গাজীপুরের সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যার প্রতিবাদে বিএমএসএফ শাহরাস্তি শাখা ও শাহরাস্তি প্রেসক্লাবের যৌথ উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
গাজীপুরের সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যার প্রতিবাদে বিএমএসএফ শাহরাস্তি শাখা ও শাহরাস্তি প্রেসক্লাবের যৌথ উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর নির্যাতন ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোরালো প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শাহরাস্তি উপজেলা শাখা ও শাহরাস্তি প্রেসক্লাবের যৌথ উদ্যোগে ৯ আগস্ট (শনিবার) সকাল ১১টায় শাহরাস্তি গেইট (দোয়াভাঙ্গা) এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন, বিএমএসএফ শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি এবং দৈনিক স্বাধীন মত পত্রিকার শাহরাস্তি উপজেলা প্রতিনিধি কাজী হুমায়ুন কবির এবং দি ডেইলি এক্সপ্রেসের শাহরাস্তি উপজেলা প্রতিনিধি মোঃ রুহুল আমিন বিএমএসএফের সাধারণ সম্পাদক হিসেবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএসএফ এর সিনিয়র সহ-সভাপতি এবং শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক মানব জমিন পত্রিকার শাহরাস্তি উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা, বিএমএসএফ -এর নির্বাহী সদস্য এবং শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ভোরের কলাম পত্রিকার শাহরাস্তি উপজেলা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, বিএমএসএফের সহ-সভাপতি এবং শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার শাহরাস্তি উপজেলা প্রতিনিধি মোঃ নোমান হোসেন আখন্দ, বিএমএসএফের কার্যনির্বাহী সংসদ্য এবং দি ডেইলী ষ্টার পত্রিকার শাহরাস্তি উপজেলা প্রতিনিধি দুলাল চন্দ্র ঘোষ, বিএমএসএফের যুগ্ম সাধারণ সম্পাদক ও দূর্বার নিউজ ২৪ডটকম এর বিশেষ প্রতিনিধি মোঃ মাহবুব হাসান বাবলু, বিএমএসএফের সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার শাহরাস্তি উপজেলা প্রতিনিধি মোঃ রাফিউ হাসান হামজা, বিএমএসএফের কোষাধ্যক্ষ এবং বাংলার জমিন পত্রিকার শাহরাস্তি উপজেলা প্রতিনিধি মোঃ হেলাল উদ্দিন, বিএমএসএফের সদস্য মোঃ জাকির হোসেন নয়ন, প্রিয় চাঁদপুর পত্রিকার স্টাফ রিপোর্টার শেখ ফরিদ পাটোয়ারী প্রমুখ।
বক্তারা বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা না হলে গণমাধ্যমের মৌলিক স্বাধীনতা সংকটে পড়বে। দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি ও মিথ্যা মামলা দ্রুত বন্ধ করতে হবে।” তারা আরও বলেন, “গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যাকাণ্ড সারাদেশের সাংবাদিক সমাজের জন্য এক ভয়ঙ্কর হুমকি। এ ঘটনায় কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”
আসাদুজ্জামান তুহিন দীর্ঘদিন ধরে সন্ত্রাস, মাদক ও জঙ্গি কার্যক্রম নিয়ে অনুসন্ধানীমূলক সংবাদ সংগ্রহ করছিলেন, যা এলাকার অসৎ গোষ্ঠীর ক্ষোভের কারণ হয়ে এই হত্যাকাণ্ডের কারণ। সম্প্রতি একদল সন্ত্রাসী হামলা ও জবাই করে নৃশংসভাবে তার প্রাণহানি ঘটায়। তার পরিবার সূত্রে জানা যায়, তুহিনের এই মৃত্যুতে সাংবাদিক সমাজ গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শাহরাস্তি শাখা ও শাহরাস্তি প্রেসক্লাব যৌথভাবে আয়োজন করা এই প্রতিবাদ কর্মসূচি শেষে শাহরাস্তি গেইট থেকে একটি শৃঙ্খলাবদ্ধ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। বিক্ষোভ সমাবেশ দেশের সাংবাদিক সমাজের প্রতি জনসমর্থন ও সংহতির বার্তা বহন করে।






