পঞ্চগ্ৰাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
পঞ্চগ্ৰাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের নাওড়া গ্ৰামে অবস্থিত পঞ্চগ্ৰাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় হতে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন এবং সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র দে। ৭ এপ্রিল (সোমবার) সকাল সাড়ে দশটায় পবিত্র কুরআন মজিদ তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে পবিত্র কুরআন মজিদ থেকে তেলাওয়াত করেন, এসএসসি পরীক্ষার্থী আবিদ হাসান ও গীতা পাঠ করেন, পরীক্ষার্থী মনিষা চক্রবর্তী। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন, অনুষ্ঠানের উপস্থাপক বাবু গৌরাঙ্গ চন্দ্র দে।
অতঃপর অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন, পরীক্ষার্থী শিক্ষার্থীদের পক্ষ থেকে মারুফ তাবাসসুম তোহফা, অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে তাসনোবা আক্তার শিপা, পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সাহাবা তাবাসসুম ইকরা, অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন,শাহজাদী শারিকা (প্রভা)।
অতঃপর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক আবেগময়ী বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান উল্লাহ। তার বক্তব্য চলাকালে সারা অডিটোরিয়ামে নেমে আসে পিনপতন নীরবতা। এসময় উপস্থিত ছাত্র-ছাত্রীদের প্রায় সবাইকে দেখা যায় নীরবে চোখ মুছতে। সকল শিক্ষার্থী হয়ে পড়েন আবেগ তাড়িত। অতঃপর বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক ও বর্তমানে কুমিল্লা জেলাধীন চৌদ্দগ্রাম উপজেলার গুনবর্তী ডিগ্ৰি কলেজের ইসলামী শিক্ষা বিষয়ের প্রভাষক ফয়সাল আহমদ, সাবেক অভিভাবক সদস্য, মন বাগানের উদ্যোক্তা শিল্পী সমিরণ দত্ত, সাবেক শিক্ষার্থী, অভিভাবক সদস্য ও সাংবাদিক মোঃ রুহুল আমিন, সাবেক শিক্ষার্থী ও শাহরাস্তি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বর্তমান এডহক কমিটির সদস্য মোঃ সফিউল্লাহ বাচ্চু।
সবশেষে অনুষ্ঠানের সভাপতি এসএসসি পরীক্ষায়-২০২৫ -এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন।
অতঃপর অত্র বিদ্যালয় হতে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, নাওড়া জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ তাফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য সাবেরা সুলতানা শিল্পী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ রবিউল হোসেন ও এডভোকেট বাহারুল ইসলাম।
বর্ণিত অনুষ্ঠানে পঞ্চগ্ৰাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ১৯৩৯ সালে নাওড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সাবেক সিএসপি অফিসার ডঃ এম.এ.সাত্তার এর উদ্যোগে এই বিদ্যালয়ের নাম পরিবর্তন করে পঞ্চগ্ৰাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় নাম ধারণ করে। উল্লেখ্য, ১৯৮১ সালে এই বিদ্যালয় থেকে সর্বপ্রথম ১৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। সেই থেকে দীর্ঘ ৪৬ বছর এই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে আসছে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকে রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং করছেন।






