এসএসসি পরীক্ষার্থীদের সাফল্যে খিলাবাজার স্কুলে ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবক সমাবেশে একগুচ্ছ প্রস্তাব

এসএসসি পরীক্ষার্থীদের সাফল্যে খিলাবাজার স্কুলে ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবক সমাবেশে একগুচ্ছ প্রস্তাব

এসএসসি পরীক্ষার্থীদের সাফল্যে খিলাবাজার স্কুলে ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবক সমাবেশে একগুচ্ছ প্রস্তাব

১৫ দিন পরপর পরীক্ষা, শিক্ষার্থীদের বাড়িতে শিক্ষকদের পরিদর্শন, মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ ও আবাসিক ব্যবস্থা চালুর আলোচনা

মোঃ রুহুল আমিন, বিশেষ প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর) থেকে : এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে শুধু শ্রেণিকক্ষের পাঠদান নয়, প্রয়োজন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টা। সেই লক্ষ্য সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সমাবেশ। এতে পরীক্ষার্থীদের প্রস্তুতি জোরদার, নিয়মিত মূল্যায়ন, বাড়িতে শিক্ষকদের পরিদর্শন এবং শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থা চালুসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব উঠে এসেছে।

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে ২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সহকারী পরিচালক এবং খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মাসুম বিল্লাহ। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. মাহবুব আলম।

অনুষ্ঠানে সাবেক সিনিয়র শিক্ষক মজিবুর রহমান, সাবেক শিক্ষক জহিরুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া কলেজ শাখার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইমরান হোসাইন, প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাউসার আলম।

সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো এবং পরীক্ষার প্রস্তুতি নিয়মিত পর্যবেক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে প্রতি ৭ থেকে ১৫ দিন অন্তর ইংরেজি, গণিতসহ বিভিন্ন বিষয়ে পরীক্ষা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে সময়মতো প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া সম্ভব হবে বলে মত দেন উপস্থিত ব্যক্তিরা।

শুধু বিদ্যালয়ের শ্রেণিকক্ষে নয়, শিক্ষার্থীদের পারিবারিক পরিবেশ ও পড়াশোনার বাস্তব পরিস্থিতি জানতে শিক্ষকদের মাধ্যমে হোম ভিজিটের প্রস্তাবও উঠে আসে। পাশাপাশি ছেলে শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের অভ্যন্তরে রাতে আবাসিক বা হোস্টেল ব্যবস্থা চালুর বিষয়টি আলোচনায় আসে।

শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের বিষয়েও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বিশেষ করে পড়াশোনায় মনোযোগ ও সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে টাচস্ক্রিন মোবাইল ফোন ব্যবহারে নিরুৎসাহিত করার প্রস্তাব দেওয়া হয়।

বক্তারা বলেন, এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল রাতারাতি অর্জন করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন নিয়মিত পড়াশোনা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চা। প্রতিটি শিক্ষার্থীর মেধা ও দুর্বলতা বিবেচনায় নিয়ে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীর পড়াশোনার খোঁজখবর শুধু পরীক্ষার ফল প্রকাশের পর নয়, সারা বছরই রাখতে হবে।

২০২৭ সালের এসএসসি পরীক্ষাকে সামনে রেখে আয়োজিত এ সমাবেশে শিক্ষার মানোন্নয়ন ও পরীক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সম্মিলিত উদ্যোগের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিক তদারকি এবং অভিভাবকদের সচেতন অংশগ্রহণ—এই তিনের সমন্বয়ই পারে একজন শিক্ষার্থীর সম্ভাবনাকে সাফল্যে রূপ দিতে। খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজের এ উদ্যোগ বাস্তবায়িত হলে তা পরীক্ষার্থীদের প্রস্তুতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা।

শাহরাস্তিতে দুই মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা

এসএসসি পরীক্ষার্থীদের সাফল্যে খিলাবাজার স্কুলে ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবক সমাবেশে একগুচ্ছ প্রস্তাব

শাহরাস্তিতে দুই মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা

কালিবাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; অপরিচ্ছন্ন পরিবেশ, লাইসেন্স প্রদর্শন না করা ও পণ্যে উৎপাদন-মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার অভিযোগ

