদ্বীপ
৮০ শাহাজান মিয়া কাতার
৮১ হেলাল উদদীন কাতার
৮২ শাহাজান খান বারাইন
৮৩ কামাল মিয়া ওমান
৮৪ লুৎফুর রহমান লন্ডন
৮৫ ইকবাল তালুকদার লন্ডন
৮৬ আঃ হামিদ মিয়া সৌদি আরব
৮৭ শুভ মীর সৌদি আরব
৮৯ মো: সজীব সৌদি আরব
৯০ মো: সাব্বির হোসেন সৌদি আরব
৯১ মো: রবিউস সানী সৌদি আরব
৯২ মো: মামুন মোল্লা সৌদি আরব
৯৩ মীর আশরাফ আমেরিকা
৯৪ জামাল মোস্তফা সুইডেন
৯৫ রহিম মিয়া স্পেন
৯৬ মোঃ আবূল খায়ের সিঙ্গাপুর
৯৭ রিপন মিয়া কানাডা
৯৮ মোহাম্মদ হারুনুর রশিদ বাংলাদেশ
৯৯ এডভোকেট আবেদ রাজা বাংলাদেশ
১০০ কামাল হোসেন আইল্যান্ড
১০১ জাহাঙ্গীর আলম নেপাল
১০২ সিরাজ খান পাকিস্তান
১০৩ রহিম মিয়া চায়না
১০৪ শাহাদাৎ হোসেন পোল্যান্ড
১০৫ মোহাম্মদ আজাদ রহমান লন্ডন
১০৬ কাওসার আহমেদ অস্ট্রেলিয়া
১০৭ ব্যারিস্টার জাহাঙ্গীর লন্ডন
১০৮ এডভোকেট এনাম মিয়া লন্ডন
১০৯ সাহাজান মিয়া আইল্যান্ড
১১০ শেখ ফরিদ অস্ট্রেলিয়া
১১১ নুরুল হুদ বাংলাদেশ
১১২ মনিরুজ্জামান বাংলাদেশ
১১৩ এনামূল কবির লিটূ বাংলাদেশ
১১৪ মোঃ এনাম চৌধুরী খোকন লন্ডন
১১৫ হোসেন আহমেদ ইনসাফ লন্ডন
১১৬ হাবিবুর রহমান রানা লন্ডন
১১৭ আলী নবাব খান খোকন বাংলাদেশ
১১৮ জগলূ আহমেদ চৌধুরী ইউকে
১১৯ মূজিবর রহমান মধূ ইউকে
১২০ আব্দুস সালাম রাজা ইউকে
১২১ রফিক উদ্দিন চৌধুরী ইউকে
১২২ আরমান ইটালি
১২৩ আকাশ দেওয়ান বাংলাদেশ
১২৪ হামিদুল ইসলাম বাংলাদেশ
১২ ৫ নজাকির হোসেন বাংলাদেশ
১২ ৬ ইউসুফ আলী বাংলাদেশ
১২ ৭ কাপ্তান মিয়া লন্ডন
১২৮ সাইদূল করিম শেখ বাংলাদেশ
১২ ৯ মোঃ ফজলুল করিম বাংলাদেশ
১৩০ ডঃ মোস্তাফিজুর রহমান ইরান বাংলাদেশ
১৩১ মেজর আখতারুজ্জামান বাংলাদেশ
১ ৩২ মাহমুদুর রহমান মান্না বাংলাদেশ
১৩৩ রহিম মিয়া আয়ারল্যান্ড।
১৩৪ লায়ন শাহিদা পারভীন রতনা
১৩ ৫ বিনা ঈসা
১৩৬ নারগিস আক্তারের
১৩ ৭ ইয়ামিন রহমান বকূল
১৩ ৮ নাজনীন রহমান রাজন
১৩৯ ইয়ামিন আক্তার রুমন বাংলাদেশ
১৪০ লাবনী আনোয়ার বাংলাদেশ
১৪১ শাহেনা হক বাংলাদেশ
১৪২ কোহিনূর হ্যাপি বাংলাদেশ
১৪৩ আবেদা সুলতানা বাংলাদেশ
১৪৪ আলহাজ্ব রোমেনা আক্তার
১৪৫ হাসিনা মমতাজ বাংলাদেশ
১৪৬ আলেয়া বেগম বাংলাদেশ
১৪৭ মিসেস সবূজা খাতুন বাংলাদেশ
