শাহরাস্তিতে টামটা প্রিমিয়ার লীগ’২০২৪ এর ফুটবল ম্যাচের বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ
বিশেষ প্রতিনিধি চাঁদপুরের শাহরাস্তি থেকে : চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা গ্ৰামে অবস্থিত টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত প্রিমিয়ার লীগ’২০২৪ এর ফুটবল ম্যাচের বিজয়ী ও রানার্স দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। ২০ জুন (বৃহস্পতিবার) বিকাল ৪ ঘটিকায় টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বাল্য বিয়ে প্রতিরোধ, যৌতুক মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার, মোবাইল আসক্তি এবং মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় বিদ্যালয়ের বর্তমান-প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকার যুব সমাজকে রক্ষায় এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। যা এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।
বিগত ১৭ জুন (সোমবার) থেকে ৪ দিনব্যাপী উক্ত ফুটবল ম্যাচ শুরু হয় এবং ২০ জুন (বৃহস্পতিবার) ফাইনাল খেলার মধ্য দিয়ে উক্ত ফুটবল ম্যাচের সমাপ্ত হয়। এই ফুটবল ম্যাচে ভাটনীখোলা বেসিক বয়েজ দুই শূন্য গোল দিয়ে বিজয়ী দল হিসাবে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে এবং টামটা এফসি রানার্স দলের গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের অংশগ্রহণকারী খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত ফুটবল ম্যাচে এলাকার মোট আটটি দল অংশগ্রহণ করে।
বর্ণিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, শাহরাস্তি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেন পাটোয়ারী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের অভিভাবকদের উচিত তাদের সন্তানেরা নিয়মিত পড়ালেখায় মনোনিবেশ করে কিনা তা সতর্কতার সাথে খেয়াল রাখা। কোন শিক্ষার্থী মাদকে আসক্ত হচ্ছেন কিনা এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা, নিজ নিজ সন্তানদের নিয়মিত বিদ্যালয় পাঠানো বিষয়ে অধিকতর সতর্ক থাকা। তাছাড়া এলাকায় যেন কোনভাবে বাল্যবিয়ে হতে না পারে তা প্রতিরোধ করা এবং কোন বিয়েতে যেন যৌতুক দেয়া অথবা নেয়ার কোন সুযোগ না থাকে এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ মেম্বার, থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে কঠোর নজর দারির করার আহ্বান জানান তিনি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন পাটোয়ারী, শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মর্মসিংহ ত্রিপুরা, টাইমটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্লাহ, শাহরাস্তি পোরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম, সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়।
অনুষ্ঠানের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি মনির হোসেন হাওলাদার। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক ও ডোনার সদস্য আসাদুজ্জামান ভূঁইয়া সুমন।
বর্ণিত ফুটবল ম্যাচটি উপভোগ করার জন্য এলাকার বিভিন্ন গ্রামের এবং উপজেলার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের ব্যাপক উপস্থিত লক্ষ্য করে গেছে।






