শাহরাস্তিতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কমিটি গঠন, আহবায়ক আবু তৈয়ব-সদস্য সচিব সাইফুল ইসলাম
শাহরাস্তিতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কমিটি গঠন, আহবায়ক আবু তৈয়ব-সদস্য সচিব সাইফুল ইসলাম
মোঃ রুহুল আমিন, বিশেষ প্রতিনিধিঃ “কারো দয়ায় পাইনি দেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, চাঁদপুর জেলা কমিটি কর্তৃক শাহরাস্তি উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ২১ নভেম্বর, ২০২৫ তারিখে ৩১ সদস্য বিশিষ্ট এই অনুমোদিত নতুন কমিটি
ঘোষণা করা হয়। নব-গঠিত কমিটিতে আবু তৈয়ব মোঃ সেলিমকে আহবায়ক এবং সাইফুল ইসলাম মানিককে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। নবগঠিত এই ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, চাঁদপুর জেলা কমান্ডের সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দঃ-
নবগঠিত কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন- মোহাম্মদ শাহ আলম, হাসান মাহমুদ, সাইফুল ইসলাম, মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ আবুল হোসেন, রুহুল কুদ্দুস ভূঁইয়া। এছাড়া, সালাউদ্দিন যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন। মোহাম্মদ নূরে আলম ও মোঃ ওমর ফারুক পাটোয়ারীসহ আরও ২১ জন সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন।
উক্ত কমিটি অনুমোদন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শাহরাস্তি উপজেলার আহবায়ক মোঃ শাহজাহান পাটোয়ারী, সদস্য সচিব সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। সভায় জেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব মোঃ মুজিবুর রহমান এবং চাঁদপুর সদর উপজেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব সানাউল্লাহ প্রধানীয়া।
সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, চাঁদপুর জেলা কমান্ড থেকে উপস্থিত ছিলেন, আহবায়ক এড. মোঃ ফরহাদ হোসেন ফয়সাল, সদস্য সচিব মোঃ জাকির হোসেন, যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদল ও শেখ মহিউদ্দিন রাসেল।
এছাড়াও জেলা আহবায়ক কমিটির সম্মানিত সদস্য নুরে আলম, ওমর ফারুক, আব্দুল কাইয়ুম, সেলিনা বেগম, আব্দুল্লাহ আল মামুন, জয়নাল আবেদিন এবং মোঃ জাকির হোসেন সভায় উপস্থিত ছিলেন।
উপদেষ্টা ও সমন্বয়ক কমিটির ভূমিকা উল্লেখ্য করে জানানো হয় এই কমিটি চূড়ান্ত করার আগে শাহরাস্তি উপজেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ -এর একটি ৭ বিশিষ্ট উপদেষ্টা ও সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছিল। উক্ত কমিটিই যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা করে চাঁদপুর জেলা কমিটির কাছে হস্তান্তর করে। উপদেষ্টা ও সমন্বয়ক কমিটির নেতৃত্বে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান পাটোয়ারী (আহ্বায়ক), বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল বাশার (যুগ্ম-আহবায়ক), বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম (সদস্য সচিব), বীর মুক্তিযোদ্ধা মোঃ মহসিন মজুমদার (সমন্বয়ক) এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ আমির হোসেন (সম্মানিত সদস্য)।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, চাঁদপুর জেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড নবগঠিত কমিটির সদস্যদের বিভিন্ন দিক-নির্দেশনামূলক বিষয়ে আলোচনা করেন এবং আনুষ্ঠানিকভাবে কমিটির দায়িত্ব হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, শাহরাস্তি উপজেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান পাটোয়ারী।