১৪৮ মিসেস লিলূপা জাহান লিলূ
১৪৯ হাসিনা বেগম সাথী
১৫০ নোভা
১৫১ ইসরাত জাহান রিপা
১৫২ রিপা আক্তার
১৫৩ সৈয়দ তানজনা নাহার কাজল
১৫৪ রানিছা রউফ
১৫ ৫ মহিশা রউফ
১৫৬ নুরনাহার বাংলাদেশ
১৫৭ মোহন তরফদার বাংলাদেশ
১৫৮ আসাদ টাকূর বাংলাদেশ
১৫৯ সাইদূর রহমান লন্ডন
১৬০ আবূ তারেক আনোয়ার আমেরিকা
১৬১ লিলা শেখ বাংলাদেশ
১৬২ নুসরাত জাহান রেশমা। বাংলাদেশ
১৬০ তাজ উদদীন লন্ডন
১৬১ মোহাম্মদ শহীদূল ইসলাম চৌধুরী বাংলাদেশ
১৬২ মোহাম্মদ জয়নাল আবেদীন লস্কর বাংলাদেশ
১৬৩ মোহাম্মদ হোসেন আহমেদ ইনসাফ লন্ডন
১৬৪ আঃ কাদির মালেশিয়া
১৬৫ মোহাম্মদ আইয়ুব আলী বাংলাদেশ
১৬৬ জান্নাতুল নাঈম চৌধুরী রিকু
বাংলাদেশ
১৬৭ সাইমন ইয়াসিন বাংলাদেশ
১৬৮ হাজী আনোয়ার হোসেন আমেরিকা
১৬৯ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আমেরিকা
১৭০ মোহাম্মদ সাগর ইয়াসিন ওমান
১৭১ মোহাম্মদ আনোয়ার হোসেন সৌদি আরব
১৭২ মোছাম্মদ জুলিয়া বাংলাদেশ
১৭৩ ডানা আক্তার বাংলাদেশ
১৭৪ রাপি আক্তার বাংলাদেশ
১৭৫ মোহাম্মদ তাপিকূল হক বাংলা দেশ
১৭৬ মোহাম্মদ হারুনুর রশিদ লন্ডন
১৭৭ মোহাম্মদ ইকবাল লন্ডন
১৭৮ দেলোয়ার হোসেন খান পর্তুগাল
১৭৯ ডক্টর মোহাম্মদ জয়নাল আবেদীন লন্ডন
১৮০ লিলা শেখ বাংলাদেশ
১৮১ জান্নাতুল জাহান রেশমা বাংলাদেশ
১৮২ ব্যারিস্টার কূতূব উদদীন লন্ডন
১৮৩ ডাক্তার সোহেল লন্ডন
১৮৪ মোহাম্মদ শাফি উল্লা বাংলাদেশ
১৮৫ মোহাম্মদ রফিকুল ইসলাম বাংলাদেশ
১৮৬ সৈয়দ মোসাদ্দেক আহমেদ লন্ডন
১৮৭ মোহাম্মদ মেহেরাজ হোসেন চৌধুরী বাংলাদেশ
১৮৮ মোহাম্মদ মেহেরাব হোসেন চৌধুরী বাংলাদেশ
১৮৯ মোহাম্মদ মিজানুর রহমান বাংলাদেশ
১৯০ ডালিয়া পারভীন বাংলাদেশ
১৯১ সৈয়দ মোহাম্মদ এমরান বাংলাদেশ
১৯২ ডক্টর অলি আহমেদ বীর বিক্রম বাংলাদেশ
১৯৩ শরীফ হোসেন কাতার
১৯৪ জুয়েল কাতার
১৯৫ ফারুক আহমেদ নেপাল
১৯৬ জুলফিকার হোসেন বাংলাদেশ
১৯৭ আবূল কালাম ফরাজী ফ্রান্স
১৯৮ মূজিবূর রহমান মঞ্জু বাংলাদেশ এবি পাটির চেয়ারম্যান
১৯৯ ফরিদ আহমেদ লন্ডন
২০০ নাসের আহমেদ বাংলাদেশ
২০১ মোহাম্মদ আলতাফ আালী তরফদার বাংলাদেশ
২০২ মোহাম্মদ
সিরাজ মিয়া লন্ডন
২০২ ডক্টর
নেয়ামুল বশির পিএইচডি এফসিবিএ বাংলা দেশ