চাঁদপুর জেলা প্রশাসকের সাথে শাহরাস্তির বিভিন্ন অংশীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চাঁদপুর জেলা প্রশাসকের সাথে শাহরাস্তির বিভিন্ন অংশীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে শাহরাস্তি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন, সুশীল সমাজ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে পরিষদের আয়োজনে (নতুন ভবনে)-এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসান। সভায় সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, আপনাদের সহযোগিতা ছাড়া উন্নয়ন কার্যক্রম করা সম্ভব নয়। একই সাথে সুশাসনে নাগরিকদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি অত্র উপজেলার বিভিন্ন সমস্যার কথা জেনে সমাধানের আশ্বাস দেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য সবাইকে সহযোগিতা করার উদ্যাত্ত আহ্বান জানান। কেউ এর ব্যত্যয় ঘটাতে চাইলে তিনি তার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন নির্বাচন বানচাল করার কোন চেষ্টাকে সফল হতে দেয়া হবেনা। এছাড়া তিনি শিক্ষা ও স্বাস্থ্য খাতে সামাজিক নিরাপত্তায় উপর গুরুত্ব আরোপ করেন।
উল্লেখ্য বর্ণিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসান,শাহরাস্তি উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন পাটোয়ারী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহরাস্তি উপজেলার আমীর মাওলানা মোস্তফা কামাল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবদুর রহিম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, দৈনিক মানবজমিন-এর শাহরাস্তি উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা সদস্য সচিব মাহবুব হাসান নয়ন, কালীবাড়িস্থ শাহশা মসজিদের ইমাম কামাল হোসেন আব্বাসী, নিজমেহের সপ্রাবির শিক্ষিকা লাভলী আক্তার,পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র মজুমদার, ২৪-এর জুলাই আন্দোলনের যোদ্ধা ও ছাত্রশিবির নেতা আক্তার হোসেন সিহাব, ছাত্রদল নেতা সাহাদাত হোসেন, রাজনৈতিক ব্যক্তিত্ব জাকির হোসেন, ইনসানিয়াত নেতা মাহবুব আলম, ইসলামী আন্দোলনের নেতা আব্দুল সালাম, এলডিপি’র নেতা কবির মজুমদার।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা,শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আলী আজগর মিয়াজী, ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপজেলায় বিরাজমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।