মোঃ রুহুল আমিন, বিশেষ প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর) থেকে : চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার কালিবাড়ি বাজারে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ, প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদর্শন না করা এবং পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার অভিযোগে দুটি মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় পরিচালিত অভিযানে ফিউচার সুইটস ও গ্রিন ফুডস বেকারির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানকালে প্রতিষ্ঠান দুটির মালামাল সংরক্ষণের স্থান অপরিচ্ছন্ন পাওয়া যায়। পাশাপাশি পাউরুটি, মিষ্টি, দধিসহ বিভিন্ন খাদ্যপণ্যে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার বিষয়টি নজরে আসে। প্রতিষ্ঠানের লাইসেন্সও প্রদর্শন করতে পারেননি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। এসব অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় দুটি মামলা করা হয়। মামলাগুলোতে প্রতিষ্ঠান দুটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রপাতি সংকট, আল্ট্রাসনোগ্রাম ৩ বছর ধরে বন্ধ

এসএসসি পরীক্ষার্থীদের সাফল্যে খিলাবাজার স্কুলে ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবক সমাবেশে একগুচ্ছ প্রস্তাব

শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রপাতি সংকট, আল্ট্রাসনোগ্রাম ৩ বছর ধরে বন্ধ

সেবার মান নিয়ে অভিযোগের জবাবে টিএইচও বললেন, ‘সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করছি’; জনবল ও যন্ত্রপাতি সংকট নিরসনে প্রশাসনিক সহযোগিতা প্রত্যাশা

মোঃ রুহুল আমিন, বিশেষ প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর) থেকে : চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান, পরীক্ষা-নিরীক্ষার সুযোগ, ওষুধ সরবরাহ ও নিরাপত্তা নিয়ে রোগী ও স্বজনদের বিভিন্ন অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের টিএইচও ডাঃ সাকিল আহমেদ জানিয়েছেন, এক্স-রে ফিল্ম প্রায় শেষ পর্যায়ে, গত তিন মাস ধরে সিবিসি (CBC) পরীক্ষার মেশিন বিকল এবং প্রায় তিন বছর ধরে আল্ট্রাসনোগ্রাম মেশিন অচল রয়েছে। যন্ত্রপাতি সচল করতে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চাহিদাপত্র ও চিঠি দেওয়া হলেও এখনো প্রয়োজনীয় সমাধান মেলেনি।

গত রোববার (২২ নভেম্বর) হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রকাশিত বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের বক্তব্যে টিএইচও এসব তথ্য তুলে ধরেন। তিনি দাবি করেন, বিগত সময়ের তুলনায় হাসপাতালের সেবার পরিবেশ ও পরিচ্ছন্নতার মান উন্নত হয়েছে। চিকিৎসাসেবার ক্ষেত্রে চাঁদপুর জেলার অন্যতম ভালো প্রতিষ্ঠান হিসেবে হাসপাতালটির অবস্থান রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এক্স-রে পরীক্ষার ফিল্ম বর্তমানে খুব অল্প পরিমাণে রয়েছে। ফলে সরবরাহ স্বাভাবিক না হলে পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত রাখা কঠিন হতে পারে। অন্যদিকে, প্রায় তিন মাস ধরে সিবিসি মেশিনটি বিকল। আল্ট্রাসনোগ্রাম মেশিনটি প্রায় তিন বছর ধরে অচল। মাঝখানে মেরামতের পর মাত্র দুই দিন চালু থাকলেও পুনরায় বিকল হয়ে যায়। মেশিনটি মেরামতে ব্যয় বেশি হওয়ায় সেটি সচল করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

চিকিৎসকের রোগী দেখার সময় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সাক্ষাতের অভিযোগকে সরাসরি নাকচ করে টিএইচও বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের এ ধরনের ভিজিট বন্ধ রয়েছে। তাই এ অভিযোগকে তিনি ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেন।

জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকট প্রসঙ্গে টিএইচও জানান, হাসপাতালের বিদ্যমান সীমাবদ্ধতা নিয়ে এর আগেও একাধিকবার সংবাদপত্রে তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার চাহিদাপত্র পাঠানো হয়েছে। কিন্তু সেগুলো কবে নাগাদ পাওয়া যাবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো সম্ভব হচ্ছে না।

