শাহরাস্তি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব যোগদানকৃত শিক্ষকদের সাথে আলোচনা সভা ও বরণ অনুষ্ঠান
শাহরাস্তি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব যোগদানকৃত শিক্ষকদের সাথে আলোচনা সভা ও বরণ অনুষ্ঠান
বিশেষ প্রতিনিধিঃ বহু ভঙ্গুর পথ মাড়িয়ে শেষ পর্যন্ত চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় ধাপে নির্বাচিত ২৫জন সহকারী শিক্ষক যোগদান করেছেন। ১৬ মার্চ (রবিবার) বেলা ১২ ঘটিকা থেকে দেড় ঘটিকা পর্যন্ত সময়ে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে নব-যোগদানকৃত সহকারী শিক্ষকদের নিয়ে এক আলোচনা সভা ও বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত নব-নিয়োগকৃত শিক্ষকদের সাথে আলোচনা সভা এবং বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান অতিথি নব যোগদান করা সহকারী শিক্ষকগণকে তাদের কর্মের প্রতি মনোযোগী ও আন্তরিক হওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন সুলতানা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মকবুল আহমেদ মজুমদার, রায়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলাউদ্দিন এবং বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেন।
বর্ণিত অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আক্তার হোসেন।
অনুষ্ঠানে নব যোগদান করা ২৫জন সহকারী শিক্ষক সকলেই উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে নব যোগদান করা সকল শিক্ষককে এসএমএফ মেধা বৃত্তি ফাউন্ডেশন রজনী গন্ধা ও চাবির রিং দিয়ে তাদেরকে বরণ করে নেন।
উল্লেখ্য নব যোগদান করা এই ২৫জন সহকারী শিক্ষক ৫ মার্চ থেকে ৯ মার্চ তারিখের মধ্যে তাদের নামের পাশে বর্ণিত স্কুলসমূহে যোগদানের পত্র উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর কার্যালয়ে দাখিল করেছেন।

নব যোগদান করা শিক্ষকগণ হচ্ছেন যথাক্রমেঃ- ১) আফসানা আক্তার মিতু ছিমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২) নূর জাহান আক্তার খামপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩) আব্দুর রহমান মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪) শাহজাদি আক্তার ফেরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫) মোঃ ফরহাদ হোসেন পূর্ব খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬) মোঃ ইয়ামিন হোসেন মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭) উম্মে হাসনাত তেতৈশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮) শাকির আহমেদ মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯) মোঃ কামরুল হাসান দেবকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০) শামছুন নাহার উল্লাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১১) ইসরাত জেরিন কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২) মেহেরুন্নেছা শোরসাক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৩) তিথি সাহা শোরসাক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৪) শাহজাদী ফারজানা ইয়াসমিন দেবকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫) মোসাৎ জান্নাতুল মাওয়া খামপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৬) নুসাইবা নিপা নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৭) ফৌজিয়া সুলতানা পূর্ব পাথৈর আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৮) জান্নাতুল ফেরদাউ রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৯) শাহজাদী আক্তার পূর্ব খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২০) ফজিলাতুর নেছা সংহাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২১) মোঃ সাখাওয়াত হোসেন খামপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২২) মোঃ নাহিদ রাসেল পূর্ব পাথৈর আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,২৩) ছোটন রায় লাকামতা নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৪) মানষ চক্রবর্তী মালোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং ২৫) শাফায়েত হোসেন নুইপা স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।
উল্লেখ্য নিয়মানুযায়ী সংশ্লিষ্ট শিক্ষকগণ তাদের নামের পাশে বর্ণিত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট নিয়োগপত্রে উল্লেখিত তারিখের মধ্যে যোগদান পত্র দাখিল করতে হয়। কিন্তু পবিত্র মাহে রমজান, স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর ও সনাতন ধর্মাবলম্বীদের পুজার কারণে প্রাথমিক বিদ্যালয়সমূহ দীর্ঘ ৪০দিন বন্ধ রয়েছে। যা আগামী ৭ এপ্রিলে খুলবে। এদিকে যেহেতু নিয়োগপত্রে উল্লেখিত তারিখের মধ্যে কর্মস্থলে যোগদান করার বাধ্যবাধকতা রয়েছে সেকারণে নব নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দপ্তরে যোগদানপত্র দাখিল করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, একটি সূত্র থেকে জানা যায় শাহরাস্তি উপজেলায় মোট ১০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়সমহে অনুমোদিত পদের সংখ্যা ৭১৯টি তন্মধ্যে কর্মরত আছেন ৬৬৭জন বর্তমানে শূন্য পদের সংখ্যা রয়েছে ৪২টি।






