যথাযোগ্য মর্যাদায় শাহরাস্তিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।
যথাযোগ্য মর্যাদায় শাহরাস্তিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।
শাহরাস্তি থেকে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে শাহরাস্তিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে। ২৬শে মার্চ ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল,ফায়ার সার্ভিস,পল্লী বিদ্যুৎ সমিতি, শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্স, শাহরাস্তি প্রেসক্লাব, এবং সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৮টায় শাহরাস্তি উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী,পুলিশ, আনসার, গ্রাম পুলিশ অংশগ্রহণ করে। পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সকাল ১১ টায়, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহারাস্তি হাজীগঞ্জের গণমানুষের নেতা সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক। তিনি তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান ।উপজেলা নির্বাহী কর্মকর্তা, নাজিয়া হোসেনের সভাপতিত্বে আইসিটি অফিসার শাহজাহানের পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার( ভূমি)হিল্লোল চাকমা, শাহারাস্তি থানার অফিসার ইনচার্জ, মীর মাহবুবুর রহমান,অফিসার ইনচার্জ ( তদন্ত)মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি আল হাজ্ব আয়াঁত আলী ভূঁইয়া,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিএসসি, শাহরাস্তি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির,বীর মুক্তিযোদ্ধা মহসিন মজুমদার , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামসুল আমিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ মাকসুদ আলম, সহ-সভাপতি আবু ইউসুফ পাটোয়ারী রুপম, সহ,সভাপতি শাহ মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা,সাধারণ সম্পাদক নোমান হোসেন আকন্দ, এছাড়াও দিনব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।