উপজেলা প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, পূর্ববর্তী পৌর প্রশাসক একটি আল্ট্রাসনোগ্রাম মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিষয়টি বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মনিরা খাতুনকেও অবহিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি বা কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন টিএইচও। তিনি জানান, গত তিন-চার বছরের বেশি সময় ধরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির কোনো সভা অনুষ্ঠিত হয়নি। তবে সরকার নতুন করে কমিটি গঠনের রূপরেখা দিয়েছে। স্থানীয় সংসদ সদস্যকে সভাপতি করে তাঁর দিক-নির্দেশনায় নতুন কমিটি গঠনের কার্যক্রম প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এর আগে রোগী ও তাঁদের স্বজনেরা অভিযোগ করেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে। এক্স-রে মেশিনের অচলাবস্থা, প্রয়োজনীয় ওষুধ না পাওয়া, বিভিন্ন অজুহাতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো এবং হাসপাতাল এলাকায় দালালদের আনাগোনা তাঁদের ভোগান্তি বাড়াচ্ছে। পাশাপাশি মূল্যবান জিনিসপত্র হারানোর আশঙ্কা, নিরাপত্তাকর্মীর স্বল্পতা এবং হাসপাতালের শৌচাগারসহ বিভিন্ন স্থানের পরিচ্ছন্নতা নিয়েও তাঁরা উদ্বেগ প্রকাশ করেন।

তবে এসব অভিযোগের সবগুলোর বিষয়ে টিএইচওর বক্তব্য পাওয়া যায়নি। বিশেষ করে ওষুধ সরবরাহ, বেসরকারি প্রতিষ্ঠানে রোগী পাঠানোর অভিযোগ, দালালদের আনাগোনা, নিরাপত্তা এবং মূল্যবান জিনিসপত্র হারানোর বিষয়ে পৃথকভাবে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া গেলে বিষয়গুলো আরও স্পষ্ট হতো।

উল্লেখ্য, ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার কারণে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুধু স্থানীয় রোগীরাই নন, আশপাশের বরুড়া, লাকসাম, মনোহরগঞ্জ, রামগঞ্জ, কচুয়া, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ এলাকার মানুষও চিকিৎসা নিতে আসেন। ফলে হাসপাতালটির ওপর রোগীর চাপ তুলনামূলক বেশি। এ অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি ও ওষুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা জরুরি।

এক লিখিত বক্তব্যে টিএইচও বলেন, তাঁরা নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে রোগীদের সব ধরনের সেবা চালু রাখার চেষ্টা করছেন। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও হাসপাতালকে আরও সেবাবান্ধব ও পরিচ্ছন্ন রাখতে তাঁরা কাজ করে যাচ্ছেন।

সচেতন নাগরিকদের প্রত্যাশা, হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যের পাশাপাশি রোগীদের অভিযোগগুলোও নিরপেক্ষভাবে যাচাই করা হবে। প্রয়োজনীয় যন্ত্রপাতি দ্রুত সচল করা, নতুন সরঞ্জাম সরবরাহ, ওষুধের পর্যাপ্ত মজুত, জনবল বৃদ্ধি, নিরাপত্তা জোরদার এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

রোগীদের প্রত্যাশা একটাই—অভিযোগ ও পাল্টা বক্তব্যের ঊর্ধ্বে উঠে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসম্মত, নিরাপদ ও নির্বিঘ্ন সরকারি চিকিৎসাসেবা নিশ্চিত হোক।

সার্বিক বিষয়ের উপর হাসপাতালের টিএইচওর একটি বক্তব্য নিতে চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতাল সম্পর্কিত নিউজ করার জন্য নির্ধারিত গণমাধ্যমকর্মী থাকে? আপনাদের মধ্যে এরকম কেউ আছে কি? তার এই প্রশ্নের জবাবে তাকে জানানো হয় শাহরাস্তিতে তথা চাঁদপুর জেলায় এমন কেউ আছেন বলে আমাদের জানা নেই! রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক হিসেবে এই দায়িত্ব আমরা পালন করতেই পারি এ বিষয়ে তিনি নির্বিকার থেকে তার বক্তব্য দিতে বিরতই থাকেন।।

ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষার্থীদের সাফল্যে খিলাবাজার স্কুলে ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবক সমাবেশে একগুচ্ছ প্রস্তাব

ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার, সুরক্ষা, শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে শিশু প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), ঠাকুরগাঁও জেলা কমিটির আয়োজনে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জুলেখা আক্তার, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা জিন্নাত আরা, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মামুন অর রশিদ এবং ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক লিফাত আলমসহ অন্যান্য অতিথিরা।

মতবিনিময় সভায় শিশু প্রতিনিধিরা শিশু অধিকার, সুরক্ষা, তাদের মতামতের গুরুত্ব, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং নিজেদের দাবি ও প্রস্তাবনা তুলে ধরেন।
এনসিটিএফ ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি রাদ শাহামাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইদুজ্জামান শ্রাবণ।
এ আয়োজনে সহযোগিতা করে সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল।
সংশ্লিষ্টরা মনে করেন, শিশুদের অধিকার প্রতিষ্ঠা, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং তাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।