সারাদেশের ন্যায় শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সারাদেশের ন্যায় শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
শাহরাস্তি থেকে মোঃ রুহুল আমিনঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল (সোমবার) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের সামনে থেকে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য এই র্যালিটি শুরু হয়ে মেহের কালীবাড়ি হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময় র্যালির পিছন থেকে একদল প্রশিক্ষিত ঢোলবাদক বিভিন্ন ধরনের সূরের তালে তালে ঢোলবাদ্য বাজাতে দেখা যায়। উক্ত বর্ণাঢ্য র্যালির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। বর্ণিত র্যালিতে উপজেলা প্রশাসনে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং নাগরিক সমাজের অংশীজন উপস্থিত ছিলেন। র্যালিতে অংশগ্রহণকারীগণকে বিভিন্ন রঙের পোশাক পরিধান করে এবং রঙ বেরঙের প্লেকার্ড ও পোস্টার বহন করতে দেখা যায়।
অতঃপর দিনের দ্বিতীয় কর্মসূচি হিসেবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বেলা সোয়া এগারোটায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
বর্ণিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।
অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা আইসিটি অফিসার মোঃ শাহজাহান।
হলঘরে উপস্থিত সকলে মিলে প্রথমে জাতীয় সঙ্গীত পরিবেশন ও তারপর বর্ষবরণের গান ” এসো হে বৈশাখ, এসো, এসো …………..” গেয়ে উৎসব শুরু হয়। বর্ষবরণের গান পরিবেশন করেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীগণ।
বর্ণিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী, শোরসাক যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে পরিচালিত কিশোর-কিশোরী ক্লাবের সদস্যগণ।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) নিরুপম মজুমদার, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার পিপিএম(বার), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাকসুদুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আক্তার হোসেন পাটোয়ারী, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপি নেতা মোস্তফা কামাল, উপজেলা জামায়াতে ইসলামীরর আমির গোলাম মোস্তফা, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন মিয়াজী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আশরাফ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার, মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদাফ,উপজেলা প্রকৌশলী সৌরভ দাস, মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ আবু ইসহাক, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সামসুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, সমবায় অফিসার মোহাম্মদ মোতালেব খান, শাহরাস্তি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আকন্দ, দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ শাহজাহান, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোঃ মাহফুজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা তুলসী রাণী দেবনাথ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, নাগরিক সমাজের অংশীজন সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সংক্ষিপ্তভাবে সভাপতির স্বাগত বক্তব্য রাখেন। সভাপতি তার বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
অতঃপর উপজেলা নির্বাহী কর্মকর্তা এই দিবসটি উপলক্ষে আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণের জন্য উপস্থিত সকলকে আমন্ত্রণ জানান। মধ্যাহ্নভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।






