শাহরাস্তির মেহের ডিগ্ৰি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শাহরাস্তির মেহের ডিগ্ৰি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
মোঃ রুহুল আমিন, বিশেষ প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী মেহের ডিগ্ৰি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১০ ঘটিকায় মেহের ডিগ্ৰি কলেজের অডিটোরিয়ামে উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ আবু ইউসুফ।
পবিত্র কোরআন মজিদ তেলোয়াত ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন, মেহের ডিগ্ৰি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাছিমা আক্তার চৌধুরী।
বর্ণিত অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আপনারা স্কুলের সীমিত গন্ডি পেরিয়ে বৃহৎ পরিসরে এসেছেন। বৃহৎ এই গন্ডি পেয়ে আপনারা যা খুশি তা করলে আপনাদের আগামীদিন ভালো যাবে না অবশ্যই। তিনি আরোও বলেন, শিক্ষাগ্ৰহনে আপনাদের অবশ্যই নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসে উপস্থিত থাকা আবশ্যক। আপনারা কেউ লেখাপড়া বাদ দিয়ে বিপথগামী হওয়ার কোন পথে যাবেন না। কলেজে এসে কোনভাবেই কেউ ট্যাচ মোবাইল ব্যবহার করতে পারবেন না। লেখাপড়া করতে যেকোনো প্রয়োজনে আপনাদের পাশে আমরা থাকবো। কলেজের পরিবেশ রক্ষায় আপনাদের আচার-আচরণ সংযমী, পরিশিলিত ও পরিমার্জিত হতে হবে। ছাত্র-শিক্ষক সম্পর্ক হতে হবে আন্তরিকতার ও শ্রদ্ধার। রাজনীতির নামে কেউ অপরাজনীতি করে কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করা যাবে না। রাজনীতি করতে হবে কলেজের শিক্ষার্থীদের সমস্যা, সুবিধা-অসুবিধা সম্পর্কিত হতে হবে।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কলেজের সাবেক গভর্নিং বডির সভাপতি, দাতা সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আয়ের আলী ভূঁইয়া, বিএনপি’র নেতা ও সুন্দরবন স্টিল কর্পোরেশনের সত্বাধিকারী এবং শাহরাস্তি আগামী পৌরসভার মেয়র নির্বাচনের পদ প্রার্থী মোঃ ইকবাল হোসেন,কলেজের উপাধ্যক্ষ জিয়া উদ্দিন চৌধুরী, কলেজের সহকারী অধ্যাপক রাহুল তারন, অভিভাবক সদস্য গাজী কবির হোসেন এবং নতুন শিক্ষার্থীদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন, তাসাছুম এলমা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপি’র নেতা এতে শামুল গনি সহ এলাকার সামাজিক ও বিএনপি’র নেতা-কর্মী সহ কলেজে কর্মরত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের সকলের মাঝে শিক্ষা সামগ্রী ও রজনী গদ্ধার ফুলের পাপড়ি বিতরণ করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ২৮০ জন শিক্ষার্থী অত্র কলেজের একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন। “মেহের ডিগ্ৰি কলেজটি” ১৯৭২ সালে স্থাপিত হয়। যা শাহরাস্তি উপজেলার সবচেয়ে প্রাচীনতম কলেজ। বর্তমানে অত্র কলেজের যষ্ঠতম অধ্যক্ষ হিসেবে বিগত ৬ সেপ্টেম্বর ২০১৫ সাল থেকে দায়িত্ব পালন করেছেন মোঃ মিজানুর রহমান। একজন দক্ষ অধ্যক্ষ হিসেবে মোঃ মিজানুর রহমান তার দায়িত্ব পালন কালে অত্র কলেজের একাডেমিক রেকর্ড সহ অন্যান্য কার্যক্রমে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে যা প্রশংসার দাবি রাখে।






