শাহরাস্তির ইউএনও নিগার সুলতানার মাদারীপুর জেলায় এডিসি হিসেবে পদায়নের প্রেক্ষিতে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
শাহরাস্তির ইউএনও নিগার সুলতানার মাদারীপুর জেলায় এডিসি হিসেবে পদায়নের প্রেক্ষিতে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি)হিসেবে পদায়ন হওয়ায় এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট (বুধবার) বেলা ৩ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মাকসুদ আলম।
বর্ণিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদায়ী সংবর্ধনা দেয়া শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান তিনি অত্র উপজেলার নির্বাহী অফিসার হিসেবে ৩০ জানুয়ারি’২০২৫ তারিখে যোগদান করেন ( তার কর্মকাল ৬ মাস ৮ দিন) তিনি ৩৪তম বিসিএস ব্যাচের একজন কর্মকর্তা। তার দায়িত্ব পালন কালে তিনি কারো বিরুদ্ধে অন্যায়ভাবে কোন কিছু চাপিয়ে দেননি বলে উল্লেখ করেন। তারপরও মানুষ হিসেবে কেউ ভুলের উর্ধ্বে নন। এসময় তিনি আবেগাপ্লুত কণ্ঠে উপস্থিত সকল অংশীজনের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা এখনে উপস্থিত আছেন এবং যারা ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে পারেননি তাদেরকে এই বার্তা পৌঁছে দিবেন তারা যেন আমার দায়িত্ব পালন কালে যদি কোন কাজে ভুল করে কষ্ট দিয়ে থাকি তবে আমাকে যেন ক্ষমা করে দেন। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আমি ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দিতে চাইনি। আমি যা করেছি সরকারি দায়িত্ব পালনের স্বার্থে তা করেছি। তিনি বলেন, আমারও একটি পরিবার আছে। আপনারা আমার স্বামী ও সন্তানের তথা আমার পরিবারের জন্য দোয়া করবেন এই শাহরাস্তিবাসীর জন্য আমার অনেক শুভ কামনা থাকলো। তিনি আরও বলেন, পৃথিবীতে কোন মানুষ অন্যের জন্য একমাত্র দোয়া ছাড়া আর কিছুই করতে পারেন না।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার শাহরাস্তি উপজেলায় তার দায়িত্ব পালনকালের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন নাগরিক সমাজের বিভিন্ন অংশীজন ও পেশার ব্যক্তিবর্গ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার, শাহরাস্তি মড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আলী আশ্রাফ খান, উপজেলা যুব উন্নয়ন অফিসার, মোঃ শামসুল আমীন, উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যানদের পক্ষে চিতোষী পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, উপজেলার কলেজ সমূহের পক্ষ থেকে ছেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবদুর রহিম এবং গনমাধ্যমকর্মী মোঃ মাসুদ রানা এবং ফয়েজ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলার গণমাধ্যমকর্মী, সূধীজন এবং নাগরিক সমাজের অংশীজন উপস্থিত ছিলেন।






