ঢাকাস্থ হাজীগঞ্জ উন্নয়ন ফোরামের সুধী সমাবেশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ঢাকাস্থ হাজীগঞ্জ উন্নয়ন ফোরামের সুধী সমাবেশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মো: রুহুল আমিন, বিশেষ প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে (০৯ অক্টোবর’২০২৫) ইমানুয়েল’স কনভেনশন সেন্টারে এক বিশাল সুধী সমাবেশ ও ভোজসভা অনুষ্ঠিত হয়েছে। এতে হাজীগঞ্জ-শাহরাস্তির জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে কৃতি সন্তান, ঢাকাস্থ হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজনীতিবিদগন অংশঅংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার উল্লাহ পাটোয়ারী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের ও দোয়া করেন, অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম তালুদার। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, সাংসদীয় আসন -২৬৪ চাঁদপুর (হাজীগঞ্জ-শাহরাস্তি) -৫ আসন থেকে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো: মমিনুল হক।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক তার বক্তব্যে বলেন, আমি স্বাধীনতা যুদ্ধের শহীদ ও জুলাই গণঅভ্যুত্থান’২০২৪ -এর সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এসময় তিনি বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তিনি আরও বলেন, হাজীগঞ্জ উপজেলার কৃতি নাগরিক ও সন্তানদের উপস্থিতি এ অনুষ্ঠানের স্থলে আজ ভিন্ন একমাত্র যোগ করেছে। এলাকার কৃতি সন্তানরা যারা আন্তজাতিক ও বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে তাদের কর্মক্ষেত্রে স্ব-মহিমায় প্রতিষ্ঠিত রয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন । তিনি (বিএনপি’র) রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করার কথা উল্লেখ করে বলেন, আমি আজও বিএনপি’র একজন নগন্য কর্মী হিসেবে এদলে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, বিগত স্বৈরাচার সরকারের পতনের পর বিএনপি রথের সারথি হিসেবে দেশের মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমরা হাজীগঞ্জ-শাহরাস্তির জনগণ শান্তিতে ছিলাম, আছি এবং নিরাপদেই বসবাস করছি। স্বাধীনতার পর থেকে যে কয়জন সংসদ সদস্য চাঁদপুর -৫ আসনে নির্বাচিত হয়েছেন তিনি সকলকে গভীর শ্রদ্ধা সাথে স্বরণ করেন। তিনি দীপ্তকন্ঠে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আর শাসন ব্যবস্থায় পরিবর্তন হলে এদেশ অনেক সমৃদ্ধিশালী হবে। তখন জনগণ এর সুফল ভোগ করবে বলে উল্লেখ করেন।
বর্ণিত অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, বিএনপি’র কৃষক দলের কেন্দ্রীয় কমিটি সদস্য আনোয়ার হোসেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য কামাল উদ্দিন চৌধুরী, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য কাজী রফিকুল ইসলাম, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য মোস্তফা খাঁন সফরী, চাঁদপুর জেলা সমিতির সভাপতি শফিউল আলম স্বপন, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহম্মেদ চৌধুরী ন্যাশনাল ব্যাংক লিঃ, সাবেক সচিব মোঃ ফারুক হোসেন, সাবেক সচিব মাহবুবুর রহমান খোকন, সাবেক অতিরিক্ত সচিব অমল্য কুমার দেবনাথ, সাবেক অতিরিক্ত সচিব মোঃ শহীদ উল্লাহ মিয়াজি, সাবেক অতিরিক্ত সচিব ডঃ আব্দুল হক, সাবেক অতিরিক্ত সচিব মোঃ জামাল হোসেন মজুমদার, সাবেক অতিরিক্ত সচিব হুমায়ুন আহম্মেদ, সাবেক অতিরিক্ত সচিব আহসান হাবিব, অতিরিক্ত সচিব মোঃ বিল্লাল হোসেন, বিজি প্রেসের উপ-সচিব আবু ইউসুফ,বাংলাদেশ সেনাবাহিনীর বিগ্রেডিয়ার (অবঃ) নাসির হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রফেসর ডাঃ নিজাম উদ্দিন চৌধুরী, কিডনি রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ মোরশেদ আলম, ডেন্টাল (ওরাল) নাক, কান ও গলা বিশেষজ্ঞ সার্জন প্রফেসর ডাঃ আহসান উল্লাহ তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ শাহ মিরন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি, মোঃ বশির আহাম্মেদ, আইনজীবী ও বিচাপতি মোঃ এম, এ, কাইয়ুম চৌধুরী, সাবেক রেজিষ্টার আলী আকবর, ব্যারিস্টার রহিমা হক, ব্যবসায়ী ও শিল্পপতি হাজী আবুল বাশার, সাবেক রেজিষ্টার আব্দুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী নাদিয়া ফার্নিচার লিঃ এর চেয়ারম্যান, শাহ মোঃ সোহেল খোরশেদ, বিশিষ্ট ব্যবসায়ী বনফুল সংঘের সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির সদস্য বাবু রুহিদাস বনিক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মজিবুর রহমান মোহন চৌধুরী, ডঃ মাহবুবুর রহমান, সিনিয়র সহকারী সচিব জাবের মোঃ শোইব, প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণপূর্ত অধিদফতর তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ,কে, এম সোহরাব সহ প্রমুখ।

উল্লেখ, অনুষ্ঠানে শাহরাস্তি উপজেলা বিএনপি’র সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ (রুপন) পাটোয়ারী সহ হাজীগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলের বিএনপি’র, সামাজিক ও বিভিন্ন অংশীজনের প্রতিনিধিগণ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স চ্যানেল, প্রিন্ট মিডিয়ার ও অনলাইন পোর্টালের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।






